নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : 16 September 2026, 5:48 pm

স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দলের সিনিয়র নেতা আব্দুল মুকিত এবং মো. ফখরুল ইসলামকে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসের রহমানের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নাসের রহমান এমপি স্বাক্ষরিত পৃথক নিয়োগপত্রের মাধ্যমে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে পৃথকভাবে স্বাক্ষরিত নিয়োগপত্রে আব্দুল মুকিতকে রাজনৈতিক সচিব-১ এবং মো. ফখরুল ইসলামকে রাজনৈতিক সচিব-২ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়, রাজনৈতিক সচিব হিসেবে তারা নাসের রহমান এমপির রাজনৈতিক কর্মকাণ্ড দেখভালের পাশাপাশি জেলার রাজনৈতিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করবেন।
মৌলভীবাজার জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে। নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হিসেবে তাদের নিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও উৎসাহ দেখা দিয়েছে।





