logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. ইসলামী জিন্দেগী

বার্মিংহামে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) ইন্টারন্যাশনাল ঈসালে সাওয়াব কনফারেন্স
শায়খ ফুলতলী আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন -বার্মিংহামে দামেস্কের শায়খ সাইয়্যিদ ফাদি জু’বা


প্রকাশিত হয়েছে : 15 January 2025, 9:19 pm

বার্মিংহাম, যুক্তরাজ্য প্রতিনিধি ::

সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টার, বার্মিংহাম, ইউকেতে হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) এর ১৭তম ঈসালে সাওয়াব উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

কালচারাল অর্গ্যানাইজেশন আহলে মুহাব্বাহ ইউকের উদ্যোগে গতকাল ১৪ জানুয়ারি বাদ ইশা অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরিয়া, দামেস্কের প্রখ্যাত শায়খ হাফিজুল হাদিস সাইয়্যিদ ফাদি জুবা ইবেন আলী এবং বিশেষ মেহমান ছিলেন জর্ডানের শায়খ সালাহ উদ্দিন ইবন সাঈদ আল কুর্দি।

প্রধান অতিথির বক্তব্যে শায়খ সাইয়্যিদ ফাদ্বি বলেন, একজন প্রকৃত শায়ক মানুষকে আল্লাহর দিকে নিয়ে যান। যিনি আমলে সালেহ ও দ্বীন শিখান তিনি আমাদের ধর্মীয় অভিভাবক। একজন জন্মদাতা পিতা সন্তানকে পৃথিবীতে আনেন আর একজন শায়খ তার অনুসারিদের বেহেশতের পথ দেখান। আমরা এই মাহফিল থেকে আমাদের শায়খ ও সালেহীনদের জীবন অনুস্মরণ করবো। আমাদের প্রিয় শায়খ আল্লামা আব্দুল লতিফ ফুলতলী তাঁর নিজের জন্য কিছু করেন নি। যদি একান্ত নিজের জন্য করতেন তাহলে তিনি এতো বিখ্যাত হতেন না। তাঁর ইন্তেকালের ১৭ বছর পর আমরা এখানে বসে তার জন্য বিশেষ দোয়া করতাম না। সত্যিকার অর্থে আমাদের প্রফেটের জীবন ও সালেহীনদের জীবন অনুস্মরণ করতে হলে আমাদেরকে শায়খ ফুলতলীকে কপি করতে পারি।

সিরাজাম মুনিরা জামে মসজিদ বামিংহাম ইউকের পরিচালক আলহাজ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সিরাজাম মুনিরার পরিচালক আলহাজ হাফিজ সাব্বির আহমদ এবং মাওলানা আবুল হাসানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডনের দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিস শায়খ আল্লামা নজরুল ইসলাম, বার্মিংহামের দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান, দারুল হাদিস নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, ইসলামিক স্কলার মাওলানা বদরুজ্জামান রিয়াদ, ওল্ডহাম শাহজালাল মসজিদের খতিব মাওলানা খায়রুল হুদা খান।

শায়খ সাইয়্যিদ ফাদি আরো বলেন, আমি বাংলাদেশে গিয়ে নিজ চোখে আল্লামা ফুলতলী ছাহেব (র.) এর বিভিন্ন খেদমত দেখে এসেছি। তাঁর বাড়িতে হাজার হাজার ইয়াতিম ছেলেমেয়েদের পদচারণা আমাকে আপ্লত করেছে। আমি দেখেছি শায়খ ইমাদ উদ্দীন নিজ হাতে এতিমদের মধ্যে জিনিসপত্র বিতরণ করছেন, তাদের জামা-কাপড় ধোয়ে দিচ্ছেন। এসব কিছু রাসূল (সা.) এর শিখানো কাজ। আমরা যদি এসব অনুসরণ করি তাতে উপকৃত হবো।

কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে মুহাদ্দিস আল্লামা নজরুল ইসলাম বলেন, আল্লাহ তাঁর পছন্দের মানুষ দ্বারা দ্বীনের খেদমত করান। যেমন হযরত ছাহেব কিবলাহ ফুলতলী দ্বারা তাঁর দ্বীনের বিশাল খেদমত করিয়েছেন। তিনি বলেন, বেশি করে ইবাদত-বন্দেগী করবেন। কারণ কিয়ামতের ময়দানে নিজের কাজের হিসাব নিজেই দিতে হবে।

প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান বলেন, ফুলতলী ছাহেব কিবলা ভারত উপমহাদেশের পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি শুধু তাসবীহ আর খানকা নিয়ে ব্যস্ত ছিলেন না বরং যখনই দ্বীনের উপর কোন আঘাত এসেছে তখনই তিনি মর্দে মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

ফুলতলী ছাহেব কিবলার নাতী মাওলানা সালমান আহমদ চৌধুরী বলেন, আল্লাহ মানুষকে সম্মানিত বা অপমানিত করেন। ছাহেব কিবলাহকে আল্লাহ সম্মানিত করেছেন। কারণ তিনি ছিলেন সুন্নতে নববীর প্রকৃত ধারক, বাহক ও প্রচারক। তাঁর প্রতিটি কাজ ছিল সুন্নাহ বেষ্টিত। তিনি মানুষকে সম্মান আর ছোটদেরকে স্নেহ করতেন। এটা রাসুলুল্লাহর শেখানো কাজ। ছাহেব কিবলাহর এতো ব্যস্ততার মধ্যেও আমরা (নাতি-নাতনিগণ) তাঁর স্নেহ, মায়া-মমতা থেকে কিঞ্চিৎ বঞ্চিত ছিলামনা। এটা তাঁর মধ্যে সুন্নতে নববীর অন্যতম উদাহরণ।

শায়খ মাওলানা বদরুজ্জামান রিয়াদ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামীন মানুষের হেদায়াতের জন্যে এ জমিনে পাঠিয়েছিলেন। এ লক্ষ্য বাস্তবায়নে তাঁকে দিয়েছিলেন চারটি কর্মসূচি। তিনি যেন তাঁর কুরআনের আয়াতসমূহ মানুষকে তেলাওয়াত করে শুনান, তাদেরকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেন ও তাদেরকে পরিশুদ্ধ করেন। আমরা দেখেছি আল্লামা ফুলতলী ছহেব কিবলাহ (র.) ও তাঁর জীবনব্যাপী এ কর্মসূচিগুলো আনজাম দিয়ে গেছেন।

অনুষ্ঠানে আজিমুশ্বান মিলাদ, কিয়াম ও কাসিদা পাঠ করেন জর্ডানের শায়খ সালাহ উদ্দিন ইবন সাঈদ আল কুর্দি। এছাড়া অনুষ্ঠানে ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর মুরিদ ৫ প্রবীণকে দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি সম্মাননা উপহার হিসাবে প্রদান করা হয়। তারা হলেন হাজী মৌলভী মো. মকবুল আলী, হাজী মো. রাশিদ আলী, হাজী মো. আমিরুল হক, হাজী মো. আব্দুল বাসিত, হাজী আলতাব উদ্দিন।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা হাফিজ করিমুল ইসলাম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসেন জাহেদ ও মাওলানা দুলাল আহমদ, মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দি, মাওলানা আব্দুল বাসিত আশরাফ, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান, সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকের পরিচালক আলহাজ গোলাম কিবরিয়া, সাবেক চেয়ারম্যান হাজী এমরান উদ্দিন, হাফিজ দেলাওয়ার হাসান সুমন, ক্বারি আবুল খায়ের, আহলুল মোহাব্বাহ ইউকের পরিচালক ক্বারি মো. মাহফুজ ও মো. হানিফ উদ্দিন, ক্বারি আহমদ আলী ও হাফিজ শামসুল আলম প্রমুখ। এছাড়া ফুলতলী ছাহেব কিবলাহর অসংখ্য মুরিদিন, মুহিব্বিন, ছাত্র-শিক্ষক, ইয়াং চিলড্রেন নারীপুরুষ ও কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

ইসলামী জিন্দেগী এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

<span style='color:red;font-size:16px;'>জান্নাতুল বাকি কবরস্থানে দাফন</span>	 <br/> ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top