logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. ইসলামী জিন্দেগী

ভাগ্য পরিবর্তনের রজনী লাইলাতুল কদর

প্রকাশিত হয়েছে : 27 March 2025, 4:49 pm

আজিজুল ইসলাম রিয়াদ::

লাইলাতুল কদর মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে উম্মতে মোহাম্মদীর জন্য এত বড় উপঢৌকন যা কল্পনাতীত, অভাবনীয় ও অচিন্তনীয়। পবিত্র কোরআনে এ রাত সম্পর্কে সূরা কদর নামে স্বতন্ত্র একটি সূরাও আছে। মহান আল্লাহ তায়ালা বলেন- নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। আপনি কি জানেন মহিমান্বিত রজনী কী? মহিমান্বিত রজনী হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এ রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেস্তাগণ এবং জিবরাঈল আমিন তাদের প্রভুর আদেশক্রমে অবতীর্ণ হয়। ফেরেস্তাগণ মহান আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী নিয়ে আগমন করেন। (সুরা কদর)

স্বভাবতই পূর্ববর্তী অন্যান্য নবীর উম্মতগণ দীর্ঘ হায়াত পাওয়ার কারণে বেশি বেশি ইবাদত করতে পেরেছেন কিন্তু শেষ নবীর উম্মতগণের স্বল্প হায়াত থাকার কারণে বেশি ইবাদত হতে বঞ্চিত বলে মনে হয়। আল্লাহ পাক অনুগ্রহ করে এই রাতটি উম্মাতে মুহাম্মদিকে উপহার দিলেন। এ সম্পর্কে হযরত আনাছ (রা.) হতে বর্ণিত: হুজুর (সা.) ইরশাদ করেন, শবে কদর একমাত্র আমার উম্মতকে দেওয়া হয়েছে, অন্য কোনো উম্মতকে নয়। (মুসলিম) অন্য হাদিসে এসেছে- হযরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে সাওয়াবের আশায় লাইলাতুল কদরে রাত জেগে ইবাদাত করে, তার বিগত জীবনের সব গোনাহ ক্ষমা করা হবে। (বুখারি)

শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতে শবে বরাত এবং ১০ মুহাররম আশুরার দিবসে অনুষ্ঠিত মর্মে হাদীসে বর্ণিত আছে। কিন্তু লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রাত নির্দিষ্ট না হওয়ার কারণ প্রসঙ্গে হযরত উবাইদা ইবনুস সামিত (রা.) বর্ণনা করেন- রাসুল (সা.) আমাদের লাইলাতুল কদর বলে দেওয়ার জন্য ঘর হতে বের হলেন কিন্তু এসময় দু’জন মুসলিম প্রচন্ড ঝগড়ায় লিপ্ত ছিলেন। অতঃপর নবী (সা.) বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর বলে দেওয়ার জন্য বের হয়েছিলাম কিন্তু দুঃখজনক অমুকে অমুকে প্রচন্ড ঝগড়াঝাঁটি করছিলো যে কারণে আমার স্মরণ থেকে তা তুলে নেয়া হয়েছে। তবে এটা আমাদের ভালোর জন্য হয়েছে বলে আমি মনে করি। তোমরা লাইলাতুল কদর রাত তালাশ করো রমযানের ২৯, ২৭ এবং ২৫ তারিখে। (সহীহ বুখারী) হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক, সে যেন তা ২৭ রামাদ্বান রাতে অনুসন্ধান করে। (মুসনাদে আহমাদ) এ রাতটির নিদর্শন কেমন হবে এ সম্পর্কে হযরত হাসান (রা.) বলেন, রাতটি হবে মোলায়েম এবং উজ্জ্বল, গরমও নয় ঠান্ডাও নয়। সকালের সূর্য উদিত হবে কিন্তু কিরণ থাকবে না। হযরত ওবাইদ ইবনে ওযাইর (র.) বলেন, আমি ২৭ রামাদানে সমুদ্রে ছিলাম। আমি সমুদ্রের পানি হাতে নিয়েছি পানি পেলাম মিষ্টি-কোমল।

কদরের মতো যেহেতু এত মর্যাদাপূর্ণ রাত নেই তাই এ রাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া ঈমানদার ব্যক্তিদের দায়িত্ব। ভাগ্যবান তারা যারা এ রাতকে ইবাদতে মশগুল থাকে। হযরত আয়েশা সিদ্দিকা (রা.) রাসুল (সা.) কে জিজ্ঞেস করেছিলেন- হে আল্লাহর রাসূল! যদি আমি ভাগ্যক্রমে এ রাতকে পেয়ে যাই, তাহলে আমি কি দোয়া করব? তখন রাসুল (সা.) বললেন, তুমি এ দোয়া কর, হে আল্লাহ! তুমি ক্ষমতাধর, তুমি ক্ষমা করা পছন্দ করো। অতএব তুমি আমাকে ক্ষমা কর। শবে কদরের রাতে মহান আল্লাহ তায়ালা সিদরাতুল মুনতাহার বিশেষ ফেরেস্তাগণকে দায়মুক্ত করে হযরত জিবরাঈল (আ.)-এর নেতৃত্বে প্রেরণ করেন। তার নেতৃত্বে অসংখ্য ফেরেস্তাদের আগমন ঘটে এবং তারা দোয়া মুনাজাতে ‘আমিন’ ‘আমিন’ বলতে থাকেন।

সর্বোপরি এ মাস শুধু রোজা রাখার মধ্য সীমাবদ্ধ নয় বরং এই মাসের প্রতিটি মূহুর্ত ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ। সিয়াম সাধনাসহ যতপ্রকারের ইবাদত করার চেষ্টা আমরা করেছি, তার ভুল-ত্রুটি থেকে ক্ষমা প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে কবুল করানোর আরজি পেশ করার শ্রেষ্ট রজনী লাইলাতুল কদর। অধিক পরিমাণে তওবা-ইস্তিগফার, দোয়া ও জিকির-আসকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও তাসবিহ-তাহলিল, কবর জিয়ারতসহ অন্যান্য ইবাদাতের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির লক্ষ্যে মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা করি।

ইসলামী জিন্দেগী এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

<span style='color:red;font-size:16px;'>জান্নাতুল বাকি কবরস্থানে দাফন</span>	 <br/> ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top