logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

বাংলাদেশে ‘ব্যাংক লুটের সিস্টেম’ রয়েছে—মে দিবসে এমপি নাসের রহমানের মন্তব্য

প্রকাশিত হয়েছে : ২ মে ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ

এমপি নাসের রহমান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি দাবি করেন, “বাংলাদেশে ব্যাংক লুট করার একটি সিস্টেম রয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও নেই। পাকিস্তানে কিছুটা থাকলেও আমাদের দেশের মতো নয়।”

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিকেলে মৌলভীবাজার জেলা শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসের রহমান বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। প্রায় ৫৬ হাজার বর্গমাইলের মধ্যে প্রায় ১৮ কোটি মানুষ বসবাস করে। সীমিত সম্পদের মধ্যেই শ্রমিকসহ সব শ্রেণির মানুষের চাহিদা পূরণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময় হয়েছে, তাই পর্যায়ক্রমে শ্রমিকদের বিভিন্ন দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

বীমা খাতের দুর্বলতার সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের অধিকাংশ দেশ—যেমন ভারত, নেপাল ও শ্রীলঙ্কায়—বীমা ছাড়া কোনো মোটরযান সড়কে চলতে পারে না। অথচ বাংলাদেশে এ নিয়ম কার্যত উপেক্ষিত। অনেকেই কয়েক লাখ টাকা ব্যয়ে যানবাহন কিনলেও বীমা করেন না, ফলে দুর্ঘটনা বা চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হন।

তিনি আরও বলেন, ভারতে বীমা খাতের প্রবৃদ্ধি প্রায় ৭ শতাংশ এবং নেপালে প্রায় ৩ শতাংশ হলেও বাংলাদেশে তা প্রায় শূন্য দশমিক ১ শতাংশের কাছাকাছি। বীমা বাধ্যতামূলক হলেও সেটি যথাযথভাবে মানা হয় না বলেও মন্তব্য করেন তিনি।

বীমার সুবিধা তুলে ধরে নাসের রহমান বলেন, কোনো গাড়ি চুরি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেয় এবং অনেক ক্ষেত্রে গাড়ি উদ্ধারের দায়িত্বও নেয়। তবে দেশে কিছু অসাধু ব্যক্তি বীমা সুবিধা নিতে প্রতারণার আশ্রয় নেয় বলেও তিনি অভিযোগ করেন।

ব্যাংক খাতের সমালোচনায় তিনি বলেন, দেশে বীমা কোম্পানির সংখ্যা ৮২টি এবং ব্যাংকের সংখ্যা ৫৬টি, যেখানে ভারতের মতো বৃহৎ অর্থনীতির দেশেও ব্যাংকের সংখ্যা তুলনামূলক কম। তার প্রশ্ন, “এত ব্যাংক কেন? ব্যাংক লুটের সুযোগ তৈরির জন্য কি এই কাঠামো?”

তিনি আরও বলেন, ভারতে ব্যাংক লুটের কোনো ‘সিস্টেম’ নেই, কিন্তু বাংলাদেশে তা বিদ্যমান। অতীতে পাকিস্তানের সঙ্গে একই কাঠামোর অংশ হওয়ার কারণে কিছু নেতিবাচক চর্চা এখনো রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

পরিবহন খাত প্রসঙ্গে তিনি বলেন, দেশে সিএনজি অটোরিকশার সংখ্যা অত্যধিক, সাম্প্রতিক সময়ে টমটমও বেড়েছে। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে শহরে পরিত্যক্ত জায়গা পাওয়া গেলে তা শ্রমিকদের অফিস হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।

শহরে টমটমের ভাড়া ১০ টাকা বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের ইতিবাচকভাবে ভাবা উচিত।

মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আলহাজ মো. আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু এবং পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি

শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি

শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ

শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’

জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’

শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ

শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ

সর্বশেষ সংবাদ

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top