logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. স্ক্রলিং

রেজিস্ট্রেশন দপ্তর ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ

প্রকাশিত হয়েছে : 17 September 2026, 8:27 pm

ছবি: পূর্বদিক

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে ভূমি-সংক্রান্ত সেবা দ্রুত ও কার্যকর করতে মাঠপর্যায়ের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, জয়নাল আবদিন, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদ উল্লাহ, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান (বেলাল) ও মুহাম্মদুল্লাহ অংশ নেন।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল কাঠামো, পরিচিতি ও কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম সংস্কার ও মেরামত প্রকল্প, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ডিজিটালাইজড ভূমি ব্যবস্থাপনা স্থাপন প্রকল্প, সারা দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প এবং সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

কমিটি ভবিষ্যতে যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি এবং জনগণের সেবা ও সুবিধা নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে।

এ ছাড়া ভূমি-সংক্রান্ত সেবা কার্যক্রম ত্বরান্বিত করতে মাঠপর্যায়ের শূন্য পদগুলো দ্রুত পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে ভূমি ভবন পরিদর্শনের সিদ্ধান্তও নেয় সংসদীয় স্থায়ী কমিটি।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

পূর্বদিক/এসএ

স্ক্রলিং এর আরও খবর
কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

দারিদ্র্য জয় করে জিপিএ-৫, উচ্চশিক্ষার পথে রেশমির পাশে ইউএনও

দারিদ্র্য জয় করে জিপিএ-৫, উচ্চশিক্ষার পথে রেশমির পাশে ইউএনও

শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুট লম্বা ২৩ কেজি ওজনের অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুট লম্বা ২৩ কেজি ওজনের অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে রাত ৮টার পর দোকান খোলা, প্রশাসনের অভিযান

শ্রীমঙ্গলে রাত ৮টার পর দোকান খোলা, প্রশাসনের অভিযান

রাজনগর বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে জেলা নেতাদের মতবিনিময়

রাজনগর বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে জেলা নেতাদের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
শাহজাদপুরে ল্যান্ডফিল এলাকায় জেলা প্রশাসকের বৃক্ষরোপণ
শাহজাদপুরে ল্যান্ডফিল এলাকায় জেলা প্রশাসকের বৃক্ষরোপণ
রেজিস্ট্রেশন দপ্তর ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ
রেজিস্ট্রেশন দপ্তর ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ
চা শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের স্মরণে শোকসভা
চা শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের স্মরণে শোকসভা
নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ নারীসহ আটক ৩
নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ নারীসহ আটক ৩
কুরআন-সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব
কুরআন-সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব
নাসের রহমানের রাজনৈতিক সচিব (১) হলেন আব্দুল মুকিত
নাসের রহমানের রাজনৈতিক সচিব (১) হলেন আব্দুল মুকিত
উন্নয়নের নতুন দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে এমপি মুজিবুর রহমান
উন্নয়নের নতুন দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে এমপি মুজিবুর রহমান
নাসের রহমানের রাজনৈতিক সচিব (২) হলেন ফখরুল ইসলাম
নাসের রহমানের রাজনৈতিক সচিব (২) হলেন ফখরুল ইসলাম
বাহুবলে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ নবীগঞ্জে উদ্ধার
বাহুবলে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ নবীগঞ্জে উদ্ধার
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম
নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স-মিল, নেই কোনো অনুমোদন
নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স-মিল, নেই কোনো অনুমোদন
নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
ছাতকে তোলপাড়, বনানীতে হাজী স্বপন গ্রেপ্তার
ছাতকে তোলপাড়, বনানীতে হাজী স্বপন গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top