logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

প্রকাশিত হয়েছে : 17 September 2026, 8:31 pm

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: ‘নতুন চিন্তা, নতুন সৃষ্টি, বিজ্ঞানই আমাদের আসল শক্তি’ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী স্থান পায়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সঙ্গীতা গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সামছুন্নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, সেন্ট মার্থাস কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি কস্তা, অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা ও আইভি জেনিফার রায়।

এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও উদ্ভাবনী প্রদর্শনী উপস্থিত সুধীজনদের নজর কাড়ে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্পের কার্যকারিতা অতিথি ও দর্শনার্থীদের সামনে তুলে ধরে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন অনুষ্ঠানের অতিথিরা।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

দারিদ্র্য জয় করে জিপিএ-৫, উচ্চশিক্ষার পথে রেশমির পাশে ইউএনও

শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুট লম্বা ২৩ কেজি ওজনের অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে রাত ৮টার পর দোকান খোলা, প্রশাসনের অভিযান

রাজনগর বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে জেলা নেতাদের মতবিনিময়

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪
কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
দারিদ্র্য জয় করে জিপিএ-৫, উচ্চশিক্ষার পথে রেশমির পাশে ইউএনও
দারিদ্র্য জয় করে জিপিএ-৫, উচ্চশিক্ষার পথে রেশমির পাশে ইউএনও
শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুট লম্বা ২৩ কেজি ওজনের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুট লম্বা ২৩ কেজি ওজনের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে রাত ৮টার পর দোকান খোলা, প্রশাসনের অভিযান
শ্রীমঙ্গলে রাত ৮টার পর দোকান খোলা, প্রশাসনের অভিযান
রাজনগর বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে জেলা নেতাদের মতবিনিময়
রাজনগর বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে জেলা নেতাদের মতবিনিময়
শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
শাহজাদপুরে ল্যান্ডফিল এলাকায় জেলা প্রশাসকের বৃক্ষরোপণ

রেজিস্ট্রেশন দপ্তর ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ

চা শ্রমিক নেতা মাখন লাল কর্মকারের স্মরণে শোকসভা

নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ নারীসহ আটক ৩

কুরআন-সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব

নাসের রহমানের রাজনৈতিক সচিব (১) হলেন আব্দুল মুকিত

উন্নয়নের নতুন দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে এমপি মুজিবুর রহমান

নাসের রহমানের রাজনৈতিক সচিব (২) হলেন ফখরুল ইসলাম

বাহুবলে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ নবীগঞ্জে উদ্ধার

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স-মিল, নেই কোনো অনুমোদন

নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন

ছাতকে তোলপাড়, বনানীতে হাজী স্বপন গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top