logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের

প্রকাশিত হয়েছে : 10 November 2026, 11:28 pm

ছবি: পূর্বদিক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় নগর হিসেবে গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম। যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, কিশোর গ্যাং ও ছিনতাই দমন, মাদক, হানিট্র্যাপ ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে জিএমপি।

একই সঙ্গে ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সামাজিক অবস্থান নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, হানিট্র্যাপ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিএমপি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় জিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনা ও কর্মপন্থা তুলে ধরেন তিনি। গত ৮ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটি ছিল তাঁর প্রথম মতবিনিময় সভা।

সভায় শুরুতে সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, যানজট, শিল্পাঞ্চলের শ্রমিক পরিস্থিতি ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে মতামত, পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন।

শিল্পনগরী গাজীপুরকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার। সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে অভিহিত করে তিনি অবাধ তথ্য আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শের ওপর গুরুত্বারোপ করেন।

যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার পরিকল্পনা

গাজীপুর মহানগরীর অন্যতম বড় সমস্যা যানজট উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, অপরিকল্পিত নগরায়ণ, প্রয়োজনের তুলনায় সড়কের স্বল্পতা এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণের কারণে এ সমস্যা তৈরি হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও পরিকল্পিত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। ট্রাফিক পুলিশ সকাল থেকেই দায়িত্ব পালন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যানবাহনের অবস্থান ও চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পাশাপাশি মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ফুটপাতগুলো দখলমুক্ত রাখা প্রয়োজন উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

সকল নাগরিকের জন্য সমান পুলিশি সেবা

পুলিশি সেবায় বৈষম্য দূর করে সব নাগরিকের জন্য সমান সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মো. আশিক সাঈদ। ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা কিংবা সামাজিক অবস্থান যা-ই হোক না কেন, প্রত্যেক নাগরিক যেন পুলিশের কাছ থেকে সমান সেবা ও সহযোগিতা পান, তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কোনো নাগরিক যেন পুলিশি সেবা গ্রহণে বৈষম্য, অবহেলা কিংবা হয়রানির শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান।

মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন অপরাধে জিরো টলারেন্স

মাদককে যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ উল্লেখ করে জিএমপি কমিশনার বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’ মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতে গণমাধ্যমকর্মীদের সুনির্দিষ্ট ও গোপন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কিশোর গ্যাং, ছিনতাই, হানিট্র্যাপ ও অনলাইন জুয়ার মতো অপরাধের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান কমিশনার। অপরাধপ্রবণ চক্র ও তাদের কার্যক্রম চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হবে। এসব অপরাধের বিস্তার রোধে প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন হয়রানি ও নারী-শিশুর নিরাপত্তায় গুরুত্ব

অনলাইনে নারীদের হয়রানিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত চক্রের সন্ধান পাওয়া গেছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, এসব অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, স্কুল-কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রবেশ ও ছুটির পর বের হওয়ার সময় যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে জন্য প্রয়োজনীয় পুলিশি অবস্থান ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ

গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির বিষয়ে পুলিশ কমিশনার জানান, মঙ্গলবার কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় সন্ধ্যা ৭টার দিকে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতির ঘটনা ঘটে। এ ছাড়া বাসন এলাকায় বেলা পৌনে ১২টার দিকে ছয় থেকে সাতটি কারখানার শ্রমিক কর্মস্থল ত্যাগ করেন। সব মিলিয়ে ওই দিন প্রায় ১৭ থেকে ১৮টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ও কর্মস্থল ত্যাগের ঘটনা ঘটে।

তিনি বলেন, শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি দিয়ে কারখানা থেকে বের হয়ে যান। তবে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এপিবিএনের সদস্যরা সমন্বিতভাবে কাজ করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। রাস্তায় যানজট সৃষ্টি কিংবা যানবাহনে হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা

গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে চান। এ জন্য সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
শ্রীমঙ্গলে হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, ফেসবুকে ভিডিও ভাইরাল

শ্রীমঙ্গলে হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, ফেসবুকে ভিডিও ভাইরাল

শ্রীমঙ্গলে ১ হাজার ৫০ কেজি চালের অন্নে গোবর্ধন পর্বত, ভক্তের ঢল

শ্রীমঙ্গলে ১ হাজার ৫০ কেজি চালের অন্নে গোবর্ধন পর্বত, ভক্তের ঢল

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী

অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী

বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা

বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা

সর্বশেষ সংবাদ

শ্যামনগর সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২
শ্যামনগর সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ
যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের
যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের
ধর্মপাশায় অবৈধ মাটি কাটায় চারজনের কারাদণ্ড, জব্দ ৫ লরি
ধর্মপাশায় অবৈধ মাটি কাটায় চারজনের কারাদণ্ড, জব্দ ৫ লরি
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু
অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী
অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী
সাজেকে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ আহত
সাজেকে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ আহত
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ
শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট
শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট
সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২
সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২
শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১
শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top