logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী


প্রকাশিত হয়েছে : 9 November 2026, 10:54 pm

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল হাদিস লতিফিয়া লন্ডনের উদ্যোগে ‘আলিমিয়্যাহ ও হিফজ গ্র্যাজুয়েশন সেরিমনি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এ বছর আলিমিয়্যাহ ও হিফজ সম্পন্ন করা মোট ১৫ জন শিক্ষার্থীকে পাগড়ি, সার্টিফিকেট ও সনদ প্রদান করা হয়।

শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায় লন্ডনের বেথনাল গ্রিন লাইব্রেরি হলে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অধ্যবসায় ও দ্বীনি শিক্ষায় অর্জনের স্বীকৃতি দেওয়া হয়।

এ বছর গ্র্যাজুয়েটদের মধ্যে আটজন পূর্ণকালীন কামিল কোর্স, চারজন খণ্ডকালীন কোর্স সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনজন শিক্ষার্থী পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে পাগড়ি ও সনদ অর্জন করেন। তাঁদের এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদুল উলামা, শায়খুল হাদিস হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলাহ ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী এবং দারুল হাদিস লতিফিয়া ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আল্লামা আবদুল জলিল।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আবদুল ওয়াসি আরিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুফতি মাওলানা ইলিয়াস হুসাইন, মুহাদ্দিস মাওলানা শেহাব উদ্দিন, মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মুফতি মাওলানা আশরাফুর রহমান, ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাহহার, মাওলানা আবদুল আউয়াল হেলাল, প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আনহার আহমদ, মুফতি মাওলানা মারুফ আহমদ, মাওলানা খায়রুল হুদা খান, মাওলানা ফয়সাল আহমদ, হাফিজ মাওলানা কয়েস উজ জামান, হাফিজ আলী হুসাইন, মাওলানা রাফি আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন, নজরুল ইসলাম গজনবী ও মাওলানা জয়নাল আবেদীনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম-উলামা ও বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলাহ ফুলতলী গ্র্যাজুয়েটদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও নৈতিক দিকনির্দেশনা দেন। তিনি অর্জিত জ্ঞান জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দ্বীনি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ, পাগড়ি কিংবা আলেম হিসেবে পরিচিতি অর্জন নয়; বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা।

তিনি বলেন, ইলমের সঙ্গে আমল, তাকওয়া, ইখলাস ও উত্তম আখলাকের সমন্বয় ঘটাতে হবে। কোরআন ও হাদিসের শিক্ষা নিজেদের জীবনে ধারণ, নিয়মিত অধ্যয়ন ও মুতালাআ অব্যাহত রাখা এবং মা-বাবা ও শিক্ষকদের সম্মান করার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি আরও বলেন, অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়। একই সঙ্গে সমাজের নতুন প্রজন্মের কাছে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দিতে তাঁদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে একজন শিক্ষার্থী বলেন, এ অর্জন তাঁদের জীবনের একটি স্মরণীয় অধ্যায়। দীর্ঘদিনের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের ত্যাগ ও দোয়ার ফলেই তাঁরা এ সম্মান অর্জন করতে পেরেছেন। এ সময় তিনি শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে অর্জিত জ্ঞান দ্বীনের খেদমতে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে, সন্তানদের এ সাফল্যে অভিভাবকদের মধ্যে আনন্দ ও আবেগের অনুভূতি দেখা যায়। তাঁরা সন্তানের দ্বীনি শিক্ষায় এ অর্জনকে পরিবারের জন্য বিশেষ নিয়ামত ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের ত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, গ্র্যাজুয়েটদের অভিভাবক, স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। শত শত মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি আনন্দঘন, ভাবগম্ভীর ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য, দারুল হাদিস লতিফিয়া লন্ডন দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা, কোরআন-হাদিসের জ্ঞানচর্চা এবং নৈতিক ও আদর্শিক প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির এ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদানের পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসার ও আগামী প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানের সমাপ্তিতে গ্র্যাজুয়েটদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনের খেদমতে তাঁদের সফলতা এবং প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রবাস এর আরও খবর
যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোক চুনারুঘাটে

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোক চুনারুঘাটে

ম্যানচেস্টারে তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস মাহফিল অনুষ্ঠিত

ম্যানচেস্টারে তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস মাহফিল অনুষ্ঠিত

আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ

আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ

হাওর রক্ষা আন্দোলন নেতার সঙ্গে ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাৎ

হাওর রক্ষা আন্দোলন নেতার সঙ্গে ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে খছরু চৌধুরীকে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের সংবর্ধনা

লন্ডনে খছরু চৌধুরীকে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী
অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী
সাজেকে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ আহত
সাজেকে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ আহত
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ
শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট
শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট
সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২
সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২
শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১
শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top