logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ


প্রকাশিত হয়েছে : 8 November 2026, 4:47 pm

ছবি: পূর্বদিক

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা শহরের ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘দিনান্ত ক্লাব’-এর নামফলক সরিয়ে ‘মাগুরা অফিসার্স ক্লাব’ নামে নতুন ফলক উদ্বোধন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো আলোচনা বা সম্মতি ছাড়াই নাম পরিবর্তনের মাধ্যমে মাগুরার মানুষের দীর্ঘদিনের আবেগ, ঐতিহ্য ও অধিকার উপেক্ষা করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের নোমানী ময়দানসংলগ্ন আনসার অফিসের পূর্ব পাশে ক্লাবের নিজস্ব ভবনে নতুন ক্লাবের ফলক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনান্ত ক্লাবের সর্বশেষ অনুমোদিত গঠনতন্ত্র সূত্রে জানা যায়, ১৯৬৩ সালে তৎকালীন মহকুমা প্রশাসক স্থানীয় সুধী সমাজ, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে ক্লাবটি প্রতিষ্ঠা করেন। শুরুতে এর নাম ছিল ‘স্টেশন ক্লাব’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘দিনান্ত ক্লাব’। শহরের নোমানী ময়দানসংলগ্ন এলাকায় ৫২ শতক জমির ওপর ক্লাবটির নিজস্ব ভবন রয়েছে।

২০০১ সালে ক্লাবের নতুন ভবন নির্মাণ করা হয়। ২০০৩ সালে প্রণীত সর্বশেষ অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী, স্থানীয় নাগরিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা, খেলাধুলার আয়োজন, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও বাংলা নববর্ষ উদযাপনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা ছিল ক্লাবটির মূল উদ্দেশ্য।

গঠনতন্ত্রে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি মাগুরার ২৫ বছর বয়সী যেকোনো স্নাতক ডিগ্রিধারী শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং করদাতা ব্যবসায়ীদের সাধারণ সদস্য হওয়ার সুযোগ ছিল। পদাধিকারবলে জেলা প্রশাসক ছিলেন ক্লাবের সভাপতি। তবে প্রায় দুই দশক ধরে নতুন সদস্য অন্তর্ভুক্ত না করায় ক্লাবটির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। যদিও ক্লাব প্রাঙ্গণের লন টেনিস ও ব্যাডমিন্টন মাঠে স্থানীয় খেলোয়াড় ও সরকারি কর্মচারীরা নিয়মিত খেলাধুলা করতেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রস্তাবের মাধ্যমে সেখানে অফিসার্স ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে আনুষ্ঠানিকভাবে ‘মাগুরা অফিসার্স ক্লাব’ চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘বাংলাদেশের ৬৩টি জেলাতেই অফিসার্স ক্লাব রয়েছে। মাগুরায় এসে আমরা দেখতে পেয়েছি, গত ১৫ থেকে ১৭ বছর ধরে কর্মকর্তাদের বসার বা বিনোদনের মতো কোনো জায়গা নেই। এটি একসময় স্টেশন ক্লাব এবং পরে দিনান্ত ক্লাব নামে অফিসারদের ক্লাব হিসেবেই চালু ছিল, যা কোনো অজানা কারণে গত ১৫ থেকে ১৭ বছর বন্ধ ছিল।’

তিনি আরও বলেন, চাকরির বিধিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তাদের কিছু স্থানীয় বিধিনিষেধ রয়েছে। ফলে তাঁরা সব সময় সবার সঙ্গে মিশতে পারেন না। এ কারণে সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা ক্লাব ও বিনোদনের ব্যবস্থা থাকা প্রয়োজন।

তবে জেলা প্রশাসকের এ যুক্তিতে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দা, ক্রীড়ানুরাগী ও ক্লাবের প্রবীণ সদস্যরা। ১৯৭৭ সাল থেকে ক্লাবের সদস্য এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা মাগুরার মানুষ নিজেদের শ্রম দিয়ে, লাখ লাখ টাকা চাঁদা ও অনুদান সংগ্রহ করে এই ভবন এবং ক্লাব প্রতিষ্ঠা করেছি। কিন্তু জেলা প্রশাসক হঠাৎ কোনো নিয়মনীতি না মেনে কিংবা স্থানীয়দের সঙ্গে আলোচনা না করে সাইনবোর্ড টাঙিয়ে ক্লাবটি দখল করে নিলেন। এটি একেবারেই অগ্রহণযোগ্য। তিনি চাইলে অন্য কোথাও অফিসার্স ক্লাব করতে পারতেন।’

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাগুরার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এ টি এম মহব্বত আলী। তিনি বলেন, ‘মহকুমা প্রশাসককে আহ্বায়ক করে মাগুরার সুধী সমাজ ১৯৬৩ সালে এই দিনান্ত ক্লাব প্রতিষ্ঠা করেছিল। দীর্ঘ সময় পর ২০২৬ সালে দাঁড়িয়ে জেলা প্রশাসক একতরফা ও স্বৈরতান্ত্রিক আচরণের মাধ্যমে ঐতিহ্যবাহী ক্লাবটির নাম পরিবর্তন করে অফিসার্স ক্লাব করার পাঁয়তারা করছেন। পুরোনো ফলক সরিয়ে অফিসার্স ক্লাবের ফলক টাঙানোর ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।’

একই ধরনের বক্তব্য দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর। তিনি বলেন, ‘কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনান্ত ক্লাবের সাবেক সদস্য ও সুধীজনদের পক্ষ থেকে স্থানীয়দের অংশীদারত্ব ও অধিকার সংরক্ষণ এবং ক্লাবটিকে জনবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে পুনর্গঠনের দাবিতে পাঁচ দফা সংবলিত একটি আবেদন দেওয়া হয়েছে। আবেদনটি মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন শনিবার বিকেলে বলেন, ‘সরকারি চাকরিজীবীদের জন্য একটি ক্লাব হতেই পারে। তবে সেটি অন্য কোনো জায়গায় করা যেত কি না, সে বিষয়ে আলোচনা হতে পারত। আমি এ বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব।’

শীর্ষ সংবাদ এর আরও খবর
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী

সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট

শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট

সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২

সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২

খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান

খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান

অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব

অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব

সর্বশেষ সংবাদ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ
শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট
শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট
সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২
সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২
শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১
শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top