logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট


প্রকাশিত হয়েছে : 7 November 2026, 11:01 pm

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া, নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন যেন থামছেই না। প্রশাসনের একের পর এক অভিযান, জরিমানা, কারাদণ্ড ও মামলা সত্ত্বেও বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে বালু উত্তোলনকারী চক্র। স্থানীয়দের অভিযোগ, অভিযান চালিয়ে বালু জব্দ করা হলেও কয়েক দিন পরই আবার শুরু হয় উত্তোলন। এতে সরকার হারাচ্ছে সম্ভাব্য রাজস্ব। অন্যদিকে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ছে কৃষিজমি, গ্রামীণ সড়ক, সেতু ও বসতবাড়ি।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে মোট ২৮টি বালুর কোয়ারি ও মহাল রয়েছে। এর মধ্যে মাত্র দুটি সাধারণ বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। বাকি ২৬টি সিলিকা বালুর কোয়ারি আইনি জটিলতার কারণে ইজারার বাইরে রয়েছে। তবে এসব এলাকা ঘিরেই অবৈধ বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।

প্রশাসনের তথ্য বলছে, ২০২৬ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনাসংক্রান্ত আইনে ১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১ লাখ ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা বালু নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা হয়েছে ২ লাখ ৭০ হাজার ২৫০ টাকা। এর সঙ্গে ৩১ অক্টোবর ও ২ নভেম্বরের আরও দুটি অভিযান যুক্ত হওয়ায় ২ নভেম্বর পর্যন্ত অভিযানের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। তবে এত অভিযানেও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন।

সর্বশেষ ৩১ অক্টোবর ও ২ নভেম্বর পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২ নভেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এর আগে ৩১ অক্টোবর একই ইউনিয়নের রায়পরান পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও প্রায় ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযান দুটিতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম। জব্দ করা বালু স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।

মোহাম্মদ মিনহাজুল ইসলাম বলেন, অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। জব্দ করা বালু আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সিন্দুরখান, ভূনবীর, মতিগঞ্জ ও কালাপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ভেকু মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ এবং ধ্বংস করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের অভিযান শেষ হওয়ার পরপরই বিভিন্ন ছড়া ও নদী থেকে আবারও বালু উত্তোলন শুরু হয়।

অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে সংঘর্ষ, হামলা ও সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটছে। সম্প্রতি একটি বালুবাহী ডায়না গাড়ির চাপায় অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটমের চালকসহ ছয়জন আহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে শ্রীমঙ্গল-মির্জাপুর সড়ক অবরোধ করা হলে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‍্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা। এ ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীরাও হামলার শিকার হন।

এদিকে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় মামলাও হয়েছে। চলতি বছরের ২ মে ভূনবীর ও মির্জাপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ভূনবীর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিমেল পাল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পাহাড়ি ছড়া ও কৃষিজমিসংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগ আনা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ৩০টির বেশি পাহাড়ি ছড়া হাইল হাওরে গিয়ে মিলিত হয়েছে। এসব ছড়ার মধ্যে রয়েছে বর্মাছড়া, উদনাছড়া, হরিণছড়া, পুটিয়াছড়া, বিলাশছড়া, ফুলছড়া, কাকিয়াছড়া, আমরাইলছড়া, ইছামতিছড়া, ভুড়ভুড়িয়া, জাগছড়া, সুনাছড়া, নারাইনছড়া, বৌলাছড়া, গিলাছড়া, শিয়ালছড়া ও খাইছড়াসহ আরও কয়েকটি ছড়া।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সদর, সিন্দুরখান, আশিদ্রোন, সাতগাঁও, ভূনবীর, মির্জাপুর ও কালাপুর ইউনিয়নের বিভিন্ন ছড়া থেকে নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া শ্রীমঙ্গল সদর, কালিঘাট ও রাজঘাট ইউনিয়নের বিভিন্ন স্থান থেকেও ছোট পরিসরে বালু তোলা হচ্ছে।

পরিবেশকর্মী তাপস দাশ বলেন, পাহাড়ি ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ছড়ার স্বাভাবিক প্রবাহ ও তলদেশের গঠনে পরিবর্তন আসতে পারে। এতে তীরভাঙন, কৃষিজমির ক্ষয়, সড়ক ও সেতুর ভিত্তি ক্ষতিগ্রস্ত হওয়া এবং বসতবাড়ি ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে মোট ২৬টি সিলিকা বালুর কোয়ারি এবং দুটি সাধারণ বালুমহাল রয়েছে। সাধারণ বালুমহাল দুটি হলো গোপলা ছড়া ও শিয়াল ছড়া। এই দুটি বালুমহাল ১৪৩৩ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা দেওয়া হয়েছে। তবে আইনি জটিলতার কারণে বাকি ২৬টি সিলিকা বালুর কোয়ারি দীর্ঘদিন ধরে ইজারা দেওয়া সম্ভব হয়নি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১

শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১

শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ
শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট
শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট
সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২
সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২
শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১
শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top