logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব


প্রকাশিত হয়েছে : 6 November 2026, 2:45 pm

ছবি: পূর্বদিক

খাগড়াছড়ি প্রতিনিধি: সড়ক অবরোধ, পাল্টাপাল্টি কর্মসূচি ও সহিংসতায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক। টানা অবরোধে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। খাদ্য ও ওষুধের সংকটের পাশাপাশি বন্ধ হয়ে গেছে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ। আয়-রোজগার বন্ধ হয়ে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। এরই মধ্যে অবরোধের কারণে এবার বাতিল করা হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব। এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ।

গত ১১ অক্টোবর থেকে কয়েক দফায় সাজেক সড়কে অবরোধ ও পাল্টা অবরোধ কর্মসূচি চলছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পাঁচ দফা দাবিতে ডাকা অবরোধের বিপরীতে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে আরেকটি সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পাল্টা অবরোধ কর্মসূচি পালন করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে দীর্ঘদিন ধরে কার্যত অচল হয়ে আছে সাজেকের যোগাযোগব্যবস্থা।

অবরোধের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিবহন চলাচল বন্ধ থাকায় পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারজাত করা যাচ্ছে না। অনেক কৃষকের উৎপাদিত পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, প্রয়োজনীয় কাজে স্থানীয়দেরও সাজেকের বাইরে যাতায়াত করতে হচ্ছে চরম ভোগান্তির মধ্য দিয়ে। খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

এমন পরিস্থিতিতে সাজেকের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন কঠিন চীবর দানোৎসব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা থেকে কাপড় বোনা এবং সেই কাপড় দিয়ে চীবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। ধর্মীয় বিশ্বাসে কঠিন চীবর দান অত্যন্ত পুণ্যময় ও শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচিত। কিন্তু চলমান অবরোধের কারণে এবার সেই ধর্মীয় আয়োজনও করা সম্ভব হচ্ছে না।

বাঘাইহাট এলাকায় অবস্থিত বনানী বনবিহারের কঠিন চীবর দানোৎসব পরিচালনা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়। পরিচালনা কমিটি জানান, সাজেকের চলমান অবস্থা বিবেচনায় এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা বলেন, স্বজাতি ও নিজ ধর্মের মানুষের ধর্মীয় উৎসব পালনে অবরোধের কারণে বাধা সৃষ্টি হওয়া অত্যন্ত দুঃখজনক। এটি মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক সম্প্রীতির জন্যও নেতিবাচক। এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।

বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা বলেন, দীর্ঘদিন ধরে অবরোধ চলায় সাজেকের মানুষ নানা সংকটে পড়েছেন। খাদ্য ও চিকিৎসার মতো মৌলিক প্রয়োজন পূরণ করাও কঠিন হয়ে উঠছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এদিকে, অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের একাধিক দফা বৈঠক হলেও এখনো সংকটের কোনো স্থায়ী সমাধান হয়নি। দাবি-দাওয়া ও পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে আটকে আছে সাজেকের স্বাভাবিক জীবনযাত্রা।

সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত অবরোধ প্রত্যাহার করে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা না হলে সাজেকে খাদ্য ও চিকিৎসাসংকট আরও প্রকট হবে। একই সঙ্গে কৃষি, ব্যবসা, পর্যটনসহ স্থানীয় অর্থনীতিতে ক্ষতির পরিমাণ বাড়বে। মানুষের জীবিকা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শীর্ষ সংবাদ এর আরও খবর
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান

খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি

বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে

বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়

সর্বশেষ সংবাদ
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top