logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মহারাসলীলা উৎসব সম্পন্ন


প্রকাশিত হয়েছে : 25 November 2026, 10:22 pm

ছবি: পূর্বদিক

নিজস্ব প্রতিবেদক: আলোকসজ্জায় ঝলমলে মণ্ডপ, ঢোল-মৃদঙ্গের ছন্দ, মণিপুরী তরুণীদের নান্দনিক রাসনৃত্য আর হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। কার্তিক পূর্ণিমা তিথিকে ঘিরে গতকাল মঙ্গলবার দিনভর রাখাল নৃত্য ও নানা আয়োজনের পর গভীর রাতে শুরু হয় মূল মহারাসলীলা। বুধবার ভোরে শেষ হয় ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব।

দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও দর্শনার্থীরা এ উৎসবে যোগ দেন। মণিপুরী অধ্যুষিত কমলগঞ্জের মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপ ও আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিণত হয় উৎসবের মিলনমেলায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি নৃত্য, সংগীত ও ঐতিহ্যবাহী পোশাকে সাজানো এ আয়োজন হয়ে ওঠে মণিপুরী সংস্কৃতির এক অনন্য প্রদর্শনী।

আয়োজকরা জানান, মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৮৪তম মহারাস উৎসব এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মীতৈ মণিপুরী সম্প্রদায়ের ৪১তম রাস উৎসব অনুষ্ঠিত হয়। দুই স্থানে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের পর রাতে অনুষ্ঠিত হয় মহারাসলীলা।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে গোধূলি পর্যন্ত মাধবপুর ও আদমপুরে অনুষ্ঠিত হয় রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা। কৃষ্ণের বাল্যজীবনের নানা ঘটনা ও গোপবালকদের সঙ্গে তাঁর লীলাকে কেন্দ্র করে এ নৃত্য পরিবেশন করে মণিপুরী শিশু-কিশোররা। নৃত্য, সংগীত ও অভিনয়ের সমন্বয়ে পরিবেশিত এ আয়োজন দেখতে বিকেল থেকেই ভিড় করেন দর্শনার্থীরা।

এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উৎসবের মূল আকর্ষণের অপেক্ষা। রাত ১২টার পর শুরু হয় শ্রীকৃষ্ণের মহারাসলীলা। ভোর পর্যন্ত চলে রাধা-কৃষ্ণের প্রেম ও ভক্তির আধ্যাত্মিক আবহে নির্মিত রাসনৃত্য। মণিপুরী তরুণীদের নৃত্যভঙ্গি, পোশাক, সংগীত ও মুদ্রায় ফুটে ওঠে কৃষ্ণ-রাধার লীলার নানা আখ্যান।

মণিপুরী সম্প্রদায়ের ইতিহাস ও সংস্কৃতিতে মহারাসলীলার রয়েছে গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব। আয়োজকদের তথ্য অনুযায়ী, মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র সিংহ ১৭৭৯ সালে এ রাস উৎসবের প্রচলন করেন। এরপর থেকে কার্তিক পূর্ণিমা তিথিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে মহারাসলীলা পালিত হয়ে আসছে।

শুধু ধর্মীয় আচার নয়, সময়ের সঙ্গে মহারাসলীলা মণিপুরী জাতিসত্তার ভাষা, পোশাক, সংগীত, নৃত্য ও ঐতিহ্য সংরক্ষণেরও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। প্রজন্ম থেকে প্রজন্মে নৃত্য ও সংগীতের এই ধারা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে টিকে আছে মণিপুরীদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য।

মণিপুরী রাসনৃত্যের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও রয়েছে ঐতিহাসিক যোগসূত্র। ১৯২৬ সালে সিলেটের মাছিমপুরে মণিপুরী রাসনৃত্য দেখে মুগ্ধ হন কবিগুরু। পরে কমলগঞ্জের নৃত্যশিক্ষক নীলেশ্বর মুখার্জিকে শান্তিনিকেতনে নিয়ে গিয়ে মণিপুরী নৃত্যশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ফলে মণিপুরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিসর ছাড়িয়ে মণিপুরী নৃত্য ছড়িয়ে পড়ে বৃহত্তর সাংস্কৃতিক অঙ্গনে। বর্তমানে বাংলাদেশের মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা সেই ঐতিহ্যেরই ধারাবাহিক বহিঃপ্রকাশ।

মহারাসলীলা দেখতে শুধু মণিপুরী সম্প্রদায়ের মানুষই নন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ও বিদেশী পর্যটকরা ভিড় করেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসেন। ফলে রাস উৎসব ঘিরে মণিপুরী পল্লিগুলোতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

মাধবপুর মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, ‘শুধুমাত্র নিজস্ব আচার নয়, সাংস্কৃতিক মেলবন্ধন আর অসাম্প্রদায়িক প্রতীক হয়ে উঠেছে মণিপুরীদের এই ধর্মীয় উৎসব।

তিনি বলেন, ‘মহারাসলীলা মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি তাদের নৃত্য, সংগীত ও ঐতিহ্যকে ধারণ করে। নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার

শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন

শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন

খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন

খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

সর্বশেষ সংবাদ
শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
পুঠিয়ার কলেজে শিক্ষার্থীর আকাল, ক্লাসে পেলেন মাত্র একজনকে
পুঠিয়ার কলেজে শিক্ষার্থীর আকাল, ক্লাসে পেলেন মাত্র একজনকে
ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা
ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা
শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার
আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন
শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন
তিন দশকের আইনি লড়াই, তবুও পৈত্রিক জমির দখল পাননি ইছিতন নেছা
তিন দশকের আইনি লড়াই, তবুও পৈত্রিক জমির দখল পাননি ইছিতন নেছা
বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মহারাসলীলা উৎসব সম্পন্ন
বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মহারাসলীলা উৎসব সম্পন্ন
‘কফিন খুলে দেখা হবে’: হাসিনাকে নিয়ে বিজিবি কর্মকর্তার মন্তব্য ভাইরাল
‘কফিন খুলে দেখা হবে’: হাসিনাকে নিয়ে বিজিবি কর্মকর্তার মন্তব্য ভাইরাল
পাকিস্তানের সংসদে নাসের রহমানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা
পাকিস্তানের সংসদে নাসের রহমানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
আহমদুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা
আহমদুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা
খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন
খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক
মদনে টোল আদায় নিয়ে বিরোধ, লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত
মদনে টোল আদায় নিয়ে বিরোধ, লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার
সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার
মৌলভীবাজারে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করবেন নাসের রহমান
মৌলভীবাজারে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করবেন নাসের রহমান
সোমবার খাসিয়া সম্প্রদায়ের বর্ষ বিদায় উৎসব ‘সেং কুটস্নেম’
সোমবার খাসিয়া সম্প্রদায়ের বর্ষ বিদায় উৎসব ‘সেং কুটস্নেম’

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top