logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. স্ক্রলিং

তিন দশকের আইনি লড়াই, তবুও পৈত্রিক জমির দখল পাননি ইছিতন নেছা

প্রকাশিত হয়েছে : 25 November 2026, 10:24 pm

ছবি: পূর্বদিক

গাইবান্ধা প্রতিনিধি: তিন দশকের বেশি সময় ধরে আইনি লড়াই করছেন গাইবান্ধার ইছিতন নেছা। পৈত্রিক সম্পত্তি নিয়ে একাধিক আদালতে রায় নিজের পক্ষে এলেও এখনো জমির দখল বুঝে পাননি তিনি। উল্টো বিরোধপূর্ণ জমির একাংশে নির্মিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আদালতের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ ও দখল বুঝে পেতে সরকারি সার্ভেয়ারের আবেদন করেও মিলছে না প্রতিকার। বছরের পর বছর আদালতের তারিখ আর অপেক্ষার মধ্যেই কাটছে তাঁর সময়।

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর মধ্যপাড়া গ্রামে এ দীর্ঘদিনের ভূমি বিরোধ ও আইনি জটিলতার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মেছের আলী তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি হেবা (দান) দলিলের মাধ্যমে একমাত্র মেয়ে ইছিতন নেছাকে লিখে দেন। দলিল নম্বর ৯০৮০-এ সিএস ও আরএসসহ মোট ৯টি খতিয়ানের আওতায় প্রায় ৫ একর ৮৪ শতাংশ জমি অন্তর্ভুক্ত ছিল।

ইছিতন নেছার অভিযোগ, বাবা মেছের আলীর মৃত্যুর পর ওই সম্পত্তির ওপর নজর পড়ে একই এলাকার আহমদ আলী ও বাহার উদ্দিনের। একপর্যায়ে জমি নিয়ে দখল ও হয়রানির ঘটনা শুরু হয়। স্থানীয় সালিশ, ইউনিয়ন পরিষদ ও থানায় গিয়েও প্রতিকার না পেয়ে ১৯৯৬ সালে গাইবান্ধা জেলা আদালতে দেওয়ানি মামলা করেন তিনি। মামলাটির নম্বর ৪৭/১৯৯৬।

মামলার নথি অনুযায়ী, ২০০০ সালের ২৩ জানুয়ারি তৎকালীন সাব-জজ ইনচার্জ মো. রেজাউল করিম ইছিতন নেছার পক্ষে রায় দেন। ওই রায়ে আহমদ আলীকে জমি থেকে বেদখল ও ‘মহরম’ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ২০০১ সালের ২৫ জুলাই আপিলেও ইছিতন নেছার পক্ষে আগের রায় বহাল থাকে। আপিলের রায় দেন তৎকালীন সাব-জজ ইনচার্জ কাজী গোলাম সারোয়ার হোসেন।

ইছিতন নেছার আরও অভিযোগ, মামলায় হেরে যাওয়ার পর প্রতিপক্ষ আহমদ আলী তাঁর বড় মেয়ে আলোমতি বেগমকে দিয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। তবে পরবর্তী সময়ে সাক্ষ্য-প্রমাণে ওই অভিযোগের ভিত্তি পাওয়া যায়নি বলে দাবি ভুক্তভোগীর।

জেলা আদালতে পরাজিত হয়ে প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করেন, যার নম্বর ৫২৬৩। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এ মামলার রায় ঘোষণা করেন। তবে ইছিতন নেছার পরিবারের অভিযোগ, হাইকোর্টের রায়ে নিম্ন আদালতের নির্দেশনার তুলনায় তাঁকে কম পরিমাণ জমির অধিকার দেওয়া হয়েছে।

পরিবারের সদস্যদের প্রশ্ন, নিম্ন আদালত যেখানে পুরো জমির বিষয়ে তাঁদের পক্ষে রায় দিয়েছেন এবং আহমদ আলীকে জমি থেকে বেদখল ঘোষণা করেছেন, সেখানে পরবর্তী রায়ে জমির পরিমাণ কমে যাওয়ার কারণ কী?

এদিকে বিরোধপূর্ণ জমিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ নিয়েও রয়েছে অভিযোগ। ইছিতন নেছা জানান, বিদ্যালয় নির্মাণের কাজ শুরু হলে তিনি বাধা দিতে যান। তাঁর অভিযোগ, ওই সময় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনির উপস্থিতিতে তাঁকে ‘পাগল’ আখ্যা দেওয়া হয়। পাশাপাশি পুলিশ ও সন্ত্রাসীদের মাধ্যমে তাঁকে বাধা দেওয়া হয়। তাঁকে গ্রেপ্তার ও গুম করার পাশাপাশি তাঁর দুই ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

ইছিতন নেছার ভাষ্য, পরদিন জমির কাগজপত্র নিয়ে সংসদ সদস্যের বাসায় গেলে তাঁকে প্রবেশ করতে না দিয়ে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়।

বর্তমানে হাইকোর্টের রায়ের পর সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করে দখল বুঝে পেতে গাইবান্ধা সদর আদালতে আবেদন করেছেন ইছিতন নেছা। কিন্তু তাঁর অভিযোগ, আবেদনের পর থেকে বারবার তারিখ পড়লেও কার্যকর কোনো অগ্রগতি হচ্ছে না। ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের পরও নিজের প্রাপ্য জমির দখল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, আদালতের রায় ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে দ্রুত সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করা হোক। একই সঙ্গে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইছিতন নেছাকে তাঁর প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক।

স্ক্রলিং এর আরও খবর
শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক

শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক

পুঠিয়ার কলেজে শিক্ষার্থীর আকাল, ক্লাসে পেলেন মাত্র একজনকে

পুঠিয়ার কলেজে শিক্ষার্থীর আকাল, ক্লাসে পেলেন মাত্র একজনকে

ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা

ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা

শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার

আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন
শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন
তিন দশকের আইনি লড়াই, তবুও পৈত্রিক জমির দখল পাননি ইছিতন নেছা
তিন দশকের আইনি লড়াই, তবুও পৈত্রিক জমির দখল পাননি ইছিতন নেছা
বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মহারাসলীলা উৎসব সম্পন্ন
বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মহারাসলীলা উৎসব সম্পন্ন
‘কফিন খুলে দেখা হবে’: হাসিনাকে নিয়ে বিজিবি কর্মকর্তার মন্তব্য ভাইরাল
‘কফিন খুলে দেখা হবে’: হাসিনাকে নিয়ে বিজিবি কর্মকর্তার মন্তব্য ভাইরাল
পাকিস্তানের সংসদে নাসের রহমানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা
পাকিস্তানের সংসদে নাসের রহমানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
আহমদুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা
আহমদুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা
খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন
খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক
মদনে টোল আদায় নিয়ে বিরোধ, লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত
মদনে টোল আদায় নিয়ে বিরোধ, লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার
সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার
মৌলভীবাজারে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করবেন নাসের রহমান
মৌলভীবাজারে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করবেন নাসের রহমান
সোমবার খাসিয়া সম্প্রদায়ের বর্ষ বিদায় উৎসব ‘সেং কুটস্নেম’
সোমবার খাসিয়া সম্প্রদায়ের বর্ষ বিদায় উৎসব ‘সেং কুটস্নেম’

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top