logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. খেলাধুলা

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫, ১০:১৯ পূর্বাহ্ণ

www.purbodeek.com

স্পোর্টস ডেস্ক ::

অবশেষে চোকার তকমা মুছল দক্ষিণ আফ্রিকা; ব্যাটে-বলে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠে গেছে তারা।

ইমরান তাহির ও জেপি ডুমিনির অসাধারণ বোলিংয়ের পর কুইন্টন ডি ককের দুর্দান্ত এক অর্ধশতকে প্রথম কোয়ার্টার-ফাইনালে ৯ উইকেটে জিতেছে প্রোটিয়ারা।

লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা চেষ্টা করেছিলেন। কিন্তু দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে পারেননি। দুই স্পিনার তাহির ও ডুমিনির দারুণ বোলিংয়ে ৩৭.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

www.purbodeek.com

জবাবে বিশ্বকাপে ডি ককের প্রথম অর্ধশতকে ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নকআউট পর্বে এই প্রথম জয় পেল তারা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে হাশিম আমলাকে নিয়ে দলকে ভালো সূচনা এনে দেন ডি কক। ৪০ রানের উদ্বোধনী জুটি গড়ে আমলা ফিরে গেলেও অবিচল ছিলেন ডি কক। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ফাফ দু প্লেসির সঙ্গে ৯৪ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত করেন ডি কক। এই উদ্বোধনী ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৭৮ রানে। তার ৫৭ বলের ইনিংসটি ১২টি চার সমৃদ্ধ।

৩২ ওভার হাতে রেখে পাওয়া জয়ে ২১ রানে অপরাজিত থাকেন দু প্লেসি।

গত দুই আসরের রানার্সআপদের বিদায়ে ওয়ানডে ক্যারিয়ার শেষ হল সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের।

এর আগে বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দিক হারায় শ্রীলঙ্কা। মাত্র ৪ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।

ছন্দে থাকা উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নের জায়গায় ইনিংস উদ্বোধন করেন কৌশল পেরেরা। ভার্নন ফিল্যান্ডারের জায়গা দলে ফেরা কাইল অ্যাবট ম্যাচের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন তাকে। ডেল স্টেইনের বলে দু প্লেসিকে ক্যাচ দিয়ে ফিরে যান তিলকরত্নে দিলশান। ১৯ বল খেলেও কোনো রান করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান।

শুরুতে প্রতিটি রানের জন্য লড়াই করতে হয় শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। গত চার ম্যাচে টানা চারটি শতক করা কুমার সাঙ্গাকারা ছিলেন ভীষণরকম নিষ্প্রভ। রানের গতি বাড়াতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করেন থিরিমান্নে। সাঙ্গাকারার সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন থিরিমান্নে। ১৫ ওভার স্থায়ী এই জুটিতে সাঙ্গাকারার অবদান মাত্র ১৫ রান।

ফিরতি ক্যাচ নিয়ে থিরিমান্নেকে বিদায় করে শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙেন ম্যাচ সেরা তাহির। মাত্র ৬২ রানে শেষ ৮ উইকেট হারিয়ে দেড়শ’ পর্যন্তও যেতে পারেনি শ্রীলঙ্কা।

খাদের কিনারা থেকে উঠতে শ্রীলঙ্কা তাকিয়ে ছিল মাহেলা জয়াবর্ধনে ও সাঙ্গাকারার দিকে। কিন্তু এবার আর পারেননি তারা। মাত্র চার রান করে লেগস্পিনার তাহিরের দ্বিতীয় শিকারে পরিণত হন জয়াবর্ধনে।

অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাঙ্গাকারা। কিন্তু উইকেটে থিতু হয়ে ম্যাথিউসের বিদায়ে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

ডুমিনির করা ৩৩তম ওভারের শেষ বলে ফাফ দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ম্যাথিউস। নিজের পরের ওভারের প্রথম দুই বলে নুয়ান কুলাসেকারা ও থারিন্দু কৌশলকে বিদায় করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন ডুমিনি। তিনি মাত্র ২৯ রানে নেন তিন উইকেট।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করা ডুমিনি কুলাসেকারাকে উইকেটরক্ষক কুইন্ট ডি ককের গ্লাভসবন্দি করেন। আর অভিষিক্ত থারিন্দু এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

ডুমিনির এই দুই ওভারের মাঝখানে থিসারা পেরেরাকে ফিরিয়ে দেন তাহির। পরে লাসিথ মালিঙ্গাকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট নেন তিনি। মাত্র ২৬ রানে চার উইকেট নিয়ে এই লেগস্পিনার দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো শ্রীলঙ্কা সংগ্রহ যতটা সম্ভব বড় করার একটা চেষ্টা করেছিলেন সাঙ্গাকারা। কিন্তু তার চেষ্টা সফল হয়নি। মর্নে মরকেলের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তার ৪৫ রানের ইনিংসটি। তার ৯৬ বলের স্বভাববিরুদ্ধ ইনিংসটি মাত্র তিনটি চারে সাজানো।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৩৭.২ ওভারে ১৩৩ (কৌশল পেরেরা ৩, দিলশান ০, সাঙ্গাকারা ৪৫, থিরিমান্নে ৪১, জয়াবর্ধনে ৪, ম্যাথিউস ১৯, থিসারা ০, কুলাসেকারা ১, থারিন্দু ০, চামিরা ২*, মালিঙ্গা ৩; তাহির ৪/২৬, ডুমিনি ৩/২৯, স্টেইন ১/১৮, অ্যাবট ১/২৭, মরকেল ১/২৭)

দক্ষিণ আফ্রিকা: ১৮ ওভারে ১৩৪/১ (আমলা ১৬, ডি কক ৭৮*, দু প্লেসি ২১*; মালিঙ্গা ১/৪৩)

ম্যাচ সেরা: ইমরান তাহির।

খেলাধুলা এর আরও খবর
সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

মৌলভীবাজার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টিমকে আপার প্রদান করলেন নাসির আহমদ শাহীন

মৌলভীবাজার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টিমকে আপার প্রদান করলেন নাসির আহমদ শাহীন

মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মৌলভীবাজারে স্কুল পর্যায়ে বালিকাদের কাবাডি প্রতিযোগিতা

মৌলভীবাজারে স্কুল পর্যায়ে বালিকাদের কাবাডি প্রতিযোগিতা

বোরহান উদ্দিন সোসাইটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিআইএস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট

বোরহান উদ্দিন সোসাইটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিআইএস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাসব্যাপি অ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজারে মাসব্যাপি অ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top