logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

ফুটবলে আজ হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ৬:৩৮ পূর্বাহ্ণ

প্রাকটিস সেসনে বাংলাদেশ

হংকংয়ের বিপক্ষে জয় পেলে ইতিহাসের একটা দরজা খুলে যাবে। হারলে বিদায়।

স্পোর্টস ডেস্ক ::

হংকংয়ের বিপক্ষে জয় পেলে ইতিহাসের একটা দরজা খুলে যাবে। হারলে বিদায়। স্বাভাবিকভাবেই প্রথমটা চাইবে বাংলাদেশ। আর চাওয়াটাকে আজ মাঠের পারফরম্যান্সে অনুবাদ করতে পারলে প্রথমবারের মতো বাংলাদেশ উঠে যাবে এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় পর্বে। আজকের দিনটি তাই বাংলাদেশের ফুটবলের জন্য হতে পারে স্মরণীয়। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ‘বাংলাদেশের কিছু পাওয়ার’ এই ম্যাচটি।

ঢাকা ছাড়ার আগে দ্বিতীয় রাউন্ড বা শেষ ১৬-তে ওঠার ব্যাপারে অতটা আত্মবিশ্বাসী লাগেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলকে। কিন্তু প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুযোগটা এসে গেছে। উজবেকিস্তানের সঙ্গে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ হারবে, এটা অনুমিতই ছিল। সেটাই হলো। তবে স্কোরলাইন ৩-০ রাখতে পেরে বাংলাদেশের খেলোয়াড়েরা মনে করছেন, শেষ ম্যাচে হংকংকে হারানো সম্ভব।

অধিনায়ক মামুনুল ইসলামের কণ্ঠে ঝরছে সেই আত্মবিশ্বাস, ‘হংকংকে হারাতে মাঠে ২০০ ভাগ দেব আমরা। জিতলে যেহেতু ইতিহাস, কাজেই এ সুযোগ কাজে লাগানোর সব চেষ্টাই করব।’ ইনচন থেকে ফোনে আরও বলছিলেন, ‘সব খেলোয়াড়ই ম্যাচ নিয়ে উদ্দীপ্ত। হংকং ধরাছোঁয়ার বাইরে কোনো দল নয়। আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে চাইব।’

সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে হংকং ১৬৪, বাংলাদেশ ১৮১। র‍্যাঙ্কিংয়ের পার্থক্যটা অবশ্য শক্তির ব্যবধান তুলে ধরতে পারছে না। সেটি বুঝতে হলে চোখ রাখতে হবে পরিসংখ্যানে। দুই দেশের সাত সাক্ষাতে হংকংয়ের জয় পাঁচ, বাংলাদেশের এক জয় এবং বাকি ম্যাচটি হয়েছে ড্র। ১৯৭৫ সালে মারদেকা কাপে বাংলাদেশকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল সে সময়ের ‘বাঘ’ হংকং। বাংলাদেশের একমাত্র গোলটি করেছিলেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশের সঙ্গে হংকংয়ের শেষ জয়টা গত গুয়াংজু এশিয়াডে, স্কোর ৪-১।

তবে একটু পেছনে তাকালে দেখা যায়, ২০০৭ সালে অলিম্পিক গেমস বাছাইয়ে ঢাকায় বাংলাদেশ ৩-০ গোলে হংকংয়ের কাছে হারলেও ফিরতি ম্যাচে জিতেছে ১-০ গোলে! ২০০৩ সালে এশিয়ান কাপের বাছাই ম্যাচটি ঢাকায় ড্র হয়েছিল ২-২।

সেই জয় আর ড্র আজ বড় প্রেরণা বাংলাদেশের জন্য। তবে হংকং যেভাবে উজবেকিস্তানের সঙ্গে ১-১ ড্র করেছে এবারের এশিয়াডে, আফগানিস্তানকে হারিয়েছে ২-১ গোলে, তাতে বাংলাদেশের কাছ থেকে অনেক সমীহ পাচ্ছে। বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ তো বলে দিয়েছেন, অলৌকিক কিছু না ঘটলে হংকয়ের বিপক্ষে জেতা সম্ভব নয়।

‘হংকং আগের দুটি ম্যাচে দারুণ খেলেছে। সেই ধারাবাহিকতা রাখতে পারলে ওদের বিপক্ষে জেতা কঠিন। আমাদের জয়ের জন্য অলৌকিক কিছু দরকার’—বলেছেন ডি ক্রুইফ। তবে বলতে ভোলেননি, ‘জয়ের জন্য সেরা ফুটবলই খেলতে হবে। ছেলেরা ইতিহাস গড়তে চায়। তবে মাঠে কীভাবে তারা খেলবে সেটার ওপরই নির্ভর করবে সবকিছু।’ অঙ্কের হিসাবে বাংলাদেশ হংকংয়ের সঙ্গে ম্যাচ ড্র রেখেও অবশ্য দ্বিতীয় রাউন্ডে যেতে পারে। কীভাবে? যদি উজবেকিস্তানকে ৬-০ গোলে হারিয়ে ফুটবল-বিশ্বকে বিস্ময় উপহার দেয় আফগানিস্তান!

খেলাধুলা এর আরও খবর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top