logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

ভারতকে চুরমার করে সিরিজ বাংলাদেশের

প্রকাশিত হয়েছে : 22 June 2015, 5:32 am

 www.purbodeek.com

স্পোর্টস ডেস্ক ::

মুস্তাফিজ ছাড়িয়ে গেলেন আগের ম্যাচের স্বপ্নের অভিষেককে।  সাহসী ব্যাটিং চালিয়ে গেলেন সৌম্য-সাকিব-সাব্বিররাও। দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের সহজ জয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জিতে নিল মাশরাফির দল।

ভারত ইনিংসের ৪৪তম ওভারে বৃষ্টি নামলে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে।  তার আগেই অবশ্য মুস্তাফিজের তোপে আট উইকেট হারিয়ে বিপর্যস্ত মহেন্দ্র সিং ধোনির দল।

আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে। কিন্তু ৪৫ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় ভারত।  ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য এক রান কমে দাঁড়ায় ২০০ রান।  ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে অনায়াসে এই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই তামিম ইকবাল আউট হলেও বাংলাদেশকে ভিত গড়ে দেন দুই তরুণ লিটন দাস ও সৌম্য সরকার। এই দুই জনের অর্ধশত রানের জুটিতে ভর করে জয়ের পথে এগিয়ে যায় স্বাগতিকরা।

দুই তরুণের আউটের পর মুশফিকুর রহিমের সঙ্গে ৫৪ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন সাকিব।

রান আউট হয়ে মুশফিক ফিরে গেলেও অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানের সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে জয়ের বন্দরে নিয়ে যান। সর্বোচ্চ ৫১ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যানের ৬২ বলের ইনিংসটি ৫টি চার সমৃদ্ধ।

এর আগে ভারতকে গুঁড়িয়ে দেন টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখানো মুস্তাফিজ।  প্রথম ওভারেই তিনি রোহিত শর্মাকে ফিরিয়ে দিলেও শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ৭৪ রানের জুটিতে ভর করে ২ উইকেটে ১০৯ রানে পৌঁছে যায় ভারত।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পুরো ১০ ওভার বল করা নাসির হোসেন কোহলি ও ধাওয়ানকে ফেরানোর পর রুবেল হোসেন শূন্য রানে ফেরান অম্বাতি রাইডুকে।

নাসির, রুবেলের দারুণ বোলিংয়ে ১১০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না ৫৩ রানের জুটিতে প্রতিরোধ গড়ে ।

প্রথম স্পেলে ৫ ওভারে ৩২ রানে এক উইকেট নেওয়া মুস্তাফিজ দ্বিতীয় স্পেলে ফিরেন ভয়ঙ্কর হয়ে।  দ্বিতীয় স্পেলে ১১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ভারতকে গুড়িয়ে দেন এই বাঁহাতি পেসার। তার এই স্পেলেই দিক হারায় ভারত।

ব্যাটিং পাওয়ার প্লের প্রথম ওভারে (৩৬তম) দারুণ এক কাটারে রায়নাকে বিদায় করেন মুস্তাফিজ।  এক ওভার বিরতির পর দুর্দান্ত দুই বলে ফিরিয়ে দেন ধোনি ও অক্ষর প্যাটেলকে।

স্লোয়ারে পুরোপুরি বিভ্রান্ত হয়ে সৌম্যকে সহজ ক্যাচ দেন ভারতের ব্যাটিং ভরসা ধোনি আর এলবিডব্লিউর ফাঁদে পড়েন দলে ফেরা অক্ষর।

মুস্তাফিজ ও মাশরাফির চমৎকার বোলিংয়ে পাওয়ার প্লেতে ১৭ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারত। এই সময়েই ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ।

হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া অশ্বিনকে পরের ওভারেই ফেরান মুস্তাফিজ। এই উইকেটে ব্রায়ান ভিটোরির পাশে বসেন ১৯ বছর বয়সী এই পেসার।  ওয়ানডেতে কেবল এই দুই জনেরই নিজেদের প্রথম দুই ম্যাচে পাঁচ উইকেট করে নেওয়ার কৃতিত্ব আছে।

বৃষ্টির কারণে দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার শুরু হলে মাত্র ৭ বল টেকে ভারতের ইনিংস।  নিজের শেষ বলটি করতে আসেন মুস্তাফিজ। এই বলে রবিন্দ্র জাদেজাকে বোল্ড করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান তিনি।

প্রথম ওয়ানডেতে দলের ৭৯ রানের জয়ে ৫০ রানে ৫ উইকেট নেন মুস্তাফিজ।  এবার ৬ উইকেট নিতে খরচ করেন ৪৩ রান।  এছাড়া নাসির ও রুবেল দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৪৫ ওভারে ২০০ (রোহিত ০, ধাওয়ান ৫৩, কোহলি ২৩, ধোনি ৪৭, রাইডু ০, রায়না ৩৪, জাদেজা ১৯, অক্ষর ০, অশ্বিন ৪, ভুবনেশ্বর ৩, ধবল ২*; মুস্তাফিজ ৬/৪৩, রুবেল ২/২৬, নাসির ২/৩৩)

বাংলাদেশ: ৩৮ ওভারে ২০০/৪ (তামিম ১৩, সৌম্য ৩৪, লিটন ৩৬, মুশফিক ৩১, সাকিব ৫১*, সাব্বির ২২*; অশ্বিন ১/৩২, ধবল ১/৪২, অক্ষর ১/৪৮)।

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top