logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. ইসলামী জিন্দেগী

ড. মুহাম্মদ আবদুল মুনিম খান
মাহে রমজানে ইনজিল অবতরণ


প্রকাশিত হয়েছে : 1 July 2015, 3:45 am

www.purbodeek.com

রমজান মাসের ১৩ তারিখে হজরত ঈসা (আ.)-এর কাছে জর্ডান নদীর তীরে আসমানি কিতাব ‘ইঞ্জিল’ নাজিল করা হয়। তাঁর আবির্ভাবকালীন সারা বিশ্বে অত্যাচার, উৎপীড়ন ও মূর্খতার তাণ্ডবলীলা চলছিল। সমাজে বিভিন্ন পাপাচার ও অপকর্মে লোকেরা লিপ্ত ছিল। পাপ-পঙ্কিলতার আবর্ত থেকে মানবতাকে মুক্তি দিতে হজরত ঈসা (আ.) তৎকালীন জেরুজালেম বর্তমান ফিলিস্তিনের বেথলেহেম নগরে জন্মগ্রহণ করেন। আল্লাহর কুদরতের অপূর্ব নিদর্শনরূপে তিনি মানুষের জন্মের সাধারণ নিয়মের ব্যতিক্রমধারায় পিতা ছাড়া ইমরান-তনয়া কুমারী মাতা মরিয়মের গর্ভে আবির্ভূত হন। সৃষ্টিকর্তার অপার মহিমায় সেখান থেকেই বিচ্ছুরিত হয় জ্ঞান ও গরিমার এমন জ্যোতি, যা সমগ্র পৃথিবীকে আলোক উদ্ভাসিত করেছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘মরিয়ম-তনয় মসিহ তো কেবল একজন রাসুল, তার আগে বহু রাসুল গত হয়েছে এবং তার মাতা সত্যনিষ্ঠ ছিল।’ (সূরা আল-মায়িদা, আয়াত: ৭৫)
আল্লাহর বিশেষ রহমতে শিশুনবী হজরত ঈসা (আ.) দোলনায় থাকাকালে বাকশক্তি লাভ করেন। আল্লাহ পাক তাঁকে মুজিজাস্বরূপ মৃতকে জীবিত করা, জন্মান্ধকে চক্ষুষ্মান করা, শ্বেত ও কুষ্ঠ রোগীকে আরোগ্য করার অলৌকিক শক্তি প্রদান করেছিলেন। তিনি ছিলেন দয়া, পরোপকারিতা, মানবতা ও শালীনতার দিশারি। তাঁর জন্ম কল্যাণ ও খোদাভীরুতার নির্দেশক, রক্তপাত বন্ধের সংবাদবাহক এবং শান্তি ও ক্ষমার নবযুগের সূচনাকারী। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সে (ঈসা) বলল, “আমি তো আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন, যেখানেই আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যত দিন জীবিত থাকি, তত দিন সালাত ও জাকাত আদায় করতে। আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে উদ্ধত ও হতভাগ্য করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি পুনরুত্থিত হব।”’ (সূরা আল-মার্য়াম, আয়াত: ৩০-৩৩)
হজরত ঈসা (আ.) যখন তাঁর ধর্মের প্রচারকাজ পরিচালনা করতে থাকেন, ইহুদিরা তাঁর প্রচারণা প্রতিহত করার আপ্রাণ চেষ্টা চালায়। তিনি আল্লাহ প্রদত্ত ঐশী শক্তিতে বলীয়ান হয়ে লোকজনকে হেদায়েত করার জন্য বহু মুজিজা প্রদর্শন করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে; কাদা-মাটি দিয়ে তৈরি পুতুলকে জীবন্ত পাখি করা, জন্মান্ধকে দৃষ্টি দান করা, কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে
হাত বুলিয়ে রোগমুক্ত করা, খাঞ্চাভর্তি আসমানি খাবার আনয়ন করা প্রভৃতি। প্রচারকাজের শুরুতে তিনি কয়েকজন জেলেকে সত্যপথে আসার জন্য আহ্বান জানান, তাঁরা ডাকে সাড়া দিয়ে তাঁর অনুগামী হন। এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যখন ঈসা তাদের অবিশ্বাস অনুধাবন করল তখন সে বলল, “আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী?” হাওয়ারিগণ (তাঁর বিশ্বস্ত অনুসারীরা) বলল, “আমরাই আল্লাহর পথে সাহায্যকারী।”’ (সূরা আলে ইমরান, আয়াত: ৫২)
মানুষকে পাপমুক্ত করতেই তিনি এ পৃথিবীতে এসেছিলেন; আর নিঃশর্ত ক্ষমা করতে না পারার কারণেই এ জগতে এখনো এত অশান্তি, হতাশা, বিপর্যয় ও যুদ্ধবিগ্রহ। তিনি পাপীদের ক্ষমা করেছেন; পাপীকে নয় বরং পাপকে ঘৃণা করার শিক্ষা দিয়েছেন; প্রতিবেশীকে সাহায্য করার গুরুত্ব তুলে ধরেছেন; আজীবন অভাবী মানুষকে প্রয়োজনীয় সাহায্য করেছেন এবং শ্রমিকদের সততা, ন্যায্যতা, দক্ষতা, পরিশ্রম ও দায়িত্বশীলতার কাজ করতে উপদেশ দিয়েছেন। ব্যবহারিক জীবনে প্রয়োজনীয় যেসব ধর্মীয় অনুশাসনের কথা তাঁর মুখে শোনা যায় যেমন: চুরি কোরো না, হত্যা কোরো না, ব্যভিচার কোরো না প্রভৃতি। যিশু বলেছেন, ‘যদি কেউ লালসার দৃষ্টিতে কোনো মেয়ের দিকে তাকায়, তাহলে সে অন্তরে ব্যভিচারী হলো।’ (মথি) নিষ্পাপ শিশুদের স্নেহ-ভালোবাসাপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে তিনি ঘোষণা করেন, ‘শিশুদের ন্যায় সরলপ্রাণ মানুষেরাই সর্বাগ্রে স্বর্গরাজ্যে প্রবেশ করবে।’
যদি আল্লাহ তাআলা নবী-রাসুলদের মাতৃভাষায় মাহে রমজানে আসমানি কিতাব প্রেরণ না করতেন, তাহলে
দেশবাসী ঐশী ধর্মগ্রন্থের হেদায়েত ও সর্বাঙ্গীণ কল্যাণলাভে বঞ্চিত হতো। হজরত ঈসা (আ.)-এর জাতির মাতৃভাষা ছিল সুরিয়ানি, এ ভাষায় তাঁর প্রতি ‘ইঞ্জিল’ নাজিল করা হয়। কিন্তু পরবর্তীকালে তা ‘বাইবেল’ নামে গ্রিক ভাষায় অনূদিত হয়। হজরত ঈসা (আ.) তাঁর বনি ইসরাইল সম্প্রদায়কে ‘আহমাদ’ নামে একজন রাসুলের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। বাইবেলে উল্লেখ আছে যে যিশু শিষ্যদের বলেছিলেন, ‘এখনো তোমাদের কাছে আমার অনেক কথা বলার ছিল। যাহোক, যখন সেই সত্য আত্মা আসবেন, তিনি তোমাদের তাবৎ সত্যের দিকে পরিচালিত করবেন। কেননা, তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন, কেবল সেটাই বলবেন।’ (জোহন: ১৬, ১৩) এটা যে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর কথাই বলা হয়েছে, তা পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা সুস্পষ্ট প্রতীয়মান হয়, ইরশাদ হয়েছে, ‘এবং সে মনগড়া কথাও বলে না, এটা তো ওহি, যা তার প্রতি প্রত্যাদেশ হয়।’ (সূরা আন-নাজম, আয়াত: ৩-৪)
হজরত ঈসা (আ.)-এর সমকালে এবং তাঁর জন্মের আগেও রোজার প্রমাণ পাওয়া যায়। পবিত্র কোরআনে উল্লেখ আছে যে হজরত ঈসা (আ.)-এর যখন জন্ম হয়, তখন লোকেরা তাঁর মাতা মরিয়মকে তাঁর জন্ম সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি করুণাময়ের উদ্দেশ্যে মানতের রোজা রেখেছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে বাক্যালাপ করব না।’ (সূরা মার্য়াম,আয়াত: ২৬) হজরত ঈসা (আ.) তাঁর ধর্ম প্রচার শুরুতে ইঞ্জিল পাওয়ার আগে জঙ্গলে এক নাগাড়ে ৪০ দিন সিয়াম সাধনা করেছিলেন। তিনি বলেছেন, ‘উপবাস পালনকালে মুখ মলিন করবে না, বরং মাথায় তেল মেখে পবিত্রতা অর্জন করবে এবং মুখমণ্ডল ধৌত করবে।’ হজরত ঈসা (আ.)-এর অনুসারী সম্প্রদায়ও রোজা রাখতেন। একদিন হজরত ঈসা (আ.)-কে তাঁর বিশ্বস্ত অনুসারীরা জিজ্ঞেস করেন যে, ‘আমরা অপবিত্র আত্মাকে কী করে বের করব?’ জবাবে তিনি বলেন, ‘তা দোয়া ও রোজা ছাড়া অন্য কোনো উপায়ে বের হতে পারে না।’ (মথি ৭-৬৬, সিরাতুন নবী, পঞ্চম খণ্ড, পৃ. ২৮৭-২৮৮) পবিত্র বাইবেলে রোজাব্রত পালনের মাধ্যমেই আত্মশুদ্ধি ও কঠোর সংযম সাধনার সন্ধান পাওয়া যায়।
[ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: গবেষক ও কলাম লেখক।]

ইসলামী জিন্দেগী এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

<span style='color:red;font-size:16px;'>জান্নাতুল বাকি কবরস্থানে দাফন</span>	 <br/> ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top