logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

আপিলে শাস্তি কমল ক্রিকেটার আশরাফুলের

প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ৮:৩০ পূর্বাহ্ণ

আশরাফুল

আবেদনের পরিপ্রেক্ষিতে আশরাফুলের শাস্তি তিন বছর কমিয়েছে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল। তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আগের শাস্তি ছিল আট বছর, সেটা কমে এখন হয়েছে পাঁচ বছরের নিষেধাজ্ঞা।  ২০১৬ সালের ১৩ আগস্ট শেষ হবে আশরাফুলের নিষেধাজ্ঞা। তখন বয়স হবে ৩২, আশরাফুলের ক্যারিয়ার পুনরুজ্জীবনের আশা তাই এখন বাস্তব সম্ভাবনা।

স্পোর্টস ডেস্ক ::

অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়েছিলেন। ধারণা করা হচ্ছিল, ক্যারিয়ারের জীবন্ত কবর হবে সেই সুড়ঙ্গেই। তবে সুড়ঙ্গের মাথায় এখন আলো দেখতেই পারেন মোহাম্মদ আশরাফুল। মিটমিটে আলো নয়, বেশ স্পষ্ট আলোর রেখা। আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আশরাফুলের শাস্তি তিন বছর কমিয়েছে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল। তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আগের শাস্তি ছিল আট বছর, সেটা কমে এখন হয়েছে পাঁচ বছরের নিষেধাজ্ঞা। যার দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা, মানে মূল নিষেধাজ্ঞা তিন বছরের। এই সময়ের মধ্যে যদি আর কোনো অনৈতিক কাজে না জড়ান, তাহলে ২০১৬ সালের ১৩ আগস্ট শেষ হবে আশরাফুলের নিষেধাজ্ঞা। তখন বয়স হবে ৩২, আশরাফুলের ক্যারিয়ার পুনরুজ্জীবনের আশা তাই এখন বাস্তব সম্ভাবনা।
আশরাফুলের শাস্তি কমেছে তাঁর করা আপিলে। একটা আপিলে জয় হয়েছে বিসিবিরও। আশরাফুলের দল ঢাকা গ্ল্যাডিয়েটরসের স্বত্বাধিকারী সেলিম চৌধুরীকে নিষিদ্ধ করা হয়েছে ১০ বছরের জন্য। গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক ও সেলিম চৌধুরীর ছেলে শিহাব জিসান চৌধুরীর ১০ বছরের নিষেধাজ্ঞাও বহাল রয়েছে, তবে আপিল করে মওকুফ পেয়েছেন ২০ লাখ টাকা জরিমানা। লঙ্কান অলরাউন্ডার কৌশল লোকুয়াচ্চির নিষেধাজ্ঞা দেড় বছর থেকে কমে হয়েছে এক বছর।
গত বছরের মে মাসে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের (আকসু) তদন্ত দলের জিজ্ঞাসাবাদে বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন আশরাফুল। গত ১৮ জুন তিন বছরের স্থগিতসহ আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় সাবেক বাংলাদেশ অধিনায়ককে। পরের মাসেই শাস্তির বিরুদ্ধে আপিল করেন আশরাফুল। তাঁর শাস্তি শুরু হয়েছিল ২০১৩ সালের ১৩ আগস্ট থেকে, স্থগিত নিষেধাজ্ঞা বাদ দিলে তাই ২০১৬ সালের ১৪ আগস্ট থেকে আবার মাঠে নামতে পারবেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি (২৫৯) আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্যাটসম্যান। আশরাফুল ব্যক্তিগত কাজে এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে।
আপিলের রায়েও কেউ অসন্তুষ্ট হলে নিয়ম অনুযায়ী এখন যেতে পারবেন সুইজারল্যান্ডের লুসানে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস)। আপিল করতে হবে ২১ দিনের মধ্যে। সেলিম চৌধুরীর শাস্তি হওয়ায় আর শিহাব চৌধুরীর শাস্তি বহাল থাকায় আপিলের রায়ে সন্তোষ প্রকাশ করেছে আইসিসি ও বিসিবি। তবে সংস্থা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোর্ট অব আরবিট্রেশনে আপিল করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে পরে।

খেলাধুলা এর আরও খবর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top