logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

আরব আমিরাতে অভিবাসী গৃহকর্মীরা নির্যাতনের শিকার

প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৪, ১২:২৭ অপরাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আজ একটি প্রতিবেদন প্রকাশ করে বলছে, সংযুক্ত আরব আমিরাতের অভিবাসী গৃহকর্মীরা প্রায়ই নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন।

এসব গৃহকর্মীদের অধিকাংশই নারী শ্রমিক, যারা মূলত ফিলিপাইন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল এবং ইথিওপিয়া থেকে এসেছেন। এদের মধ্যে বহু বাংলাদেশী নারী রয়েছেন, যারা কিনা সেখানে বেতনভাতা, ছুটি কিংবা বিশ্রাম থেকে বঞ্চিত হয়ে দৈনিক ২১ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন।

প্রতিবেদনে বলা হচ্ছে, এসব অভিবাসী গৃহকর্মীদের পর্যাপ্ত খাবার দেয়া হয়না, উল্টো তাদের উপর চালানো হচ্ছে নানা যৌন উৎপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতন। জোরপূর্বক তাদের বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত করা হয়।

সংযুক্ত আরব আমিরাতে কাফালা নামে পরিচিত বিশেষ ভিসা ব্যবস্থাপনায় গৃহকর্মীদের উপর দিনের পর দিন নির্যাতন চালানো হচ্ছে বলে উল্লেখ করছে হিউম্যান রাইটস ওয়াচ।

ভোর ৫টা থেকে কাজ করতে হয় মধ্যরাত পর্যন্ত। খাবার-দাবারও ঠিকমত পাওয়া যায় না।

সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে আসা একজন গৃহকর্মী সেলিনা বেগম জানান, “সেখানে ভোর ৫টা থেকে কাজ করতে হয় মধ্যরাত অবধি। খাবার-দাবারও ঠিকমত পাওয়া যায়না। অসুস্থ্য হয়ে দেশে ফিরতে চাইলেও দালালরা তাদের মারধরের ভয়ভীতি দেখিয়ে আটকে রাখেন”।

সেলিনা বেগম আরও জানান, তিনি তিনমাস সেখানে কাজ করেছেন, কিন্তু এই তিনমাসের বেতন দালালরা রেখে দিয়েছে।

দালালদের বিরুদ্ধে মামলা ও তাদের শাস্তি না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, নিরাপদ অভিবাসনের কথা বলা হলেও এটি আসলে নিরাপদ নয়।

হিউম্যান রাইটস ওয়াচের ঊনআশি পৃষ্ঠার আজকের এই প্রতিবেদনেও উঠে এসেছে, সংযুক্ত আরব আমিরাতে গৃহকর্মীদের নিরাপত্তাহীন জীবনের চিত্র।

গৃহকর্মীদের গালিগালাজ, যৌন নিপীড়নসহ নানা রকমের শারীরিক নির্যাতন করা হয়।

হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা মিনাক্ষী গাঙ্গুলি বলছেন, সেসব গৃহকর্মীদের গালিগালাজ, যৌন নিপীড়নসহ নানা রকমের শারীরিক নির্যাতন করা হয়।হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানে গৃহকর্মীরা প্রায়ই বেতন পান না, ছুটি এমনকি পর্যাপ্ত বিশ্রামও তাদের দেয়া হয় না। তাদেরকে দিনে-রাতে ২১ ঘণ্টা পর্যন্তও কাজ করানো হয়।

তাহলে এসব গৃহকর্মীদের রক্ষায় কি করা হচ্ছে?

এ ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের লেবার কাউন্সিলরের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন জানান, নারী গৃহকর্মীদের জন্য আলাদাভাবে লেবার অ্যাটাচি নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। বিচ্ছিন্ন কিছু নিয়োগের ঘটনায় নির্যাতনের অভিযোগ আসে, কিন্তু তারা এ ধরনের অভিযোগ পেলে সবসময়ই ব্যবস্থা নিচ্ছেন।

এ বছর জুন মাসেই আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও সদস্যরা সংযুক্ত আরব আমিরাতকে সংস্থাটির নিয়ন্ত্রক কমিটিতে গুরুত্বপূর্ণ ভুমিকায় নির্বাচিত করে।

সে মাসেই দেশটির কর্তৃপক্ষ সাপ্তাহিক ছুটি ও দৈনিক ৮ ঘণ্টা বিশ্রামের বিধান রেখে গৃহকর্মীদের চুক্তি সংস্কার করলেও বাস্তবে তা মানা হচ্ছে না।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া ও আফ্রিকা থেকে আসা প্রায় দেড় লক্ষ নারী গৃহকর্মী রয়েছেন।

আন্তর্জাতিক এর আরও খবর
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ

নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ

হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের

যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের

ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত

ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত

<span style='color:red;font-size:16px;'>সিলেটের সাংবাদিক</span>	 <br/> আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার

সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
তিন ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা ও নজরদারি
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top