মৌলভীবাজারে হিফযুল কুরআন প্রতিযোগিতা ও গজলসন্ধ্যা
প্রকাশিত হয়েছে : 19 February 2024, 4:00 pm

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি এলাকায় ‘সোহাগ ড্রিমস্’এর আয়োজনে হিফযুল কুরআন প্রতিযোগিতা ও ইসলামী গজলসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদরের পশ্চিম সাধুহাটি হাফিজিয়া মাদরাসা সংলগ্ন মাঠে অর্ধদিনব্যাপী হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ইসলামী গজলসন্ধ্যা হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের জয়েন সেক্রেটারী মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।
সভাপতিত্ব করেন সোহাগ ড্রিমস এর পরিচালক ও মুনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সেফুল। সম্মানিত বিচারক হিসেবে ছিলেন হাফিজ মাওলানা আব্দুল মোক্তাদির আল আজহারি ও হাফিজ মাওলানা ইউসুফ মোহাম্মদ শাহান।
ব্যবস্থাপনায় ছিলেন সোহাগ ড্রিমসের মঈনুল ইসলাম সোহাগ। আয়োজনের তত্বাবধান করেন মুজাহিদুল ইসলাম বুলবুল ও মামুনুর রশীদ।
ইসলামী গজলসন্ধ্যায় সংগীত পরিবেশন করেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, কলরবের আহমদ আব্দুল্লাহ, রিসালাহর আব্দুল ওয়াদুদ ময়নুল, আবদার খ্যাত শিল্পী মাহমুদ আব্দুল কাদির, রিসালাহর সামসুল হাসনাত, মারজান মুহাম্মদ রুহী, মুস্তফা আহমদ।
হিফজুল কোরআন প্রতিযোগীতায় প্রথম পুরস্কার নগদ ৪০ হাজার, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার, তৃতীয় পুরস্কার ১৫ হাজার, চতুর্থ পুরস্কার ১০ হাজার ও পঞ্চম পুরস্কার ৫ হাজার টাকা প্রদান করা হয়।






