logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাসে ১১ জনের প্রাণহানী

প্রকাশিত হয়েছে : ২ জানুয়ারি ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ

আজিজুল ইসলাম রিয়াদঃ মৌলভীবাজারে বিভিন্ন স্থানে গত দুই মাসে ১০টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে মোট ১১ জন মারা গেছেন এবং গুরুতর আহত হয়েছেন ৭ জন। এসব দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগ বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

অনুসন্ধানে জানা যায়, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ হিসাবে হেলমেট না থাকা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং ও অসুস্থ প্রতিযোগিতা, রাস্তার ত্রুটি এসব বিষয়কে দায়ী করছেন সচেতনমহল।

গত ১৩ নভেম্বর মৌলভীবাজার সদর উপজেলার নতুন ব্রিজ এলাকায় রাতে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমেরিকা প্রবাসী সাকিব চৌধুরী সোহান (১৭) নামে এক যুবক মারা যায়। একই দিনে কদুপুর এলাকায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় হাওয়ারুন নেছা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। ২ ডিসেম্বর রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসার পাশে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মারা যায় ২ তরুণ। দুজনের মধ্যে একজনের বয়স ১৯ অপরজনের ২১। সম্পর্কে তারা দুজন বন্ধু ছিলেন।

এছাড়া বড়লেখা পাখিয়ালা চৌমুহনী, তালিমপুর ও দাসেরবাজার এলাকা , কমলগঞ্জের চৈত্রঘাট ব্রীজ, হীড বাংলাদেশ ও মোকামবাজার ব্র্যাক অফিসের সামনে এবং কুলাউড়া আছুরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবার পানিতে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলে নিহত সাকিন আহমদের মা জানান, আমার ছেলে খুবই শান্তশিষ্ট ও ভালো ব্যবহার ছিল। সে মাদরাসায় পড়াশুনা করেছে। দুই ছেলে এক মেয়ের মধ্যে সাকিন সবার বড় ছিলো। আমি কল্পনা করতে পারিনি আমার ছেলে এইভাবে মারা যাবে। যখন তার নিজের মোটরসাইকেল ছিল, তখন ইচ্ছামতো চালিয়েছে কোন এক্সিডেন্ট করেনি। মাগরিবের নামায শেষে সে তার বন্ধুর সাইকেলের পিছে বসা ছিলো। এমন সময় পিকআপের সাথে ধাক্কায় সে ও তার বন্ধু মারা যায়। আমার কলিজা খালি হয়েছে, মা জানে সন্তান হারানোর বেদনা কত কষ্টের। কোন মায়ের বুক যেন এভাবে খালি না হয়।

এ ব্যাপারে মোটরসাইকেল চালক কাইয়ুম আহমেদ বলেন, অনভিজ্ঞতা ও বেপরোয়া গতিতে ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানো, হেলমেট ব্যবহারে উদাসীনতা, সড়কের বেহাল দশা কিছুটা দায়ী হলেও অসচেতনতাই সবচেয়ে বেশি দায়ী।এজন্যে সড়কে ট্রাফিক তদারকি বাড়াতে হবে। অভিভাবককেও সচেতন হতে হবে।

নিরাপদ সড়ক চাই আন্দোলন মৌলভীবাজার শাখার আহবায়ক শাহাব উদ্দীন জানান, অনেক মোটরসাইকেল চালকের লাইসেন্স নেই, তারা সড়কের সঠিক গতিবিধি ও নিয়ম কানুন জানে না। এতে নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, অন্যদেরও ক্ষতি করে। আমরা বিভিন্ন বিষয়ে প্রশাসনকে অবগত করে থাকি, প্রশাসন শক্তভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। একটা নিয়ম-শৃঙ্খলার মধ্যে দিয়ে মোটরসাইকেল চালালে দুর্ঘটনা অনেকটা কমে যাবে।

বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি) মুঃ হাবিবুর রহমান বলেন, হাইওয়ে বা লোকাল সড়কে যানবাহন কি গতিতে চলবে সে বিষয়ে সরকারি আইন রয়েছে। কিন্তু মোটরসাইকেল চালকের অসাবধানতা ও বেপরোয়া ড্রাইভিংয়ের  জন্য এসব দুর্ঘটনা ঘটছে। এজন্যে শুধু মোটরসাইকেল নয় প্রতিটি যানবাহনকে সতর্কভাবে গাড়ি চালাতে হবে। আমরা সচেতনতা বাড়াতে সভা সমাবেশ করে যাচ্ছি।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড
জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড
শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫
শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫
বানিয়াচংয়ে আলোচিত সানজিদা হ’ত্যা মামলায় চার আসামি গ্রেফতার
বানিয়াচংয়ে আলোচিত সানজিদা হ’ত্যা মামলায় চার আসামি গ্রেফতার
<span style='color:red;font-size:16px;'>সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয়</span>	 <br/> বাংলা নববর্ষে সিসিকের বর্ণাঢ্য শোভাযাত্রা
সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয়
বাংলা নববর্ষে সিসিকের বর্ণাঢ্য শোভাযাত্রা
জ্বালানি সংকটে ভাটা পড়েছে চায়ের দেশ শ্রীমঙ্গলের পর্যটন শিল্প
জ্বালানি সংকটে ভাটা পড়েছে চায়ের দেশ শ্রীমঙ্গলের পর্যটন শিল্প
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রস্তাব
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রস্তাব
<span style='color:red;font-size:16px;'>শতবর্ষী ঐতিহ্যের টান</span>	 <br/> ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা
শতবর্ষী ঐতিহ্যের টান
ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কবীর পন্তী পাইনকা সমাজ
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কবীর পন্তী পাইনকা সমাজ
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাহাড়ে বর্ণিল আয়োজনে নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ফুল বিঝু
পাহাড়ে বর্ণিল আয়োজনে নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ফুল বিঝু
শ্রীমঙ্গলে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
শ্রীমঙ্গলে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে, বয়স হয়েছিল ৯২
প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে, বয়স হয়েছিল ৯২
নিজেকে প্রমাণের মঞ্চ ‘তুমি আমি শুধু’: জেফার
নিজেকে প্রমাণের মঞ্চ ‘তুমি আমি শুধু’: জেফার
পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন
পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন
পরোক্ষ আলোচনা শেষে মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান
পরোক্ষ আলোচনা শেষে মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল
যুক্তরাষ্ট্রের সাথে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের সাথে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ
হুট করে কেন আলোচনায় বাংলাদেশি ওয়েব সিরিজ ‘চক্র ২’?
হুট করে কেন আলোচনায় বাংলাদেশি ওয়েব সিরিজ ‘চক্র ২’?
দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছেই: ২৪ ঘণ্টায় মৃ’ত্যু ৪, হাসপাতালে ভর্তি ১,১৭৭
দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছেই: ২৪ ঘণ্টায় মৃ’ত্যু ৪, হাসপাতালে ভর্তি ১,১৭৭

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top