logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন

প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত সূচনা করেও মাঝপথেই শেষ হয়ে গেল পারভেজ হোসেন ইমনের যাত্রা। ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। চোটের কারণে আজ রাতেই দেশে ফিরছেন এই বাঁহাতি ব্যাটার। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমনের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে আসিফ আলির সঙ্গে সংঘর্ষে চোট পান ইমন। পরবর্তী এমআরআই স্ক্যানে তার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকরা তাকে কয়েক সপ্তাহ পূর্ণ বিশ্রাম ও পুনর্বাসনে থাকার পরামর্শ দিয়েছেন।

ফ্র্যাঞ্চাইজিটি আরও জানায়, সতর্ক মূল্যায়নের পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ ইমন। পিএসএলে অংশ নিতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই চোটের কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হচ্ছে তাকে।

আগামী ২৭ এপ্রিল থেকে নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিমের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তার অংশগ্রহণ এখন অনিশ্চিত।

এবারই প্রথম পিএসএলে খেলতে গিয়েছিলেন ইমন। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে লাহোরের জার্সিতে তিনটি ম্যাচে মাঠে নামেন তিনি। ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেন এই হার্ডহিটার ওপেনার। এর মধ্যে মুলতানের বিপক্ষে মাত্র ১৯ বলে ৪৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে নজর কাড়েন তিনি।

পূর্বদিক/এসএ

খেলাধুলা এর আরও খবর
<span style='color:red;font-size:16px;'>সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল</span>	 <br/> গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল
গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা

সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

মৌলভীবাজার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টিমকে আপার প্রদান করলেন নাসির আহমদ শাহীন

মৌলভীবাজার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টিমকে আপার প্রদান করলেন নাসির আহমদ শাহীন

মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

সর্বশেষ সংবাদ
নিজেকে প্রমাণের মঞ্চ ‘তুমি আমি শুধু’: জেফার
নিজেকে প্রমাণের মঞ্চ ‘তুমি আমি শুধু’: জেফার
পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন
পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন
পরোক্ষ আলোচনা শেষে মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান
পরোক্ষ আলোচনা শেষে মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল
যুক্তরাষ্ট্রের সাথে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের সাথে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ
হুট করে কেন আলোচনায় বাংলাদেশি ওয়েব সিরিজ ‘চক্র ২’?
হুট করে কেন আলোচনায় বাংলাদেশি ওয়েব সিরিজ ‘চক্র ২’?
দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছেই: ২৪ ঘণ্টায় মৃ’ত্যু ৪, হাসপাতালে ভর্তি ১,১৭৭
দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছেই: ২৪ ঘণ্টায় মৃ’ত্যু ৪, হাসপাতালে ভর্তি ১,১৭৭
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যে আটকা
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যে আটকা
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 
শ্রীমঙ্গলে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ ৮,৫০০ লিটার ভোজ্য তেল জব্দ
শ্রীমঙ্গলে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ ৮,৫০০ লিটার ভোজ্য তেল জব্দ
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্য জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্য জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান
জুড়ীতে অবৈধভাবে মজুত ১,৪০০ লিটার জ্বালানি তেল জব্দ
জুড়ীতে অবৈধভাবে মজুত ১,৪০০ লিটার জ্বালানি তেল জব্দ
ঝুম বৃষ্টিতে ভেজা ঢাকার সকাল, অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত
ঝুম বৃষ্টিতে ভেজা ঢাকার সকাল, অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত
কমলগঞ্জে ঐতিহ্যের ছোঁয়ায় শুরু মণিপুরি ‘লাই হারাওবা’ উৎসব
কমলগঞ্জে ঐতিহ্যের ছোঁয়ায় শুরু মণিপুরি ‘লাই হারাওবা’ উৎসব
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠ যোগাযোগে সম্মত দুই দেশ
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠ যোগাযোগে সম্মত দুই দেশ
ট্রাম্পের যু/দ্ধবিরতি ঘোষণা: ‘যুক্তরাষ্ট্রের বড় পরাজয়’ – রাশিয়ার দাবি
ট্রাম্পের যু/দ্ধবিরতি ঘোষণা: ‘যুক্তরাষ্ট্রের বড় পরাজয়’ – রাশিয়ার দাবি
<span style='color:red;font-size:16px;'>কবি ও রাজার সংলাপে জীবন্ত ঋতুরাজ</span>	 <br/> ছায়ানট সংস্কৃতি ভবনে রবিঠাকুরের ‘বসন্ত’ নাটক মঞ্চস্থ
কবি ও রাজার সংলাপে জীবন্ত ঋতুরাজ
ছায়ানট সংস্কৃতি ভবনে রবিঠাকুরের ‘বসন্ত’ নাটক মঞ্চস্থ
দুই সপ্তাহের যু/দ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, হরমুজ খুলতে সম্মত ইরান
দুই সপ্তাহের যু/দ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, হরমুজ খুলতে সম্মত ইরান
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top