সিলেটে র্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান, ১০ গাড়ির মালিককে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
সিলেট প্রতিনিধি: সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টা ১০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী ১০টি গাড়ির মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ জানায়, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের পাশাপাশি এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ






