logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত হয়েছে : 12 September 2026, 11:21 pm

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। জাতীয় সংসদ ভবন থেকে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর শ্রীমঙ্গলেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভানুগাছ সড়কের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের আওতায় পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি, আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে নাগরিকদের সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

কর্মসূচি চলবে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ে প্রতি শনিবার সরকারি বিভিন্ন দপ্তর, পৌর এলাকার বিভিন্ন স্থান ও বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বাসাবাড়ি, ছাদ, ড্রেন ও নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে, সেসব স্থান পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুর আলী ও পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ।

এ ছাড়া স্কাউট, বিএনসিসি ও গার্ল গাইডের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক কর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, ‘শ্রীমঙ্গল টিলা-পাহাড়বেষ্টিত এলাকা। সারা বছর এখানে পর্যটকেরা আসেন। তাই শুধু সরকারি কার্যালয় পরিষ্কার রাখলেই হবে না, বাড়িঘর ও আশপাশের পরিবেশও পরিষ্কার রাখতে হবে। আগামী তিন মাসে পরিচ্ছন্নতার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে বলে আশা করছি।’

পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, সরকার ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শ্রীমঙ্গলেও প্রতি শনিবার সরকারি বিভিন্ন দপ্তরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি পৌরসভা ও শহরের বিভিন্ন বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান অব্যাহত থাকবে। তিন মাসের মধ্যে শহরের পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা

শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা

নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার

নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক

কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন</span>	 <br/> ‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top