logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. স্ক্রলিং

লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ

প্রকাশিত হয়েছে : 29 September 2026, 5:57 pm

ছবি: পূর্বদিক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে গাজী রাবার প্লান্টেশনের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের শত শত একর রেকর্ডীয় জমি দখলের অভিযোগ উঠেছে। জমি কেনার অজুহাতে এসব জমি দখলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকেরা। তাঁদের দাবি, নিজেদের জমিতে চাষাবাদ কিংবা প্রবেশ করতে গেলে ভয়ভীতি দেখানো হয়। প্রতিবাদ করলে মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয়।

জমির প্রকৃত মালিকানা ও দখলের বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার খাগড়াছড়ি প্রেস ক্লাবে ‘ভূমি রক্ষা কমিটি’র ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ও ভুক্তভোগী কৃষক মো. রফিকুল ইসলাম লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, লক্ষ্মীছড়ি উপজেলার ২১৮ নম্বর জুর্গাছড়ি ও ২২০ নম্বর ময়ূরখীল মৌজায় স্থানীয় পুনর্বাসিত পাড়ার কৃষকদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কৃষকদের অভিযোগ, গাজী রাবার প্লান্টেশনের নামে জমি ক্রয়ের অজুহাতে তাঁদের রেকর্ডীয় জমির একটি বড় অংশ দখলে নেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্য, এসব জমি তাঁদের নামে রেকর্ডভুক্ত এবং দীর্ঘদিন ধরে তাঁরা ভোগদখল করে আসছেন। কিন্তু রাবার বাগান কর্তৃপক্ষের লোকজন ওই জমিতে রাবারগাছ লাগানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। এতে অনেক কৃষক নিজেদের জমিতে চাষাবাদ করতে পারছেন না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জমি দখলের অভিযোগ জানিয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও তাঁরা কার্যকর প্রতিকার পাননি। পরে সরকার পরিবর্তনের পর বিচার পাওয়ার আশায় কয়েকজন ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান তদন্ত হয়নি বলে দাবি করেন তাঁরা।

অভিযোগের সঙ্গে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামও উল্লেখ করেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তাঁর রাজনৈতিক প্রভাবের কারণে জমি দখলের অভিযোগের বিরুদ্ধে তাঁরা কার্যকরভাবে দাঁড়াতে পারেননি।

সংবাদ সম্মেলনে গাজী রাবার প্লান্টেশনের পরিচালক কামরুজ্জামান, ব্যবস্থাপক আব্দুল মান্নান, আব্দুর রউফ ও মো. জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধেও জমি দখল ও হয়রানির অভিযোগ করা হয়।

এ সময় আটজন কৃষকের প্রায় ৩২ দশমিক ৫ একর জমির বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়। তালিকায় থাকা কৃষকেরা হলেন মো. আবুল হোসেন মুন্সি, আব্দুল গফুর, মহরম শেখ, আ. রহমান, মো. জামাল উদ্দিন, আফাজ উদ্দিন, হযরত আলী ও মো. রহমত আলী।

ভুক্তভোগী কৃষকেরা তাঁদের জমির রেকর্ড, খতিয়ান, দখল ও মালিকানার কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তাঁরা।

পূর্বদিক/এসএ

স্ক্রলিং এর আরও খবর
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক

ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক

চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি

চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি

শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু

সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু

সর্বশেষ সংবাদ

কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top