logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ


প্রকাশিত হয়েছে : 16 November 2026, 8:44 pm

ছবি: পূর্বদিক

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৭৫ শতাংশ। এ বছর চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ১৬ হাজার ২২২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ২২২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০ হাজার ৫০৩ জন। উত্তীর্ণদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী।

গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন শিক্ষার্থী এ প্লাস (A+), ১ হাজার ৫০৮ জন এ (A), ৩ হাজার ৩০২ জন এ মাইনাস (A-), ৩ হাজার ৫২৪ জন বি (B), ২ হাজার ১০৭ জন সি (C) এবং ৪৬ জন ডি (D) গ্রেড অর্জন করেছেন।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল মাত্র ৪১ কর্মদিবসের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্থগিত ফলাফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বাউবিকে মানবিক ও গুণগত শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

ফলাফল জানার উপায়:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.bou.ac.bd থেকে শিক্ষার্থীরা তাঁদের চূড়ান্ত ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে—
গ্রামীণফোন (GP): মেসেজ অপশনে PB BOU Student ID লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: PB BOU 19011010048।

টেলিটক: BOU Student ID লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে। রবি ও বাংলালিংক: BOU Student ID লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।

শিক্ষাঙ্গন এর আরও খবর
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে

বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে

জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক

জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক

নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা

নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন

শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন

সর্বশেষ সংবাদ
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ
বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক
বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক
মাইনী নদীতে স্বেচ্ছাশ্রমে হিল ভিডিপি’র সাঁকো নির্মাণ, চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব
মাইনী নদীতে স্বেচ্ছাশ্রমে হিল ভিডিপি’র সাঁকো নির্মাণ, চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব
বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, ‎হুমকির মুখে বনাঞ্চল  ‎
বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, ‎হুমকির মুখে বনাঞ্চল ‎
করিমগঞ্জে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা
করিমগঞ্জে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা
পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন
পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন
গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ
সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান
চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান
শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল
শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল
গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার
কুলাউড়া সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাক উদ্ধার
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান
শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top