ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
প্রকাশিত হয়েছে : 17 November 2026, 5:41 pm

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬-এর মৌলভীবাজার জেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা। প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্টে দুই গ্রুপে অংশ নিয়ে প্রতিষ্ঠানটির ১৩ জন শিক্ষার্থী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের মধ্যে ৭ জন প্রথম স্থান এবং ৬ জন দ্বিতীয় স্থান অধিকার করেছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দিত ও গর্বিত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীরা অর্জিত পুরস্কার নিয়ে নিজ প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মো. শামছুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেয়। এ সময় অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলীর সদস্যরা শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করেন।
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সুনাম ও গৌরব বয়ে আনা ক্ষুদে প্রতিভাবান শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক-সংশ্লিষ্টরা। একই সঙ্গে আগামী বিভাগীয় পর্যায়েও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় অর্জন ছিনিয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
এদিকে, শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পরিবার। মহান আল্লাহ যেন তাদের মেধা, প্রতিভা ও আমল কবুল করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করেন।





