logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

প্রকাশিত হয়েছে : 18 November 2026, 5:17 pm

ছবি: পূর্বদিক

মৌলভীবাজার প্রতিনিধি: চায়ের দেশ মৌলভীবাজারে বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতিও সাজছে নতুন রূপে। সন্ধ্যা নামতেই বাড়ছে ঠান্ডার অনুভূতি, আর ভোরের প্রকৃতি ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। বিশেষ করে শ্রীমঙ্গলের চা-বাগান, পাহাড়ি টিলা ও সবুজ প্রকৃতিতে স্পষ্ট হয়ে উঠছে শীতের আগমনী বার্তা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকেই জেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতাও কিছুটা বাড়ছে। মঙ্গলবার ভোরেও কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল চারপাশের প্রকৃতি। এতে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

শীতের শুরুতেই এর প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষকে সকাল ও রাতে ঠান্ডার মুখোমুখি হতে হচ্ছে।

এদিকে কুয়াশার চাদর ভেদ করে প্রতিদিনই উঁকি দিচ্ছে সূর্য। তবে রোদের তেমন উত্তাপ থাকছে না। সকাল ও সন্ধ্যায় চা-বাগানের সারি সারি গাছের ফাঁকে জমছে কুয়াশা। ভোরের সূর্যের আলোয় ঘাস ও পাতার ওপর জমে থাকা শিশিরবিন্দু ঝিলমিল করছে। পাহাড়ি টিলা, চা-বাগান আর সবুজ প্রকৃতির এমন দৃশ্য শ্রীমঙ্গলের চিরচেনা সৌন্দর্যে যোগ করছে নতুন মাত্রা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর

ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য

শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী

শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস

চার দফা সমঝোতায় কাটল অচলাবস্থা, কাল খুলছে খেজুরীছড়া চা বাগান

সর্বশেষ সংবাদ
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক

অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ
শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী
শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক

মাইনী নদীতে স্বেচ্ছাশ্রমে হিল ভিডিপি’র সাঁকো নির্মাণ, চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব

বাহুবলে নীতিমালা লঙ্ঘন করে করাতকল, ‎হুমকির মুখে বনাঞ্চল  ‎

করিমগঞ্জে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন

গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
সুন্দরবনে তিন দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
শ্রীমঙ্গলে শতাধিক পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাখের উপবাস
সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top