logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সঙ্গীত শিল্পী ন্যান্সির আত্মহত্যার চেষ্টা : ময়মনসিংহ থেকে ল্যাবএইডে স্থানান্তর


প্রকাশিত হয়েছে : 17 August 2014, 9:28 am

পূর্বদিক ডেস্ক

Nancyঅতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আজ রোববার সকালে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

ল্যাবএইডে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। হাসপাতালের করপোরেট কমিউনিকেশন শাখার এজিএম সাইফুর রহমান লেনিন জানান, চিকিৎসকরা ন্যান্সির প্রতি নজর রাখছেন। তার অবস্থা স্থিতিশীল।

ল্যাবএইডে ডা. ফরহাদ উদ্দিন ও ডা. মো. ফারুকের তত্ত্বাবধানে রয়েছেন ন্যান্সি।

অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর অসুস্থ হয়ে পড়া ন্যান্সিকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পারিবারিক সূত্রে জানা যায়, ন্যান্সির সঙ্গে গত বছর ময়মনসিংহ পৌর সভার কর্মচারী জাহেদের বিয়ে হয়। কিছুদিন ধরে স্বামীর সাথে তার মতবিরোধ চলছিল। এরই মধ্যে তাদের একটি কন্যা সন্তানও জন্ম নেয়।

কিছুদিন ধরে ন্যান্সি তার বাবা নাজমুল হকের সাথে নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকায় বসবাস করছিলেন।

শনিবার দুপুরের খাবারের পর তিনি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করেন।  এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ন্যান্সিকে সন্ধ্যা সাতটায় নেত্রকোনা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র নার্স সুফিয়া জেসমিন সাংবাদিকদের জানান, ন্যান্সি শনিবার দুপুরে ৪০টি ও এর আগের দিন রাতে ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ওসি মাসুদ আলম জানান, ন্যান্সি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।রাত ৮টার দিকে কন্ঠশিল্পী ন্যান্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাত সাড়ে ১০টায় হাসপাতালের চিকিৎসক আনম ফজরুল হক পাঠান জানান, ‘ন্যান্সিকে আইসিইউতে নেওয়া হয়েছে।’

সেখানে অস্থার উন্নতি না হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে আজ রোববার সকালে সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

 

জাতীয় এর আরও খবর
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা

মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু

সামাজিক অবক্ষয় প্রতিরোধে শ্রীমঙ্গলে আলোচনা সভা

সামাজিক অবক্ষয় প্রতিরোধে শ্রীমঙ্গলে আলোচনা সভা

সর্বশেষ সংবাদ
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top