logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. বিনোদন

চলে গেলেন নজরুলের গানের পাখি ফিরোজা বেগম

প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ৪:০৬ অপরাহ্ণ

porshi_1333066058_1-Firoza-Begum

পূর্বদিক ডেস্ক ::

ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় ৮৪ বছর বয়সী এই শিল্পীর।

ফিরোজা বেগম কিডনি জটিলতায় ভুগছিলেন। হৃদযন্ত্রেও জটিলতা ছিল। তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই শিল্পীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এই শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

শিল্পীর ছেলে হামিন আহমেদ জানান, তার মায়ের মরদেহ রাতে হাসপাতালের হিমঘরে রেখে সকালে নিয়ে যাওয়া হয় ইন্দিরা রোডের বাসায়। বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবার শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

বিকালে গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে শিল্পীকে।

১৯৩০ সালের ২৮ জুলাই গোপালগঞ্জ জেলার রাতইল ঘোনাপাড়া গ্রামের এক জমিদার পরিবারে ফিরোজা বেগমের জন্ম। বাবা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল ছিলেন আইনজীবী। মা কওকাবন্নেসা বেগমও ছিলেন সংগীতের অনুরাগী।

ফিরোজা যখন গানের জগতে প্রবেশ করেন তখনকার বাঙালি মুসলমান সমাজে মেয়েদের সংগীতের তালিম নেয়া সহজ বিষয় ছিল না। কিন্তু বয়স দশ বছর পেরুনোর আগেই তার কণ্ঠে নিজের গান শুনে মুগ্ধ হন খোদ কবি নজরুল ইসলাম।

অল ইন্ডিয়া রেডিওর সুনীল বোসের উৎসাহে মামার সঙ্গে নামজাদা গ্রামোফোন কোম্পানি এইচএমভিতে অডিশন দিতে গিয়ে কবির সঙ্গে প্রথম সাক্ষাৎ ফিরোজার।  নজরুল তখন এইচএমভির প্রধান প্রশিক্ষক।

ফিরোজার কণ্ঠে ‘যদি পরানে না জাগে আকুল পিয়াসা শুধু চোখে দেখা দিতে এস না’ শুনে নজরুল সেদিন বলেছিলেন- এই মেয়ে অনেক ভালো শিল্পী হবে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়েই অল ইন্ডিয়া রেডিওতে ফিরোজার কণ্ঠে নজরুলের গান দুই বাংলায় সাড়া ফেলে দেয়। ১৯৪২ সালে মাত্র ১২ বছর বয়সে এইচএমভি থেকে তার প্রথম রেকর্ড বের হয়। শৈশবের সেই দিনগুলোতে নজরুলের কাছ থেকেই তার কয়েকটি গানের তালিম পেয়েছিলেন ফিরোজা বেগম। তার কণ্ঠের গান দিয়েই শুরু হয় নজরুলসংগীতের একক লং প্লে প্রকাশ।

১৯৫৫ সালে সুরকার কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় ফিরোজার। নজরুলের সরাসরি সংস্পর্শে আসা কমল বিদ্রোহী কবির প্রায় এক-তৃতীয়াংশ গানে সুর দিয়েছেন। ফিরোজা নিজেও পরে নজরুলের গানের স্বরলিপি তৈরি করেন; সুর সংরক্ষণে ভূমিকা রাখেন।

নজরুলসংগীত ছাড়াও ফিরোজার কণ্ঠ থেকে ভক্তরা শুনেছে রবীন্দ্রসংগীত, আধুনিক গান, গজল, কাওয়ালি ও ভজন। বিভিন্ন দেশে তিন শতাধিক একক অনুষ্ঠানে গান করেছেন তিনি। ১৯৪৯ সালে ফিরোজা আর তালাত মাহমুদের গাওয়া গানেই ঢাকা শর্ট ওয়েভ রেডিওর যাত্রা শুরু হয়। ঢাকা নজরুল ইনস্টিটিউটের প্রথম চেয়ারম্যান ছিলেন ফিরোজা বেগম। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে স্বাধীনতা পদকসহ দেশে-বিদেশে নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে শিল্পকলা একাডেমি পুরস্কার, শ্রেষ্ঠ টিভি শিল্পী পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, স্যার সলিমুল্লাহ স্বর্ণপদক, দীননাথ সেন স্বর্ণপদক, সত্যজিৎ রায় স্বর্ণপদক, বাচসাস পুরস্কার ও নজরুল আকাদেমি পদক।

তিন ছেলে তাহসিন, হামিন ও শাফিন আহমেদ এবং অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন শিল্পী ফিরোজা বেগম।

বিনোদন এর আরও খবর
সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ

সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ

কপিরাইট মামলায় গ্রেপ্তার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর

কপিরাইট মামলায় গ্রেপ্তার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর

আবৃত্তি-সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

আবৃত্তি-সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

প্রচার হবে ৫ জুন শুক্রবার
ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের মেলবন্ধনের জেলা নরসিংদীতে

প্রচার হবে ৫ জুন শুক্রবার
ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের মেলবন্ধনের জেলা নরসিংদীতে

মিস ইউনিভার্সে অংশ নেবে না ফ্রান্স, ৭৪ বছরে প্রথম বিরতি

মিস ইউনিভার্সে অংশ নেবে না ফ্রান্স, ৭৪ বছরে প্রথম বিরতি

উৎসবমুখর আয়োজনে মৌলভীবাজারে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

উৎসবমুখর আয়োজনে মৌলভীবাজারে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি
প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি
শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল
চা শ্রমিক ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ফিরল স্বস্তি
তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল
চা শ্রমিক ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ফিরল স্বস্তি
তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজসহ পাঁচ দফা দাবিতে বোরহান উদ্দিন সোসাইটির সংবাদ সম্মেলন
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজসহ পাঁচ দফা দাবিতে বোরহান উদ্দিন সোসাইটির সংবাদ সম্মেলন
একটা ফ্যামিলি কার্ড হইলে বহুত উপকার হইবো, আমরা অসহায় গরীব মানুষ
একটা ফ্যামিলি কার্ড হইলে বহুত উপকার হইবো, আমরা অসহায় গরীব মানুষ
শ্রীমঙ্গলে হাইল হাওরে জালে ধরা পড়ল অজগর, উদ্ধারের পর বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে হাইল হাওরে জালে ধরা পড়ল অজগর, উদ্ধারের পর বন বিভাগে হস্তান্তর
ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে সনাক-টিআইবি’র উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
শ্রীমঙ্গলে সনাক-টিআইবি’র উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী পালিত: মানববন্ধন ও চারাগাছ বিতরণ
মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী পালিত: মানববন্ধন ও চারাগাছ বিতরণ
‘প্রতীতি’র মোড়ক উন্মোচন
বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত নৃপেন্দ্রলাল দাশকে সংবর্ধনা
‘প্রতীতি’র মোড়ক উন্মোচন
বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত নৃপেন্দ্রলাল দাশকে সংবর্ধনা
মৌলভীবাজারে পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মনিরুল ইসলাম
মৌলভীবাজারে পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মনিরুল ইসলাম
তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের সভা
তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের সভা
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা
বিজিবির প্রচেষ্টায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ দেশে ফিরল
বিজিবির প্রচেষ্টায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ দেশে ফিরল

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top