logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

কঠিন শর্তে ৬০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার
চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে কাল ইআরডির বৈঠক


প্রকাশিত হয়েছে : 22 September 2014, 5:32 am

exim bank

অর্থ-বাণিজ্য ডেস্ক ::

চীনের কাছ থেকে কঠিন শর্তে ৬০০ কোটি ডলারের ঋণ নিচ্ছে সরকার।  পাঁচটি খাতের উন্নয়ন প্রকল্পের বিপরীতে দেশটির এক্সিম ব্যাংকের কাছ থেকে এ ঋণ নেয়া হবে। এরই ধারাবাহিকতায় কাল মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে চীনের এক্সিম ব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের আলোচনা হবে। শিগগিরই দেশটির সঙ্গে ঋণ চুক্তির বিষয়ে একটি রোডম্যাপও করছে সরকার। এ ঋণ আগের চেয়ে বেশি সুদের বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

প্রস্তাবিত বড় প্রকল্পের মধ্যে রয়েছে ৪০০ কোটি ডলার ব্যয়ে গঙ্গা ব্যারাজ প্রকল্প, ৮০ কোটি ডলার ব্যয়ে যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর পাশে রেল সেতু নির্মাণ, ২০ কোটি ডলার ব্যয়ে তথ্যপ্রযুক্তি খাতের ইনফো সরকার-২ প্রকল্প, প্রায় ১৭ কোটি ডলার ব্যয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ফর ডিজিটাল বাংলাদেশ (টিএনটি) প্রকল্প, প্রায় ২০ কোটি ডলার ব্যয়ে ডেভেলপমেন্ট অব কক্সবাজার এয়ারপোর্ট প্রকল্প ও ১৮ কোটি ডলার ব্যয়ে এস্টাবলিশমেন্ট অব ফোর টিয়ার ন্যাশনাল ডাটা সেন্টার নির্মাণ। এছাড়া আছে বিদ্যুৎ খাতের আওতায় প্রি-মিটারিং প্রকল্প, আধুনিক ট্রান্সফরমার ক্রয় প্রকল্প ও চট্টগ্রামে অয়েল রিফাইনারি স্থাপন প্রকল্প। এগুলোর মধ্যে একাধিক প্রকল্পে অস্বাভাবিক ব্যয় ধরে অনুমোদনের বিষয়টি পরিকল্পনা কমিশন এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নজরে এসেছে।

প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ঢাকায় আসছে চায়না এক্সিম ব্যাংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আগামীকাল এ নিয়ে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ইআরডির সঙ্গে বৈঠক করবে তারা। এ বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন। অনুষ্ঠেয় বৈঠকে প্রতিনিধি দলের সঙ্গে আলাপ-আলোচনার পর ঋণের সুদহার এবং কোন প্রকল্পে কত অর্থ বিনিয়োগ করবে তারা, সে বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে ইআরডির অতিরিক্ত সচিব আসিফ-উজ-জামান বণিক বার্তাকে বলেন, চীনের এক্সিম ব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। তবে সেখানে আলোচনার ইস্যু সম্পর্কে এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের শীর্ষপর্যায়ের নির্দেশে ব্যয়বহুল ঋণের পথে হাঁটছে বাংলাদেশ। এমন চড়া সুদে বায়ার্স ক্রেডিট নিলে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। কারণ যেসব প্রকল্প নেয়া হচ্ছে, সেগুলোর ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। আবার নির্দিষ্ট প্রতিষ্ঠানকে প্রকল্প বাস্তবায়নে কাজ দেয়া হবে। ফলে কাজের মান নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, একই সঙ্গে ব্যয় নিয়েও অস্বস্তি রয়েছে। এর পরও চীনের কাছ থেকে একের পর এক ঋণ নেয়া হচ্ছে।

বাংলাদেশের প্রস্তাবিত প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় গঙ্গা ব্যারাজ। প্রায় ৩১ হাজার ৪১৪ কোটি টাকা ব্যয়ে দেশের অন্যতম বৃহৎ প্রকল্পটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। সাত বছরের বেশি সময় ধরে চলছে সমীক্ষা-কর্মশালা, সভা ও সেমিনার। দীর্ঘ সময় পর প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে। এ প্রকল্পে প্রায় ৪০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চায়না এক্সিম ব্যাংক। এজন্য ২০০৫ সালে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়। কিন্তু গুরুত্বপূর্ণ এ প্রকল্পে ৪৫ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাই করতেই পার হয়ে গেছে সাত বছরের বেশি সময়। প্রকল্পটির বাস্তবায়ন শুরু না হওয়ায় এরই মধ্যে গঙ্গানির্ভর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩৭ শতাংশ এলাকার কৃষি, মৎস্য  উৎপাদন ও   নদ-নদীগুলোয় নৌ-চলাচল উল্লেখযোগ্যভাবে ব্যাহত হচ্ছে।  একই সঙ্গে  লবণাক্ততা ছড়িয়ে পড়ছে এসব অঞ্চলে।

প্রকল্পগুলোর মধ্যে আরেকটি হচ্ছে যমুনা নদীর ওপর বিদ্যমান সেতুর সমান্তরাল ডুয়াল গেজ ডাবল ট্র্যাকবিশিষ্ট একটি রেল সেতু নির্মাণ। চীনের অর্থে প্রায় ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪৮ লাখ ডলার। চলতি বছরের নভেম্বরে বিশদ নকশা ও নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগের লক্ষ্যে দরপত্র আহ্বান করবে বাংলাদেশ রেলওয়ে। ২০১৬ সালের আগস্টের মধ্যে পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক নকশা দাখিল, দরপত্র দলিল ও ডিপিপি প্রণয়নের কথা রয়েছে। এর পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ২০১৭ সালের মধ্যে নির্মাণকাজ শুরু হবে। তিন বছর মেয়াদি প্রকল্প ২০২০ সালের ডিসেম্বরে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইআরডির হিসাবে চীনের অর্থায়নে প্রস্তাবিত প্রকল্পের গ্র্যান্ট এলিমেন্ট ২৯ দশমিক ৬৭ শতাংশ। এগুলো আগের নেয়া ঋণের তুলনায় বেশি সুদের। বর্তমানে চলমান প্রকল্পগুলোর গ্রেস পিরিয়ড সাত বছর, সুদের হার ১ দশমিক ৫ শতাংশ। প্রস্তাবিত প্রকল্পে সুদের হার ২ শতাংশ, গ্রেস পিরিয়ড মাত্র চার বছর। ঋণগুলো ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এর বাইরে আরো রয়েছে দশমিক ২ শতাংশ কমিটমেন্ট ফি ও                  ম্যানেজমেন্ট ফি দশমিক ২ শতাংশ। অন্যান্য ফি মিলে প্রায় ৫ শতাংশের উপরে সুদ পরিশোধ করতে হবে বাংলাদেশকে; যেখানে জাপানের সহযোগিতা সংস্থা জাইকার সুদ দশমিক শূন্য ১ শতাংশ ও বিশ্বব্যাংকের দশমিক ৭৫ শতাংশ।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা

বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি

ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান

ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান

ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

সর্বশেষ সংবাদ
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক
বেনাপোল বন্দরে ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক আটক
সুবর্ণচরে ৩ প্রাণহানি, সড়কে মৃত্যুর মিছিল থামানোর আহ্বান নাছিরের
সুবর্ণচরে ৩ প্রাণহানি, সড়কে মৃত্যুর মিছিল থামানোর আহ্বান নাছিরের
কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
বেনাপোলে পুলিশি অভিযানে চার আ,লীগ সমর্থক আটক
বেনাপোলে পুলিশি অভিযানে চার আ,লীগ সমর্থক আটক
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধলক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধলক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ
মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড
মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
<span style='color:red;font-size:16px;'>অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা</span>	 <br/> শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা
অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা
শ্রীমঙ্গলে হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, ফেসবুকে ভিডিও ভাইরাল
শ্রীমঙ্গলে হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, ফেসবুকে ভিডিও ভাইরাল
শ্রীমঙ্গলে ১ হাজার ৫০ কেজি চালের অন্নে গোবর্ধন পর্বত, ভক্তের ঢল
শ্রীমঙ্গলে ১ হাজার ৫০ কেজি চালের অন্নে গোবর্ধন পর্বত, ভক্তের ঢল
শ্যামনগর সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২
শ্যামনগর সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ
যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের
যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের
ধর্মপাশায় অবৈধ মাটি কাটায় চারজনের কারাদণ্ড, জব্দ ৫ লরি
ধর্মপাশায় অবৈধ মাটি কাটায় চারজনের কারাদণ্ড, জব্দ ৫ লরি
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু
অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী
অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী
সাজেকে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ আহত
সাজেকে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ আহত
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top