logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ দিতে আনাগ্রহ ব্যবসায়ীদের


প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ৭:৫১ পূর্বাহ্ণ

sromiker hat

সর্বশেষ সংশোধিত আইনে ৫ শতাংশের ১০ শতাংশ সরকারের তহবিলে জমা দেয়ার বিষয়টি আসার পর সরকার এ আইন প্রতিপালনে আগ্রহ দেখিয়েছে। তবে সরকারের উচিত হবে লভ্যাংশের ৫ শতাংশ কর্মীদের সঙ্গে ভাগ করে নেয়া হচ্ছে কিনা তা নজরদারি করা। আর সরকারি অডিট প্রতিষ্ঠান দ্বারা এ ধারা প্রতিপালনে প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানো। কারণ ৫ শতাংশ ভাগ করে নেয়ার আইন প্রতিপালন হলে স্বাভাবিকভাবেই সরকারের তহবিলে অর্থ জমা পড়তে শুরু করবে। বাংলাদেশে লাভজনক প্রতিষ্ঠানের সংখ্যা অনুযায়ী এক বছরে ৬৬ কোটি টাকা খুবই কম।

অর্থ-বাণিজ্য ডেস্ক ::
শ্রমিকের কল্যাণে তহবিল গঠন করেছে সরকার। আইন অনুযায়ী দেশে সক্রিয় ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন কর্মকাণ্ডের মাধ্যমে লাভ হলে তার ৫ শতাংশ শ্রমিক কল্যাণে ব্যয় করতে হবে। আবার এ অর্থের একটা নির্দিষ্ট অংশ সরকারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হবে। তবে লভ্যাংশ জমা দেয়ার বিষয়ে এরই মধ্যে ব্যবসায়ীদের অনাগ্রহ ফুটে উঠেছে।

জানা গেছে, অনেক প্রতিষ্ঠানপ্রধান শ্রমিক কল্যাণ আইন ও তহবিল সম্পর্কে অবগত নন। শ্রমিক প্রতিনিধিদের দাবি, প্রতিষ্ঠানের লভ্যাংশে শ্রমিকদের অংশীদারিত্বের বিষয়টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সহজভাবে নেন না আর এক ধরনের অনীহা থেকেই সরকারি তহবিলে অর্থ জমা দেয়ার বিষয়ে ব্যবসায়ীরা আগ্রহ দেখান না। ফলে সাড়া পাচ্ছে না শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে গঠিত এ তহবিল।

সামিট মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বিদ্যুৎ খাতে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর একটি। তহবিলে অর্থ জমা দিতে সরকারের শ্রম মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পরও তাতে কোনো সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ খাতের সামিট, হরিপুর কভান্টাসহ কল্যাণ তহবিলে একইভাবে সাড়া দেয়নি শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে আবুল খায়ের গ্রুপ, আনোয়ার গ্রুপ, স্কয়ার গ্রুপ, আকিজ গ্রুপের মতো খ্যাতনামা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা হলে বেশির ভাগই সরকারের তরফ থেকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে অর্থ জমা দেয়া সংক্রান্ত চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করেনি। পাশাপাশি অনেক প্রতিষ্ঠান আইন সম্পর্কে অবগত নয় বলে জানায়।

আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খালেদ হোসেন বলেন, ‘সরকারের এ ধরনের কোনো আইন বা তহবিলের বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। কোনো চিঠি সরকারের তরফ থেকে আমাদের প্রতিষ্ঠানে এসেছে, এমনটিও জানা নেই। আমি মনে করি, শ্রমিক কল্যাণে ব্যবসাপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়টিকে আরো উত্সাহিত করা উচিত।’

তবে এ বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ গ্রহণযোগ্য নয় মন্তব্য করে হোসেন খালেদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে কর্মীদের পারফরম্যান্স বোনাস হিসেবে লভ্যাংশ শেয়ার করা হয়। অন্য প্রতিষ্ঠানে এমনটা করা হচ্ছে কিনা তা বলতে পারব না। কিন্তু এ পন্থায় আমাদের প্রতিষ্ঠানের লভ্যাংশ শেয়ার করা হচ্ছে।’

শ্রমিক প্রতিনিধি ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, শ্রম আইন, ২০০৬-এ শ্রমিক কল্যাণে লাভের ৫ শতাংশ অর্থ ব্যয়ের নির্দেশনা ছিল। তবে বাস্তবায়নে সরকারি নজরদারির তেমন কোনো ধারা ছিল না। এছাড়া আইন বাস্তবায়নে বিধিমালা না থাকায় আইনটি কার্যকর করার বিষয়ে তেমন কোনো উদ্যোগও নেয়া হয়নি।

২০১৩ সালে আইন সংশোধনের পর সরকারি তহবিলে অর্থ জমা দেয়াসহ আইন প্রতিপালনে বাধ্যবাধকতা তৈরি হয়। মন্ত্রণালয় থেকে চিঠি দেয়ার মতো তত্পরতাও শুরু হয়। তবে ফাউন্ডেশন কার্যকর করার বিষয়ে যথাযথ পদক্ষেপ তেমন একটা নেয়া হয়নি। পাশাপাশি রয়েছে শ্রম আইন পরিপালনে ব্যবসায়ীদের অনীহা ও অসচেতনতা। সব মিলিয়েই তহবিলটির আকার এখনো স্ফীত নয়।

জানা যায়, ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর ১০০ টাকা লাভের বিপরীতে ৫ টাকা শ্রমিক কল্যাণে ব্যয়ের বাধ্যবাধকতা ছিল। সে আইন অনুযায়ী শ্রমিক কল্যাণে প্রতিষ্ঠানের অংশগ্রহণ তহবিলে ৫ টাকার ৮০ শতাংশ (৪ টাকা) শ্রমিকদের সঙ্গে ভাগ করে নেয়ার পর বাকি ২০ শতাংশ (১ টাকা) শ্রমিক কল্যাণ তহবিলে জমা রাখার কথা।

এদিকে সংশোধিত ২০১৩ সালের আইন অনুযায়ী ৫ টাকার ৮০ শতাংশ অংশগ্রহণ তহবিলে রাখার পাশাপাশি ১০ শতাংশ (দশমিক ৫ টাকা) সরকারের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ও বাকি ১০ শতাংশ (দশমিক ৫ টাকা) শ্রমিক কল্যাণ তহবিলে রাখতে হবে। এর ব্যত্যয় হলে যথাযথ ব্যবস্থা নেয়ার সুযোগ রাখা হয়েছে সংশোধিত আইনে।

জানা গেছে, ২০১৩ সালের জুলাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা বোর্ড গঠনের পর থেকে এখন পর্যন্ত তহবিলে জমা পড়েছে মাত্র ৬৬ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৪৭৬ টাকা। আর এ তহবিলে এ পরিমাণ অর্থ জমা দেয়া প্রতিষ্ঠানের সংখ্যা ২৬। তহবিলে অর্থ জমা দেয়া প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই বহুজাতিক। বিশেষজ্ঞদের মতে, দেশে পরিচালিত বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেই স্থানীয় শ্রম আইন সম্পর্কিত সচেতনতা বেশি। ফলে আইন প্রতিপালনে বহুজাতিকদের সংখ্যা বেশি।

এ প্রসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ বলেন, আইনটি সম্পর্কে অনেকেই জানেন না। আবার যারা জানেন, তারা মানতে চান না। ১৯৬৮ সালের শ্রম আইন থেকেই প্রতিষ্ঠানের লভ্যাংশ শ্রমিকদের সঙ্গে ভাগ করে নেয়ার কথা ছিল। ৩ শতাংশ থেকে বাড়িয়ে পরে এর পরিমাণ ৫ শতাংশ করা হয়। কিন্তু এ আইন প্রতিপালনে ব্যবসায়ীরা সবসময়ই অনীহা প্রকাশ করে এসেছেন। আর আইন প্রতিপালন হচ্ছে কিনা সে বিষয়ে সরকারেরও তেমন জোরালো পর্যবেক্ষণ নেই।

তিনি আরো বলেন, সর্বশেষ সংশোধিত আইনে ৫ শতাংশের ১০ শতাংশ সরকারের তহবিলে জমা দেয়ার বিষয়টি আসার পর সরকার এ আইন প্রতিপালনে আগ্রহ দেখিয়েছে। তবে সরকারের উচিত হবে লভ্যাংশের ৫ শতাংশ কর্মীদের সঙ্গে ভাগ করে নেয়া হচ্ছে কিনা তা নজরদারি করা। আর সরকারি অডিট প্রতিষ্ঠান দ্বারা এ ধারা প্রতিপালনে প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানো। কারণ ৫ শতাংশ ভাগ করে নেয়ার আইন প্রতিপালন হলে স্বাভাবিকভাবেই সরকারের তহবিলে অর্থ জমা পড়তে শুরু করবে। বাংলাদেশে লাভজনক প্রতিষ্ঠানের সংখ্যা অনুযায়ী এক বছরে ৬৬ কোটি টাকা খুবই কম।

জানা গেছে, সরকারের তহবিল থেকে শ্রমিক ও তার পরিবারের কল্যাণ সাধন, শ্রমিক ও তার পরিবারের কল্যাণে বিভিন্ন প্রকার প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়ন, অক্ষম শ্রমিকদের আর্থিক সাহায্য প্রদান, অসুস্থ শ্রমিকের চিকিত্সার ব্যবস্থা বা আর্থিক সাহায্য প্রদান, দুর্ঘটনায় কোনো শ্রমিকের মৃত্যু ঘটলে তাহার পরিবারকে সাহায্য প্রদানসহ শ্রমিকদের বিবিধ কল্যাণে ব্যয় করা হবে। এরই মধ্যেই এ তহবিলের সুফল ভোগ করতে শুরু করেছেন নির্মাণ শ্রমিক ও অটো মেকানিকরা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন পরিচালনা বোর্ডের সদস্য সচিব শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমান এ প্রসঙ্গে বলেন, অনেক প্রতিষ্ঠানই নতুন এ আইন ও এর বাধ্যবাধকতা সম্পর্কে জানে না। ফলে আইনের প্রতিপালন করা যাচ্ছে না। তবে তহবিলটি আরো কার্যকর করার বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। তহবিল পরিচালনা বোর্ডের সর্বশেষ বৈঠকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির মাধ্যমে এ আইন প্রতিপালনে পর্যায়ক্রমে চাপ দেয়া হবে ব্যবসাপ্রতিষ্ঠানকে। নীতিগতভাবে মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে শ্রম আইনের ধারা থেকে কোনো প্রতিষ্ঠান যখন অব্যাহতি চায়, তখন লভ্যাংশ জমা দেয়ার বিপরীতে সে সুবিধা প্রদান করা হয়। আর এভাবেই পর্যায়ক্রমে শ্রমঘন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আইন সম্পর্কে সচেতন করে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে এটা প্রাথমিক ব্যবস্থা।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তহবিলে অর্থ জমা দেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে কোট্স বাংলাদেশ লি., রেনাটা এগ্রো ইন্ডাস্ট্রিজ লি., রেনাটা লিমিটেড, ফু-ওয়াং সিরামিক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, নেসলে বাংলাদেশ লিমিটেড, লাফার্জ সুরমা লিমিটেড, টিএম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, আরএকে সিরামিক (বাংলাদেশ) লিমিটেড, গ্রামীণফোন, হুয়াউয়ি টেকনোলজিস (বিডি), লিন্ডে বাংলাদেশ লি., ক্রাউন সিমেন্ট লিমিটেড, এসেনশিয়াল ড্রাগ্স কোম্পানি লিমিটেড, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লি., হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানি বাংলাদেশ লি. ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেড।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মহাসচিব ফারুক আহমেদ বলেন, ‘লভ্যাংশের ৫ শতাংশ ব্যয় করার আইন প্রতিপালনে কোনো মালিকেরই দ্বিমত নেই। পর্যায়ক্রমে আইনটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা যাবে বলে আমরা আশাবাদী।’

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বশেষ সংবাদ
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top