logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদোন্নতিবঞ্চিত ১০ শিক্ষকের পদত্যাগ, ভর্তি পরীক্ষা স্থগিত


প্রকাশিত হয়েছে : 9 November 2014, 3:30 pm

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পদোন্নতিবঞ্চিত ১০ শিক্ষক ১৯টি পদ থেকে আজ রোববার পদত্যাগ করায় উপাচার্য পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছেন। শিক্ষকরা সহকারী রেজিস্ট্রারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে শিক্ষকরা জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বন্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন। গত বছরের ৬ মে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ে ১৮ মাস আগে যোগদান করলেও তার আমলে অবকাঠামোগত দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি; বরং তার স্বেচ্ছাচারী মনোভাবের জন্যই আগের বিভিন্ন উন্নয়নকাজ থমকে রয়েছে। কোষাধ্যক্ষের পদটি গত বছরের ১৭ আগস্ট খালি হয়ে গেলেও সে পদে কাউকে নিয়োগ না দিয়ে তিনি নিজেই এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ ছাড়া দুটি অনুষদের ডিন, ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক, কয়েকটি বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের পরিচালক পদেও উপাচার্য এককভাবে দায়িত্ব পালন করছেন। এসব পদে থাকলেও তিনি বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ে নানা কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে, প্রশাসনে স্থবিরতা দেখা দিয়েছে।

জানা গেছে, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী দায়িত্ব গ্রহণ করার ১৮ মাসে তিনি একবারও সহযোগী ও সহকারী অধ্যাপকদের পদোন্নতির জন্য আপগ্রেডেশনের ব্যবস্থা করেননি। দীর্ঘদিন থেকে পদোন্নতিবঞ্চিত এসব শিক্ষক গত ২৭ অক্টোবর উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। গত ১ নভেম্বর ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলনে উপাচার্যকে এসব বিষয়ে আলটিমেটাম দেন শিক্ষকরা। কিন্তু এর পরও কোনো সুরাহা না হওয়ায় আজ রোববার তারা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোর্শেদ আলমের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী শিক্ষকরা হলেন ড. আর এম হাফিজুর রহমান সেলিম (পাঁচটি পদ থেকে পদত্যাগ), ড. সাইদুল হক (তিনটি পদ), ড. মোর্শেদ হোসেন (চারটি), শিক্ষক আলী রায়হান, তারিকুল ইসলাম, রফিউল আজম, জাহিদ হোসেন, শেখ মাজেদ, সাইদুর রহমান ও তানিয়া তোফাজ একটি করে পদ থেকে পদত্যাগ করেছেন।

এদিকে, শিক্ষকরা বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়ে ২১টি বিভাগের অনার্স ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর। এ ছাড়া আজ সোমবার পর্যন্ত ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের যে সময়সীমা ছিল, তা-ও দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত মেয়াদ অনুযায়ী ১০ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোনে রেজিস্ট্রেশন করা যাবে।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী জানান, শিক্ষকরা তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন। এখনও তার কাছে কোনো কাগজ আসেনি

প্রচ্ছদ এর আরও খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট
শ্রীমঙ্গলে ২৮ কোয়ারির ২৬টিই অবৈধ, ১৮ অভিযানেও বন্ধ হয়নি বালু লুট
সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২
সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২
শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১
শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top