logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কমলগঞ্জে আমন ক্ষেতে পোকা এবং ব্লাস্ট রোগের আক্রমণ, ফলন বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৪, ২:৫২ অপরাহ্ণ

www.purbodeek.com

একের পর এক বন্যায় জলাবদ্ধতা, মাজরা, পাতা মোড়ানো ও জরা পোকার আক্রমণ, সর্বোপরি ব্লাস্ট রোগের আক্রমণের কারণে আশানুরূপ ফলন না হওয়ার শঙ্কায় চাষীরা। বিদেশি প্রজাতির আকাশমনি, ম্যানজিয়াম, ইউকেলিপটাস গাছের কারণে কৃষিক্ষেতে পোকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে কৃষি সম্প্রসারণ বিভাগের মত।

জয়নাল আবেদীন ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি মওসুমে আমন উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।  একের পর এক বন্যায় জলাবদ্ধতা, মাজরা, পাতা মোড়ানো ও জরা পোকার আক্রমণ, সর্বোপরি ব্লাস্ট রোগের আক্রমণের কারণে চাষীরা ক্ষতির স্বীকার হচ্ছেন। তবে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হবে বলে দাবি করছে। গত দু’দিনে উপজেলার কয়েকটি ইউনিয়নের ফসলি মাঠ পরিদর্শন করে ও কৃষকদের সাথে আলোচনা করে এ চিত্র পাওয়া গেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মওসুমে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে উপজেলায় মোট ১৬,৯৯০ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। প্রথমে অনাবৃষ্টি থাকলেও পরে অনুকূল আবহাওয়া থাকায় কৃষকরা আমন চাষ করেন।  বিআর-১১, বিআর-২২, বিআর-৩২, বিআর-৪৯, স্বর্ণ মুশুরী, আসামীসহ বিভিন্ন প্রজাতির ধান বীজ দিয়ে তৈরি চারা জমিতে রোপন করেন কৃষকরা। আমনের চারা রোপনের পর পরই বৃষ্টিপাত এবং ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয় বিস্তীর্ণ ফসলি মাঠ। জলাবদ্ধতা, পোকার আক্রমণ আর রোগাক্রান্ত হয়ে আমন চাষাবাদে বিপর্যয় দেখা দেয়।

রঘুনাথপুর গ্রামের কৃষক মোবাশ্বির আলী, গোবিন্দপুরের ইজ্জাদুর রহমান, আজাদ মিয়া, জুনাব আলী, পতনঊষারের কৃষক ওমর আলী, তোয়াবুর রহমান, আসলম মিয়া, শমশেরনগরের ফজলু মিয়া বলেন, এ বছর আমন চাষাবাদে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন্যার জলাবদ্ধতায় নিম্নাঞ্চলসহ বেশ কিছু এলাকায় ফসলের ক্ষতি সাধন হয়েছে।

জলাবদ্ধতার পর পরই জরা পোকার আক্রমণ দেখা দেয়। এছাড়াও মাজরা পোকা, পাতা মোড়ানো পোকায় গোটা উপজেলায় কমবেশি কৃষকদের ক্ষতির স্বীকার হতে হচ্ছে। কৃষকরা আরও বলেন, এসব পোকার আক্রমণ ছাড়াও ব্লাস্ট রোগে ধান গাছের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিভিন্ন স্থানে লাগানো বিদেশি প্রজাতির আকাশি গাছের সামাজিক বনায়নের কারণেও ধান গাছে পোকার আক্রমণ বেড়েছে বলে তারা মনে করেন।

রাস্তার পাশে রোপিত জমির চার থেকে পাঁচ হাত পরিমাণ ধান গাছ কেটে গরু মহিষকে খাওয়াতে হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এ ব্যাপাকে কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা মো. শামসুদ্দীন আহমদ বলেন, অন্যান্য উপজেলার তুলনায় কমলগঞ্জে আমনের চাষাবাদ খুবই ভাল হয়েছে। প্রতিকূল বিভিন্ন সমস্যায় কারণে কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এ বছর আমনের বাম্পার ফলন হবে। পোকার আক্রমণ বিষয়ে তিনি বলেন, আসলে বিদেশি প্রজাতির আকাশমনি, ম্যানজিয়াম এ সমস্ত গাছের কারণে পোকার পরিমাণও বৃদ্ধি পেয়েছে বলে তিনি দাবি করেন।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
রথযাত্রায় রাধাকৃষ্ণের অপূর্ব রূপে ভাইরাল যুগল, ভক্তিময় সাজে মুগ্ধ নেটদুনিয়া
রথযাত্রায় রাধাকৃষ্ণের অপূর্ব রূপে ভাইরাল যুগল, ভক্তিময় সাজে মুগ্ধ নেটদুনিয়া
শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড
শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড
হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
রাজশাহীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
রাজশাহীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ
মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত
শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক
সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
আখাউড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা ও ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top