logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এবার বঙ্গবন্ধুকে ‘রাজাকার, খুনি ও পাকবন্ধু’ বললেন তারেক

প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০১৪, ৬:৫৫ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

পূর্বদি ডেস্ক ::

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার, খুনি ও পাকবন্ধু’ বললেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়, তাহলে সেই লোকটিকে কী নামে আখ্যায়িত করা যেতে পারে? তারেক রহমানের এমন প্রশ্নে হলভর্তি নেতা-কর্মীরা বলে ওঠেন, ‘রাজাকার, রাজাকার।’ তারেক মাথা খানিকটা ঘুরিয়ে কানের কাছে হাত রেখে বললেন, ‘আরেকটু জোরে বলুন, বুঝি না।’ নেতা-কর্মীরা আরও উচ্চ স্বরে বললেন, ‘রাজাকার।’ তারেক তখন নানা কথা বলে বলেন, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব রাজাকার, খুনি ও পাকবন্ধু ছিলেন।’
দীর্ঘ পৌনে দুই ঘণ্টার বক্তৃতায় তারেক রহমান দাবি করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিব পরিবারের কোনো অবদান নেই। তাঁর দাবি, ‘লাখো মানুষ যখন রণাঙ্গনে, শেখ মুজিবের পরিবার তখন খুনি ইয়াহিয়া খানের পয়সায় খানসেনাদের পাহারায় নিরাপদে দিন কাটাচ্ছেন ঢাকায়। আওয়ামী লীগের নেতারা কলকাতায়। আর শখের বন্দী শেখ মুজিবের হাতে এরিনমোর পাইপ।’ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল হলেও মুক্তিযুদ্ধের পক্ষের দল নয় বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগ ৪০ বছর ধরে মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস বলে আসছে দাবি করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দাবি করেন, ‘শেখ মুজিব আওয়ামী লীগের জন্য এখন লালসালু। এই লালসালুকে ঘিরে থাকে ভণ্ডরা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাধিকবার ‘রং হেডেড ও দখলদার’ বলে উল্লেখ করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। তিনি বলেন, ‘আর দখলদার রং হেডেড শেখ হাসিনা যখনই বিপদে পড়ে, জনগণকে ধোঁকা দিতে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দেয়।’ আওয়ামী লীগকে দেখামাত্র ‘রাজাকার’ বলার পরামর্শ দেন তিনি।

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা মামলাসহ বিভিন্ন মামলার ফেরারি আসামি তারেক দীর্ঘ প্রায় ছয় বছর ধরে লন্ডনে বাস করছেন। তাঁর দাবি, ‘শেখ হাসিনা প্রথম জামালপুরের জেলখাটা রাজাকার মাওলানা নুরুল ইসলামের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিলেন। তাঁর পরিবারেই রাজাকারের বংশবিস্তার হচ্ছে। রাজাকাররা তাঁর মন্ত্রিসভায় রয়েছে।’

‘দৃশ্যপট একাত্তর: একুশ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ’ শীর্ষক বইয়ের উদ্ধৃতি দিয়ে তারেক রহমান বলেন, ‘শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুরে ’৭১ সালের নামকরা রাজাকার। তাঁর পিতা নুরা রাজাকারের নাম ফরিদপুরে রাজাকারদের তালিকায় ১৮ নম্বরে। শেখ হাসিনার ফুফাতো ভাই ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বেয়াই মুসা বিন শমসের।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান প্রমুখ।

বিজয় দিবসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে এম ফজলুল হক, তাজউদ্দীন আহমদ, জেনারেল ওসমানীসহ মুক্তিযুদ্ধের সময় যাঁরা ৫৬ হাজার বর্গমাইল এলাকার ভেতরে থেকে সাহসের সঙ্গে লড়াই করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমি বাকশালের জনক শেখ মুজিবুর রহমানকেও স্মরণ করছি, যিনি পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছেন। জনগণ স্বায়ত্তশাসন নয়, চেয়েছিল স্বাধীনতা। আর মওলানা ভাসানীই প্রথম ব্যক্তি, যিনি বাংলাদেশের স্বাধীনতার আওয়াজ তুলেছিলেন।’

ইতিহাসবিষয়ক দীর্ঘ বক্তৃতায় তারেক রহমান নিজের বক্তব্যের পক্ষে এ কে খন্দকার, মহিউদ্দিন আহমদ, বদরুদ্দীন উমর, অলি আহাদ, সিরাজুল আলম খান, মঈদুল হাসানসহ বিভিন্ন লেখকের উদ্ধৃতি তুলে ধরেন। এবারও তারেক বিভিন্ন তথ্য-উপাত্ত হাজির করে দাবি করেন, তাঁর পিতা জিয়াউর রহমানই ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং প্রথম রাষ্ট্রপতি। তিনি খালেদা জিয়ার ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top