logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আবু মকসুদ-এর একগুচ্ছ কবিতা

প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৪, ৫:৪৮ পূর্বাহ্ণ

www.purbodeek.com

দী ন হী ন দূ র দৃ শ্য

www.purbodeek.com

এক

দিগন্তের কাদা থেকে মানুষ উঠে এসে

আয়ত্ত করে পৃথিবীর অধিবিদ্যা

অতঃপর খনন কার্যে ব্যয়িত করে

জীবনের সমস্ত অর্জন

কাঁকড়া পাড়ায় চিলের আবির্ভাবে

অধীন পৃথিবী যায় গর্তের খোঁজে

গর্ত স্থায়ী আবাসে পরিণত হলে

মানুষের জানা হয় না চন্দ্রকথা

বিশ্রাম অন্তে হরিয়ালির কণ্ঠ গীতে

বিভোর পরিপাশ কাকের বাস্তবতা

অস্বীকার করতে পারে না, ভেজা বেড়ালিয়

মনোভাবে মেলে না হাতের প্রয়োগ

তার জন্য অন্তত শ্বাসের কষ্টটুকু সইতে হয়

শেষ বাসস্টপে অপেক্ষারা অপেক্ষায় বসে থাকলে

হৃদয়ের ভয় কেটে যায়, গভীর খাদে সাদা পতাকার উত্তোলন

আপাত মুক্তির পথ দেখালেও

শ্রেণিভেদ মনকে উদ্বেলিত করতে পারে না…

তবু অধিবিদ্যা লব্ধ মানুষ পাড়ি দেয়

কেউ কেউ পৌঁছেও যায়

www.purbodeek.com

দুই

একটা রাজহংসীর প্রেমে মন তোলপাড় হলে ভাবলাম… পুরাণ-কথা

পুনরায় ঝালিয়ে নেয়া যাক অথবা নেয়া যাক অবিশ্বাসীর দায় মুক্তি

যাচাইয়ের সুযোগ। গভীর অবলোকনে তার পালকের গতি মাপতে

থাকলাম এবং ভাবতে থাকলাম যে কোন মুহূর্তে কদলীবৃক্ষ থেকে ঝরবে

নহর, ওষ্ঠদ্বয় প্রসারিত হয়ে আপেলের রসে ভরবে হৃদয়। অতি উৎসাহী

মনে বরফ ঠান্ডা জলের বৃষ্টি হলে দেখলাম আদতেই হংসী সম্প্রদায় এক

বিভ্রান্ত জগতের বাসিন্দা, মনুষ্য পদার্পণেও এ জগতের কোন হেরফের

কস্মিনকালে হবে না।

বেলতলা এবং ন্যাড়ার ঘটনা মনে দাগ কাটছে না, ঘোড়ার দাপড়ানি

অসহ্যের মাত্রা ছাড়ালে পুনরায় হাতে নেই চিরুনি। পালিশে পালিশে হবে

মিহিদানা, মিষ্টান্ন ভক্ষণ অন্তে পরিতৃপ্তির ঢেঁকুর উঠবে ভেবে পিছু নেই

আরেক দুরন্ত হরিণীর। ক্লান্ত দৌড়বিদের তড়পানি বিদ্রূপ ছড়ালে হরিণীর

অদৃশ্য লেজ জানায় খেলা খুব জটিল, কুট এবং কৌশলে পারদর্শী না হয়ে

মাঠে নামা উচিত না। হরিণীর দেহবল্লভি নিমেষেই মিলিয়ে গেলে আমি

দেখি অলীক ধুঁয়া, গঞ্জিকা সেবনে খেলার আপাত সমাপ্তি ঘটে।

প্রেম ভালোবাসা সেও এক অলীক সম্ভাবনা অথবা নিজের রক্তের কাছে

আওড়ানো স্বগত সংলাপ।

www.purbodeek.com

তিন

অহেতুক পায়চারি অন্তে

গৃহ প্রবেশের প্রয়োজনীয়তা অনুভূত হলে

পথিক ভাবে নরকের দরজা কতদূর

বিপরীত চিন্তায় ওইখানে পৌঁছানোই শ্রেয়

দণ্ডায়মান মূর্তির ঘাড়ে এবং মাথায় পাখির বিষ্ঠা

গোড়ালির কাছে জমে আছে মানুষের মল

ঘরের মূর্তিমান অবস্থায় চেয়ে

শ্বাসরোধী দুর্গন্ধ সহনীয় হতে পারে

কুষ্ঠরোগীর পরিত্যাজ্য কাপড়ে মানুষের অনীহা

অসম্ভব ও পাড়া মাড়ানোর ভাবনা

ভয়ঙ্কর রক্তচক্ষু এড়াতে

দণ্ডিত মানুষ সজারুর কাঁটাকেও চিরুনি ভাবে

দড়ি বাঁধা ছাগল-ছানার কান্না

মনে তোলপাড় হলে ভাবি

এসে গেছে দুঃখ ভাসানের রাত্রি, ভোরে

ক্রিসেন্ট লেকে ভাসবে লাশ

কয়েকটি উৎপাতহীন রজনী

মুখোশের আড়ালে লুক্কায়িত একটা তিল

মনে উদয় হলে, উবে যায় সর্বনাশের ভাবনা

চেষ্টা করলে পুনরায় জলদস্যু হওয়া যেতে পারে…

 www.purbodeek.com

চার

শুভ্র পাথরের দালানে সৌভাগ্যের প্রবেশ

বিস্ময়কর জানালায় তাকিয়ে

সমৃদ্ধির ব্যাপকতা অনুভব করি

উদ্যানে খোলা গায়ে খেলছে ধূসর নারী

তাদের দেহ নিঃসৃত বাতাসে আলুথালু পরিপাশ

নান্দনিক পায়ের ছাপ পেরুলেই

দেখি দাঁড়িয়ে আছে উৎকীর্ণ যুবা

চক্ষু যুগলে লেগে থাকা স্বেদ বিন্দু

দেখে- হতবিহবল হতে হতে

পাশ ফিরলেই দেখি সাজিমাটির মূর্তি শুষে

নিচ্ছে যৌবনের জৌলুস, লজ্জাবনত চোখ

আপসেই মুদে এলে ফিরি নিজস্ব সত্তায়

দালানের গায়ে লেপ্টে থাকা

আগাছা আমাকে স্মরণ করায় অস্তিত্বের তুচ্ছতা,

ক্ষুদ্রতা অতি ভয়ঙ্কর ভেবে পা বাড়াই

প্রাচীরের বাইরে মুক্তি কিংবা আবদ্ধতায়-

এ হিসাব মেলাতে মেলাতে উপলব্ধির উপকূলে পৌঁছাই

সমৃদ্ধি নাগালের বাইরেই থাকুক

একাকিত্বের ভারে ন্যুব্জ দালান

সকাল হলেই আত্মহত্যায় যায়

আমি প্রতিদিন বেঁচে থাকি, এ বেশ থাকা ।

www.purbodeek.com

পাঁচ

সৌন্দর্য বর্ণনা করবে বলে

তারা বেছে নিয়েছে

শব্দ সন্ত্রাসের পথ

খনন কর্মে দক্ষতা দেখাতে

পাঁজরে জমিয়ে রাখা

কুয়াশা খুঁড়েছে

বিলাসী জীবনে অনভ্যস্ত

বুকের পুরাতন কাহিনি ঝেড়ে

স্বপ্নের বাজারে পসরা সাজিয়েছে

তারা নিজেদের গতিবাজ ভেবেছে

এবং ছুটে পৌঁছে গেছে

তাদের প্রস্ফুটিত সৌন্দর্যে

প্রকৃতি মহিমা মণ্ডিত হলে

আমরা জানলাম-

অভিনেতার মুখোশেও

থাকে গভীর ত্যাগ কিংবা জানার আকাঙ্ক্ষা

ভালোবাসার সুতো জড়িয়ে,

বিশ্বাসের গভীরতায় পর্বত পাড়ি দেয়া সম্ভব

আর পর্বতের ওপারেই রয়েছে সত্য কিংবা সূর্য ঠাকুর…

www.purbodeek.com

ছয়

গোধূলির বাড়ির পাশে সন্ধ্যারা থাকে

রাতের পড়শি হুতুম পেঁচারা

ডানার তড়পানি নিয়ে ব্যতিব্যস্ত হলে

আকাশের আলোর সাথে

পাল্লা দেয়া জোনাকিরা

বৃক্ষের আঁধার ছেড়ে

উড়াল দেয় খোলা ময়দানে

জোনাকির নিরুদ্বিগ্ন পাখা

ময়দানের মুক্ত বাতাসে ঠোকর খেলে

মনুষ্য প্রজাতি আমোদিত হয়

হুতুম পেঁচার ভয়ে পর্যুদস্ত মানব

অন্ধকারে আশাজাগানিয়া আলো

অবলোকন করে পুলকিত চিত্তে

পা বাড়ায় আত্মার গহীন গন্তব্যে

আধেক জীবন অন্ধকারে কাটিয়ে মানব আত্মা

ভোরের খিড়কির খোলার প্রত্যয়ী হলে

রবীবাবু তার করুণার ডালা নিয়ে উদয় হন

প্রভাতের দূর্বায় ঝিকিমিকি শিশির দেখে মানব আত্মা

জোনাকির আশাজাগানিয়া আলো বেমালুম ভুলে যায়

জোনাকির নেই কৃতঘ্নের দায়

সুখকর জীবনে

মানুষই বয়ে বেড়ায় আলোর অভিশাপ

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top