logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ধূলিকণা থেকে অ্যালার্জি আর নয়

প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৪, ১১:২৬ পূর্বাহ্ণ

www.purbodeek.com

হেলথ ডেস্ক ::

কারো কারো প্রায়ই নাকবন্ধ থাকে বা চোখ চুলকায় কিংবা রয়েছে হাঁপানির সমস্যা। এ সব হওয়ার অনেক কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ ধূলিকণা থেকে অ্যালার্জি। তবে একটু সচেতনতাই কিন্তু এ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।

www.purbodeek.com

চাই পরিষ্কার বিছানা

মাঝে মাঝেই নাক বন্ধ থাকে অথবা ঠান্ডা লাগে। তার ওপর এর জন্য কোনো ওষুধ খেয়েও লাভ হয় না। এমনকি বিছানায় শুয়ে থেকেও ঠিকমতো বিশ্রাম হয় না, বরং উল্টোটাই হয়। কারণ বিছানায় রয়েছে ধুলোবালি, ছারপোকা, যা সাধারণ চোখে সেভাবে দেখা যায় না। তাই যতক্ষণ এগুলো পুরোপুরি পরিষ্কার না হবে, ততক্ষণ অ্যালার্জির কষ্ট থাকবেই।

www.purbodeek.com

ধূলিকণার অ্যালার্জি

ধূলিকণার অ্যালার্জি আনুমানিক শতকরা ১০ জন মানুষের রয়েছে ধূলিকণার অ্যালার্জি। এতে করে সবসময় সর্দি ভাব থাকে, চোখ দিয়ে পানি পড়ে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, এটা বেশ নিয়মিতভাবে হয় এবং কখনই একেবারে সেরে যায় না। ঘরের ভেতরে থাকলে এতে বেশি কষ্ট হয়, যা পরে এক সময় হাঁপানিতেও পরিণত হতে পারে।

www.purbodeek.com

বাড়ির পর্দা পরিষ্কার রাখুন

ধূলিকণার অ্যালার্জি থেকে দূরে থাকতে নিয়মিত বাড়ির দরজা, জানালার পর্দা ধুতে হবে। সম্ভব হলে পর্দা তৈরির জন্য এমন কাপড় কিনতে হবে, যা সহজে ধোয়া যায়। তাছাড়া পর্দার কাপড় হওয়া চাই সেরকম, যাতে ধুলোবালি আটকে থাকতে না পারে।

www.purbodeek.com

কাপড়ের খেলনা

ছোট্ট-মিষ্টি কাপড়ের খেলনাগুলো দেখলেই কেমন যেন আদর করতে ইচ্ছে করে, তাই না? এ সব খেলনা অনেক শিশুই হাতে রাখে বা বিছানায় সাথে নিয়ে ঘুমায়। যত আদরের খেলনাই হোক না কেন, এগুলোতে কিন্তু অনেক ধুলো আটকে থাকে। তাই মাঝে মাঝেই শিশুদের প্রিয় কাপড়ের এই খেলাগুলোকে ‘ডিপফ্রিজে’ কিছুক্ষণের জন্য রেখে দিন, যাতে এতে বসে থাকা ছারপোঁকাগুলো মরে যায়।

www.purbodeek.com

সোফার ধুলোবালি

আমরা সবাই জানি যে, চামড়ার সোফা ছাড়া বেশিরভাগ সোফার কাপড়ে ধুলো আটকে থাকে। তাই যাঁদের অ্যালার্জি আছে তারা হয় চামড়ার সোফাসেট ব্যবহার করুন, নয় তো সোফা পরিষ্কার ও সোফার ঢাকনা নিয়মিত পাল্টান।

চাদর বালিশ, লেপ, কম্বল

যাঁদের এ ধরনের অ্যালার্জি আছে, তাঁরা নিয়মিত পর্দা, বিছানা, সোফা – ইত্যাদি পরিষ্কার রাখুন। এগুলোর মধ্যে ধুলোবালি বা ছারপোঁকা থেকে গেলে কিন্তু কোনো লাভ নেই। কারণ ওরা অতি দ্রুত বংশবৃদ্ধি করে। বলা বাহুল্য, ছারপোঁকার সবচেয়ে আরামের জায়গা হচ্ছে তোষক। আর তার ওপরই মানুষ অনেকটা সময় কাটায়। তাই সবচেয়ে ভালো হয় পুরনোগুলো ফেলে দিয়ে, নতুনগুলো নিয়মিত পরিষ্কার রাখতে পারলে।

www.purbodeek.com

স্বাস্থ্য আগে, সৌন্দর্য নয়!

অনেক মা-বাবাকেই বলতে শোনা যায় যে, তাঁদের বাচ্চাদের কার্পেট থেকে অ্যালার্জি হয়। কিন্তু বিছানার ম্যাট্রেসের কথা অনেকে হয়ত লক্ষ্যই করেন না। যাই হোক, যে বাড়িতে বাচ্চার অ্যালার্জি আছে, সেখানে ছোট কার্পেট রাখা যেতে পারে। তবে খুব ভালো করে নিয়মিত কার্পেটটি শ্যাম্পু করতে হবে। গরমের দেশে বাড়িতে কার্পেট শুধু সৌন্দর্য বাড়ানো ছাড়া আর কোনো কাজে লাগে না। তাই সেটা না রাখাই ভালো।

www.purbodeek.com

ডাক্তারি পরীক্ষা

অ্যালার্জি বিশেষজ্ঞরা বলেন, যাদের সর্দি, নাকবন্ধ, চোখ দিয়ে জল পড়া, হাঁপানি, শুকনো কাশি নিয়মিতভাবে হয়, তাদের অবশ্যই অ্যালার্জি পরীক্ষা করা জরুরি। একমাত্র তখনই ঠিকমতো চিকিৎসা সম্ভব। অ্যালার্জি টেস্ট যে কোনো ডাক্তারের কাছেই করা সম্ভব। তবে ডাক্তার যদি অ্যালার্জি বিশেষজ্ঞ হয়, তাহলে স্বাভাবিকভাবেই আরো ভালো হয়।

www.purbodeek.com

ছারপোঁকার প্রবেশ নিষেধ

অ্যালার্জি রোগীদের জন্য পাওয়া যায় বিশেষ ধরণের তোষক, বালিশ এবং লেপ। এগুলোতে ছারপোঁকা সহজে বাসা বাঁধতে পারে না। যদিও স্বাভাবিকভাবেই এ সবের দাম একটু বেশি হয়ে থাকে।

বাইরের ধূলিকণা

বাইরে না গিয়ে মানুষের উপায় থাকে না। তাই বাইরে থেকে এসে, অর্থাৎ বাড়িতে ঢুকেই ভালোভাবে স্নান করে নেবেন। অর্থাৎ চুল, নাক, মুখ, চোখ, হাত, মুখের ভেতর – এগুলোকে গুরুত্ব দেবেন। ওপরের বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখলে অ্যালার্জির রোগীরা অনেকটাই অ্যালার্জি মুক্ত জীবন উপভোগ করতে পারবেন। জীবন হয়ে উঠবে আরো আনন্দময়!

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top