logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ফ কি র ই লি য়া স – এ র এ ক গু চ্ছ ক বি তা

প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৪, ৫:৪১ পূর্বাহ্ণ

www.purbodeek.com

প্রান্তিক পক্ষশক্তি

আমিও অনেকটা টিপসই জানা মানুষ। বৃদ্ধাঙুলের রেখায় যে কালো কালি
লেগে থাকে তার দিকে তাকিয়ে চিনি আঁধারের পরিচয়। জানি, নিরক্ষর
নদীদের জন্মঠিকানা। পাহাড়ের আত্মদানের ইতিহাস।চূড়ার অতীত জীবনী।

যারা কিছুই জানে না বলে দাবি করে, তারা কিছুটা হলেও জানে গৃহপ্রবেশের
কৌশল। আমি এ বিশ্বাস স্থাপন করেছি পাতাদের হাতে হাত রেখে। দক্ষিণের
মৃদুহাওয়ায় নিঃশ্বাস নিতে নিতে তাকিয়েছি দূরের সমুদ্রপাথরের দিকে। অবেলায়।

আমি কি কখনও বেলাচিহ্নের পূজারি ছিলাম! কখনও কি চেয়েছি একহাতে
খুলে দেখতে তোমার দেয়া ঘামে ভেজা প্রেমপত্র! অথবা রুমালের ছায়া
পাচার করে আমি কী চেয়েছি, গড়ে তুলতে ভোগের লাল-নীল দালান!

কেউ আমার পক্ষে দাঁড়াক, তা আমার কাম্য ছিল না। আমার কণ্ঠে—
কণ্ঠ মিলিয়ে সুর তুলে উড়ে যাক কোনও হলদে পাখি, তা-ও চাইনি
আমি। তারপরও আমার পক্ষে দাঁড়িয়েছিল চাঁদ আর তার প্রতিবেশিরা।

www.purbodeek.com

জন্মের বিধান পড়ে

জন্মের বিধান পড়ে এই নদী চিনেছে সাকিন
আমি তার সাথী হয়ে দিয়েছি তো সেই পথ পাড়ি
তবুও বনের পাখি উড়ে গেছে সব সঙ্গ ছাড়ি
আমি তার অপেক্ষায় থেকে থেকে হয়েছি প্রবীণ।

যুগের লেখক হয়ে যে আকাশ ছায়া পেতে থাকে
তার পাশে তারাগুলো একা হয়ে নগ্ন শরীরে
কী মায়ায় আঁকে মুখ-কররেখা, জলভূমি ঘিরে
ভালোবাসা ভুল নয়, মাটি তাই নাম লিখে রাখে।

আবার ভূমিষ্ট হবো, সমতল মেঘ এলে কাছে
এমন প্রত্যয় নিয়ে গোলাপের একক বাগান
কুঁড়ির আঁচড় দেখে বৃষ্টিও করে জল দান
বাসন্তী রঙের মায়া এভাবেই তরুশাখে নাচে।

যে বিধান ছাপ রাখে মহাকালে, উত্তর সনদে
আমি তার রূপকল্পে মিশে যাই প্রতি পদে পদে।

www.purbodeek.com

হে পরিব্রাজক

চারপাশে ভিড় করে আছে অগণিত ক্লাউন ও কিলার!
কোনদিকে যাবে, কোন পথ তোমার হবে হে পরিব্রাজক!
কোন সড়কের পাশে দাঁড়িয়ে তুলবে হাত—
কেউ কি আছেন! আমাকে একটু পার করে দেবেন পথ।

চারপাশে জমে আছে বরফ ও বিচ্ছিন্নতাবাদ। হাতুড়ি হাতে
যে শিশু ইট ভাঙে, শাবল হাতে যে নারী তুলে মাটির দেয়াল
তাদেরও সাধ্য নেই, নেই ভেঙে দেবার শক্তি এই অচলায়তন
এই প্রাচীন গ্রহের মমি— যে গ্রহ পাথর হয়ে বসে আছে
আমাদের মানচিত্রের উপর।

জমে আছে কালো ধোঁয়া, তামা ও শীশা ধুয়া জল। জমে আছে,
স্বপ্নের করোটি।
জমে আছে কালোচিলের থাবা। নখরের দাগ। আর এই ক্ষতের
পাশ দিয়ে হেঁটে যেতে যেতে কেউ মনসুখে বাজাচ্ছে বাঁশি!

www.purbodeek.com
নিকষিত বৃক্ষের ভ্রূণে

পাঠের আনন্দ নিয়ে ভাসে নদী। ছানিপড়া চোখের ভেতর
যে ঘুম জমে আছে, তা আমাকে দেখতে দেয় না অনেক
কিছুই। তবু তাকাই – বৃষ্টির আলো এসে ঝাপটা দেয়
শিমুল শাখায়। আবার বসন্ত এলে যে পাখি ফিরবে ঘরে,
আমি তার অপেক্ষায় থাকি।

প্রেম, প্রতীক্ষার অণুসূত্র জানে। ভ্রূণ জানে জন্মের গন্তব্য।
আমার দেখার প্রান্তে সেই গন্তব্যের মায়াজাল ছড়িয়ে
থাকে- আমি তাকে বলি সংসার, আমি তাকে বলি ছায়া।
তুমি ছায়াবীথি হও।
নিকষিত টলটলে জলের মতো ভাসাও আমাকেও,
এখানে সমুদ্র ছিল, সেকথা সবাই জানুক
এই আকাশ দেখুক নবায়নের হলুদ কঙ্কাল।

www.purbodeek.com

সুরমা নদীর জলে

ভালোবাসা পাথর হয়ে ভাসে। ভাসে পদ্ম হয়ে। আহা! দক্ষিণমুখি মেঘ,
কী এক রোদমাখা সেতু পেরিয়ে তুমি কেবলই যাও কবি দিলওয়ারের
বাড়ি। ‘ক্বীনব্রিজে সূর্যোদয়’- দেখে যে পথিক গৃহের সন্ধানে ফিরে, আমি
তার ছবি তুলে রাখি। না, ক্যামেরায় নয়- ক্যানভাসে এঁকে রাখি সবুজের মুখ।

সুরমা নদীর জলে ছায়া জমা রেখে আমি একদিন সেই পাথর খুঁজেছিলাম।
ঘুড়ির গৌরব বুকে নিয়ে, উড়েছিলাম অজানা সাকিনে। তারপর ফিরেছি কবে!
কবে আমি জালালি কৈতর দেখে শিখেছি কবিতার বাকবাকুম- আজ সেই
দৃশ্যই আমাকে পাঠ শেখায় পুনরায়। বার বার হয়ে উঠি পঠিত মেঘের মোহর।

www.purbodeek.com

পদচিহ্নাবলী

সে দৃশ্য আবার ফিরে আসুক। সে সমতল ভূমির মন লিখে
রাখুক নাগরী হরফে তাদের পদচিহ্নাবলী। আর যারা পদাতিক
পাতার আড়ালে বার বার লুকিয়েছে নিজেদের কৃতিদিন-স্মৃতিরাত,
প্রভাত হবার আগে জেগেছে চৈতন্যে। বনকে ভালোবেসে সেজেছে
পুষ্পে, নদীকে ভালোবেসে বয়ে গেছে নৈঋতে। দিতে কিছু মন আর
নিকষিত কালের কদম, হিজল-জারুল ফুলে সাজানো বাসরে। ফিরে এসে
বলেছে- সোহাগী আমার! দ্যাখো এই পুষ্ট ধানদুধে আগামীর সঞ্চিত সম্ভার।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
<span style='color:red;font-size:16px;'>জাতীয় চা দিবস</span>	 <br/> দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
জাতীয় চা দিবস
দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি
প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি
শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল
<span style='color:red;font-size:16px;'>চা শ্রমিক ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ফিরল স্বস্তি</span>	 <br/> তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল
চা শ্রমিক ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ফিরল স্বস্তি
তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজসহ পাঁচ দফা দাবিতে বোরহান উদ্দিন সোসাইটির সংবাদ সম্মেলন
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজসহ পাঁচ দফা দাবিতে বোরহান উদ্দিন সোসাইটির সংবাদ সম্মেলন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top