logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সরকারবিরোধী আন্দোলন থেকে পিছু হটলো বিএনপি?

প্রকাশিত হয়েছে : ২ জানুয়ারি ২০১৫, ৮:৫১ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

৫ই জানুয়ারি একরফা নির্বাচনের এক বছর। নির্বাচন বর্জনকারী বিএনপি দিনটিকে কেন্দ্র করে সরকারের ওপর চাপ সৃষ্টির কথা বলেছিল, বলেছিল কঠোর আন্দোলনের কথা। কিন্তু শেষ পর্যন্ত সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে তারা।

গাজীপুরে গত শনিবারের সমাবেশ যে কোনো মূল্যে সফল করার ঘোষণা দিয়েছিলেন বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে খালেদা জিয়ার থাকার কথা ছিল। কিন্তু ছাত্রলীগ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকার পর, ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর আর এগোয়নি। কারণ প্রতিবাদে-সমাবেশ ছেড়ে শুধুমাত্র রুটিন হরতাল পালন করেছে বিএনপি।
১৪৪ ধারা জারি করার পর থেকেই পরিস্থিতি আঁচ করা যাচ্ছিল। যদিও এর আগের সপ্তাহে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরার দিন ছাত্র ও যুবদল ‘শো-ডাউন’ করে তাদের ‘যোগ্যতার’ জানান দেয়ার চেষ্টা করে। কিন্তু সেই পর্যন্তই।
বছরের শেষ দিন সন্ধ্যায় খালেদা জিয়া সংবাদ সম্মেলন ডাকেন। বিএনপি-র নেতা-কর্মীদের অনেকেই আশা করেছিলেন হয়ত তিনি কঠোর কোনো সরকারবিরোধী কর্মসূচি দেবেনে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ৫ই জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের ঘোষণা দিয়ে ঐ দিন ঢাকায় সমাবেশ এবং ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি দেন।

বিএনপি-র এই কর্মসূচিতে আশাহত হয়ে পড়েছেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অনেক নেতা-কর্মী। তাঁদের কথা, ‘‘বার বার আমাদের চূড়ান্ত প্রস্তুতি নিতে বলে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতারাই পিছু হটেন। তাঁরা নিজেরা আন্দোলনের মাঠে থাকেন না। আর আন্দোলন করতেও দেন না।”
তবে বিএনপি-র কেন্দ্রীয় নেতাদের কয়েকজন মনে করেন, ‘‘খুব সহসাই সরকারের ওপর আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচনের জন্য চাপ সৃষ্টি হবে। তাই এখনই চূড়ান্ত আন্দোলনে না গিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করা ভালো।”
কিন্তু তৃনমূলের নেতা-কর্মীদের বড় একটি অংশ মনে করেন যে কেন্দ্রীয় নেতৃত্বের দ্বন্দ্ব এবং নিস্ক্রিয়তা বিএনপি-কে পিছিয়ে দিচ্ছে। আন্দোলন গড়ে তোলার মতো সাহস বা সামর্থ্য কোনোটিই তাঁদের নেই।

ঢাকার কলাবাগান এলাকার যুবলীগ নেতা সালাউদ্দিন আহমেদ জানান, ‘‘এভাবে বার বার হতাশ করলে আমাদের মন ভেঙে যাবে। তৃণমূলের মনোভাব কেন্দ্রীয় নেতারা বুঝছেন না। তাঁরা নিজেরা ভয় পাচ্ছেন মাঠে নামতে।’’
বিএনপি-র চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান অবশ্য বলেন, ‘‘এটা পিছু হটা নয়। এটা আন্দোলনের কৌশল। একটি আইনি বাধাকে উপেক্ষা করে আন্দোলন করার সময় এখনো আসেনি।” তিনি বলেন, ‘‘অতীতে ১৪৪ ধারা ভাঙার নজির যে নেই, তা নয়। কিন্তু গাজীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে সামাবেশ করার পরিবেশ ও পরিস্থতি আজ নেই।”’

অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ‘‘বিএনপি একটি নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই ৫ই জানয়ারি কালো পতাকা মিছিল এবং সমাবেশের কর্মসূচি দিয়েছে। এতে তৃণমূলের নেতা-কর্মীরা যদি হতাশ হন, তাহলে বুঝতে হবে চূড়ান্ত আন্দোলনের জন্য তাঁরা প্রস্তুত হচ্ছেন। আর ধাপে ধাপে সেই চূড়ান্ত আন্দোলন গড়ে উঠবে।”
বিএনপি-র আন্দোলন গড়ে তোলার সক্ষমতা আছে কিনা – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সক্ষমতা থাকলেই সব সময় চূড়ান্ত আন্দোলন করা যায় না। ৫ই জানুয়ারির আগে থেকেই বিএনপি আন্দোলনে আছে। আর সেই আন্দোলন একমসয় চূড়ান্ত রূপ পাবেই।”

এদিকে বিএনপি-র এই ‘মাজুল’ কর্মসূচিতে উল্লসিত সরকারি দল। তারা ৫ই জানুয়ারিকে ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিসব’ হিসেবে পালন করবে। ঢাকায় করবে সমাবেশ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘‘নির্বাচনে অংশ না নেয়ার একটি ভুল সিদ্ধান্তে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংসদ থেকে ‘মাইনাস’ হয়েছেন। এখন আরেকটি ভুল সিদ্ধান্তের কারণে তিনি রাজনীতি থেকেও মাইনাস হতে পারেন। মাইনাসের ফর্মুলা আওয়ামী লীগের নয়। তাঁর ভুল সিদ্ধান্তের জন্য দেশের জনগণই তাঁকে মাইনাস করবে।”

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top