কমলগঞ্জে উদীচীকে বাদ্যযন্ত্র প্রদান
প্রকাশিত হয়েছে : 8 November 2015, 12:21 pm
কমলগঞ্জ প্রতিনিধি:
কমলগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে এডিপির অর্থায়নে উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীকে বাদ্যযন্ত্র প্রদান করা হয়েছে।
রোববার বেলা ২টায় এলজিইডি কমলগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে স্থানীয় উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দের কাছে ১টি হারমোনিয়াম ও ১ জোড়া তবলা তুলে দেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
এ সময় উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, উদীচী শিল্পী গোষ্ঠি কমলগঞ্জ উপজেলা শাখা সংসদের সভাপতি কবি সাইয়্যিদ ফখরুল, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, সংস্কৃতিকর্মী মোনায়েম খান, ধন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উদীচীকে বাদ্যযন্ত্র প্রদান করায় সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।







