তরুণলীগ নবনির্বাচিত জেলা কমিটির আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : 30 November 2015, 5:05 pm
শহর প্রতিনিধি ::
বাংলাদেশ আওয়ামী তরুণলীগ মৌলভীবাজার জেলা কমিটির নবনির্বাচিত কমিটি শহরে আনন্দ মিছিল করেছে।
সোমবার সন্ধ্যায় শহরের চৌমোহনা থেকে আনন্দ মিছিল বের করে সংগঠনটি। পরে মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জেলা ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তরুণলীগের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ না রাখা এবং দলের কার্যক্রম না থাকায় গত ২৯ নভেম্বর তরুণলীগ কেন্দ্রীয় কমিটি বিজ্ঞপ্তির মাধ্যমে সাবেক জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে। এরপর গত ৩০ নভেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭১ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করে।
৭১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটির মধ্যে ৩১ সদস্যের নাম ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিতার আহমদ এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।







