logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাজনগর উপজেলা বিএনপিতে বর্ধিত সভা ছাড়াই চলছে পদ বিতরণ

প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২০, ৬:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, রাজনগর :

কাউন্সিল বা কোন ধরণের বর্ধিত সভা ছাড়াই দলীয় সংবিধান লঙ্ঘন করে রাজনগর উপজেলা বিএনপিতে চলছে পদ বিতরণ। জেলা বিএপির সভাপতির ফরমানে উপজেলা বিএনপির পদগুলো বরাদ্দ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতা। অপরদিকে সহসাংগঠনিক সম্পাদক রাজনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য এনামুল হক চৌধুরীকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বরাদ্দ দেয়ায় ক্ষেপেছেন কমিটির অন্য নেতারা।
এ ব্যপারে জেলা বিএনপির সভাপতি বরাবর গণস্বাক্ষর করে লিখিত দিয়েছেন উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী। পরে ওই পদ থেকে সরিয়ে সাংগঠনিক সম্পাদকের পদ দেয়া হয়।

উপজেলা বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা বিএনপি দুই গ্রুপে (নাসের ও রব্বানী) বিভক্ত ছিল। ২০১৯ সালের মে মাসে বর্তমান উপজেলা কমিটি (জেলা সভাপতি গ্রুপ) গঠিত হয়। এরপরই উভয় গ্রুপ এক হয়ে যায়। উভয় গ্রুপ এক হয়ে গেলেও রব্বানী গ্রুপের নেতাকর্মীরা মূল কমিটিতে এখনো স্থান পান নি।

সম্প্রতি রাজনগর উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক গেদন খান মারা গেলে পদটি শুন্য হয়। শূন্য পদগুলো বাগিয়ে নেয়ার জন্য উপজেলা বিএনপির পদ প্রত্যাশিরা জেলায় শুরু করেন দৌঁড়ঝাপ। এরপরই জেলা বিএনপির সভাপতির ফরমানে উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক বর্তমান কমিটির দুইজন ও অপর দুজনকে নতুন পদ বরাদ্দ দেন। নতুন পদ প্রাপ্তরা হলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবের আহমদ চৌধুরীকে ১ম যুগ্ম সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা বিএনপির সহসভাপতি মোবারক মিয়ার ছেলে শামিম আহমদ ও ইউপি সদস্য আব্দুর রকিবকে সহসাংগঠনিক সম্পাদক বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে ইউপি সদস্য এনামুল হক চৌধুরীকে ১ম যুগ্ম সম্পাদকের পদ দেয়া হয়েছে মর্মে সভাপতি সম্পাদক স্বাক্ষরিত একটি দলীয় পেড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে তোলপাড় শুরু হলে তা পরিবর্তন করা হয়। দলের নেতা কর্মীরাও লিখিত দেন জেলা বিএনপির সভাপতির কাছে। এছাড়া বিএনপির সদস্য নন এমন দুই ব্যক্তিকে সহ সাংগঠনিক সম্পাদক করায়ও চলছে কানাঘোষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনেিয় সরব রয়েছেন বিভিন্ন নেতাকর্মী।

এ বিষয়ে রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম বকস সুন্দর বলেন, জেলা সভাপতির নির্দেশে এসব পদ বণ্টন করা হয়েছে। এতে আমাদের কিছু করার নেই। এনামুল হক চৌধুরীর নামে ১ম যুগ্ম সম্পাদক করার দলীয় পেড ভাইরাল হওয়ার বিষয়ে বলেন, কে বা কারা তা কারসাজি করেছে আমরা জানি না। তাকে সাংগঠনিক সম্পাদকের পদ দেয়া হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top