logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জরুরী সমস্যা নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান এনডিএফের

প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২১, ৪:৫২ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক::

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভা থেকে চাল, ডাল, তেল, চিনি, শাক-সবজিসহ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত দেশের শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের জরুরী সমস্যা নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহবান জানানো হয়। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ(কোর্ট রোড) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা এনডিএফ’র সভাপতি কবি শহীদ সাগ্নিক। সভায় বক্তারা বলেন দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণের উপর ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধি ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে এসেছে। সরকার এক লাফে ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ধারাবাহিকতায় বাস ও লঞ্চের ভাড়া শতকরা প্রায় ২৭-৩৫% বৃদ্ধি করেছে। অথচ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তলানিতে নেমে আসার সময় দেশে জ্বালানি তেলের দাম না কমানোয় গত সাত বছরে বিপিসি ৪৩ হাজার কোটি টাকার বেশি লাভ করেছে। সেই টাকা ভর্তুকি দিলে জ্বালানি তেল ও পরিবহণ ব্যয় বাড়ানোর প্রয়োজন পড়ত না। এমনকি জ্বালানি তেলের দাম বাড়ানোর সময় সরকার বিশ্ববাজারে দাম বৃদ্ধির কথা বলে জানিয়েছিলে বিশ্ববাজারে দাম কমলে দেশেও দাম কমানো হবে। কিন্তু গত ৬ সপ্তাহ যাবত ধারাবাহিকভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে ৮৫ ডলার থেকে ৬৬ ডলারে নেমে দরপতন অব্যাহত রয়েছে। কিন্তু দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানো হয়নি। সরকার দায়হীনভাবে অটোগ্যাস, ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধি করেছে, আগামীতে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। দফায় দফায় গ্যাস, বিদ্যুত, পানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণ দিশেহারা। অথচ সরকার একদিকে উন্নয়নের বাজনা বাজাচ্ছে আবার একই সাথে জীবন জীবিকার সকল প্রয়োজনীয় বিষয়কে রাষ্ট্রীয়, দলীয় ও ব্যবসায়ীদের অবাধ লুটপাট ও লাগামহীন বাণিজ্যের ক্ষেত্রে পরিণত করে চলেছে। এরকম পরিস্থিতি জনজীবনের জরুরী সমস্যা নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার বিকল্প নেই। জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্টিত সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহাবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রে ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, চা-শ্রমিক সংঘের নেতা নারায়ন গোড়াইত, হবিগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সোহেল, জেলা এনডিএফ’র কোষাধ্যক্ষ মোঃ শাহিন মিয়া, সদস্য সোহেল আহমেদ সুবেল প্রমূখ। সভায় বক্তারা আরও বলেন আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হয়ে বিশ্বযুদ্ধের সম্ভবনা মূর্ত হয়ে উঠেছে। সাম্রাজ্যবাদীরা জোরদার করছে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতিকে। তাদের এই যুদ্ধ প্রস্তুতি থেকে আমাদের দেশও মুক্ত নয়। বৃহৎ সাম্রাজ্যবাদের লক্ষ্যে অগ্রসরমান পুঁজিবাদী চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড, সিল্ক রোড, স্ট্রীং অব পার্লস, বিসিম ইকোনিমক করিরোড, এআইআইবি ব্যাংক ইত্যাদি পদক্ষেপের বিপরীতে মার্কিন সাম্রাজ্যবাদ ইন্দো-প্যাসিফিক রণনীতিকে নয়াউপনিবেশিক আধাসামন্ততান্ত্রিক ভারতকে কাউন্টার ব্যালেন্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লুক ইস্ট পলিসিকে সমন্বিত করে কোয়াড প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে। এরই প্রেক্ষিতে মার্কিন সাম্রাজ্যবাদ ভারতের সাথে লেমোয়া চুক্তি, কমকোসা চুক্তির ধারাবাহিকতায় বেকা চুক্তি সম্পাদন করে তার আগ্রাসী ইন্দোপ্যাসিফিক রণনীতিকে অগ্রসর করে চলেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অষ্ট্রেলিয়া নিয়ে অকাস জোট গঠন করে অত্যাধুনিক সাবমেরিন ক্রয় চুক্তি সম্পন্ন করেছে। ইন্দোপ্যাসিফিক রণনীতিতে বাংলাদেশকে যুক্ত করার লক্ষ্যে চলছে নানামূখী তৎরপরতা। মার্কিনের প্রতিপক্ষ পুঁজিবাদী চীনও বাংলাদেশকে স্বীয়পক্ষভূক্ত করার লক্ষ্যে চীনের বাজারে বাংলাদেশী শতকরা ৯৭ ভাগ পণ্যের(৮,২৫৬ টি) শুল্কমুক্ত রপ্তানি সুবিধা প্রদান, পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে চার লেনে উন্নিত করা, পায়রা বন্দর উন্নয়ন, চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ে প্রকল্প, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন, প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ে ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজম্যান্ট এন্ড রেস্টোরেশন’ নামের এই প্রকল্পের প্রস্তাব, করোনা ভাইরাসের ভ্যাকসিন বিক্রিসহ নানামূখী অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামরিক তথা সামগ্রিক তৎপরতা চালাচ্ছে। ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে বাংলাদেশকে নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব সুতীব্র। তার প্রতিফলন ঘটছে মার্কিনের ‘গণতন্ত্র সম্মেলনে’ বাংলাদেশ আমন্ত্রণ না জানানো এবং ব্যাবের ডিজিসহ ৭ কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রদানের মধ্য দিয়ে। জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির এ রকম জটিল পরিস্থিতিতে সকল সাম্রাজ্যবাদ ও তার এদেশীয় দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন তুলতে হবে। এই লক্ষ্য সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিকে অগ্রসর করার প্রত্যয়ে আগামী ফেব্রুয়ারি’২০২২ সংগঠনের ৩য় জেলা সম্মেলন সফল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top