logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনামের কণ্ঠে রিলিজ হয়েছে ‘রোজার শিক্ষা’ 

প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল ২০২৩, ৪:৫১ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক:: 

ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনাম এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে উর্দু নাশিদ শিল্পী হিসেবে দেশজুড়ে এখন এক নামে পরিচিত। দেশের আনাচে-কানাচে একের পর এক উর্দু নাশিদ গেয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। এ তরুণ নাশিদ শিল্পী ইসলামী সাংস্কৃতি অনুষ্ঠান, ওয়াজ-তাফসির মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ইসলামী সংস্কৃতির সুমহান আলো ছড়িয়ে দিচ্ছেন। মানুষ উপভোগ করছে ইসলামী সংস্কৃতির সুর ঝংকার। ইসলামী সংগিত পরিবেশনের মাধ্যমে অপসংস্কৃতির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। ইতোমধ্যে নিজের লেখা এবং সুরে হামদ, নাত, ইসলামী সংগিত এবং উর্দু নাশিদসহ সুস্থ ধারার গানে নিজের প্রতিভার সাক্ষর রাখছেন এই মাটিতে। পাশাপাশি উর্দু নাশিদসহ বেশ কয়েকটি ইসলামী সংগিত গেয়ে দর্শকদের মন জয় করেছেন উদীয়মান এ শিল্পী। বিশেষ করে মন-প্রাণ উজাড় উর্দু নাশিদ গেয়ে পেয়েছেন তারকাখ্যাতি। একাধারে গায়কীতে মুগ্ধ দেশ বিদেশের মানুষ। নাশিদ প্রেমীরা প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন এনামের প্রতিটি নাশিদের। নাশিদ আর্টিস্ট শেখ এনাম ছোটবেলা থেকেই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামী সংগিত গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করতেন। তার গাওয়া ইসলামী সংগিত, হামদ ও নাত তন্ময় হয়ে উপভোগ করতেন দর্শক-শ্রোতারা।

যেগুলো ইসলামী সঙ্গীতপ্রেমীদের মনে এখনো গেঁথে আছে। উর্দু নাশিদে দেশে জনপ্রিয় হয়ে ওঠা এই নাশিদ তারকার কণ্ঠে এবারের রমজানে রিলিজ হয়েছে বাংলায় ‘রোজার শিক্ষা’। তার কণ্ঠে বাংলায় গাওয়া এ নাশিদটি সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। যার ভেতর থেকে বেরিয়েছে বহু কালজয়ী নাশিদ। দেশ বিদেশে তার ভক্তবৃন্দরা প্রতিটি গানেই মুগ্ধতার সাক্ষী। সর্বত্র ব্যাপক স্বনামধন্য একজন শিল্পী যার গানে মুগ্ধতা ছড়ায় লাখো মানুষের অন্তরে। এর আগে (১২ মার্চ) বাংলায় ‘রওজা পাকের ঘ্রাণ’ শিরোনমে প্রথম একটি নাতে রাসুল গেয়েছিলেন। হৃদয়গলানো কথা ও সুরের নতুন এ রাসুলপ্রশস্তি শেখ এনামের দিলজোড়ানো গায়কী ও দরদি কণ্ঠে যেন আরও হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। ইতোমধ্যে কয়েক লাখ শ্রোতা গানটি শুনেছেন। সমাদৃত হচ্ছে বোদ্ধা সংগীতপ্রেমীদের কাছেও। এ সংগিতের শিরোনামের প্রশস্তিগীতিটির কথা লিখেছিলেন গীতিকার মুহাম্মদ রাইহান। সুর বেঁধে দিয়েছিলেন দেশের আরেক জনপ্রিয় নাশিদ তারকা আহমদ আবদুল্লাহ। কারবালার ঘটনা নিয়ে রচিত শেখ এনামের কালজয়ী উর্দু নাশিদ ‘মুজে কুফা ওয়ালে’ দিয়ে শুরু। এর ধারাবাহিকতায় কাভার করেছেন ‘তু রাজে কুন ফাকান’, ‘ইশক কি রাঙ’, ‘এক রোজ মোমিনও, ‘ফাসেলোঁ কো তাকাল্লুফ’, ‘ওহ মেরে নাবী হ্যায়’সহ অসংখ্য নাশিদ গেয়ে দর্শক-শোতাদের কাছে জনপ্রিয় ইসলামী সংগিত শিল্পী হয়ে ওঠেছেন শেখ এনাম।

ভিডিও শেয়ারিং প্লটফর্মগুলোতে তাঁর গাওয়া প্রায় নাশিদেরই ভিউ কয়েক মিলিয়ন ক্রস করে। তন্মধ্যে ‘ইশক কি রঙ’ নাশিদটি ইউটিউব ও ফেসবুক প্রচারণায় ১ কোটিরও বেশি দর্শক ইতোমধ্যে শুনেছেন। তাঁর কাভারের কল্যাণে দুই বছরেরও বেশি সময় ধরে দেশের ধর্মীয় সভা-সমাবেশ কিংবা যেকোনো ইভেন্ট আয়াজনে নাশিদটি জনপ্রিয় হয়ে আসছে নতুন আঙিকে। চমৎকার গায়কী আর দিলজোড়ানো কণ্ঠ দিয়ে কেবল সাধারণ শ্রোতাদেরই মনজয় করেননি, আদৃত হচ্ছেন ধর্মীয় ঘরানার বোদ্ধা সমাজেও। দেশখ্যাত আলেম-উলামার স্নেহধন্য হয়েছেন নিজের গায়কীর কল্যাণে। বিশেষায়িত নাশীদ অনুষ্ঠান ছাড়াও দেশের বড় বড় মাহফিল-মঞ্চ এমনকি শীর্ষ আলেমদের বিশেষ মজলিশেও নাশিদের জন্য তাঁর ডাক পড়ে। নাশিদ নিয়ে কাজ করার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে শেখ এনাম জানান-ছোটবেলা থেকে তিনি বিভিন্ন ওয়াজ মাহফিল, সভা-সমিতি ও ইসলামিক অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামী সংগিত পরিবেশন করতেন। এসব ইসলামী সংগিত শুনে সবাই উৎসাহিত করতেন। আর তার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল নাশি শিল্পী হওয়ার। এ স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে কাজ শুরু করেছিলেন। তিনি বলেন, তৎকালীন জনপ্রিয় অনেক ইসলামী শিল্পীদের গান শুনে চেষ্টা করতাম তাদের মতো গাইতে।

পড়ালেখার পাশাপাশি তখনও টুকটাক ইসলামী সংগিত গাইতাম এবং আমার সহপাঠীরা বড় ভাইয়েরা তাদের বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে আমাকে প্রায় নিয়ে যেতেন। অনেক প্রিয়জনেরা পেছন থেকে বিভিন্ন সময় আমাকে অনুপ্রেরণা ও পরামর্শ দিয়েছেন। পরিবারসহ সবার সহযোগিতা পেয়েই এতদুর আসতে পেরেছি। নাশিদ শিল্পী এনাম যোগ করেনে, নাশিদ গেয়ে ভাইরাল হওয়ার জন্য নাশিদ করিনা;আমি একমাত্র আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি লাভের জন্যই নাশিদ করি। মনে করি ইসলামী সংগিত ইসলামী সাংস্কৃতিক বিপ্লবের একটি অংশ হিসেবে কাজ করে। মানুষ বিনোদনের নামে অশ্লীলতা উপভোগ করে এবং অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে যায়। আমি আশাবাদী আগামী দিনে মুসলিম উম্মাহ অশ্লীল গান এবং অপসংস্কৃতি ছেড়ে ইসলামী সাংস্কৃতি এবং ইসলাম সমর্থিত আমাদের সুস্থ-সুন্দর বিনোদন গ্রহণ করবেন।

ইসলামী সংস্কৃতি ছড়িয়ে পড়–ক প্রতিটি মানুষের কাছে এবং সমাজের রন্ধে রন্ধে-এটাই আমার প্রত্যাশা। শেখ এনামের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নাশিদ শিল্পী হওয়ার। সেই লক্ষ্য সামনে রেখেই তিনি ইসলামি সংগিত ও উর্দু নাশিদ চর্চা শুরু করেছিলেন। দীর্ঘ-পথ পরিক্রমায় অসংখ্য নাশিদ গেয়ে নিজের নাশিদ ক্যারিয়ার উজ্জ্বল করেছেন জনপ্রিয় শিল্পী শেখ এনাম। নাশিদ তারকা শেখ এনাম ১৯৯৮ সালের ৬ মার্চ পবিত্র সৌদি আরবেরর মক্কা শহরে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চিতলী গ্রামে। তাঁর পিতার নাম শেখ শাহাদত হাসান এবং মাতার নাম রাজিয়া আক্তার।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top