logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আবারো শিডিউল বিপর্যয়, সিলেট-চট্টগ্রাম রুটের দুই ট্রেনের যাত্রা বাতিল


প্রকাশিত হয়েছে : 21 May 2023, 4:47 pm

গতকাল উদ্ধার হওয়া লাইচ্যুত উদয়ন এক্সপ্রেসকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ বিকালে কুলাউড়া জংশনে প্রবেশ করার পূর্বে তুলা।

নিজস্ব প্রতিবেদক:: 
শিডিউল বিপর্যয়ের কারণে সিলেট থেকে চট্টগ্রাম রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
রবিবার (২১ মে) সকাল ৯ টা থেকে লাইনচ্যুত হ‌ওয়া উদয়ন এক্সপ্রেস এর ক্ষতিগ্ৰস্থ বগিগুলোর উদ্ধার কাজ শুরু হয়। এতে সমশেরনগর রেলওয়ে স্টেশনে আটকা পরে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। পরে দুপুর দুইটায় বগিগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিয়ে যায় রিলিফ ট্রেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, এখন ভাল বগিগুলোকে নিয়ে যাওয়া হবে সিলেট রেলওয়ে স্টেশনে।‌ সেখান থেকে এটি চট্রগ্ৰামের উদ্দেশ্য ছেড়ে যাবে। এদিকে রবিবার সকাল ১০ টা ১৫ মিনিটে সিলেট থেকে ছাড়ার কথা ছিল পাহাড়িকা এক্সপ্রেস এবং আজ রাত ৯ টায় চট্রগ্ৰাম থেকে সিলেটে আসার কথা ছিল উদয়ন এক্সপ্রেস। কিন্তু শিডিউল বিপর্যয় এর কারণে সিলেটে থেকে আজ শনিবারের ৭২০ পাহাড়িকা এক্সপ্রেস ও ৭২৩ উদয়ন এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। তাই আজ সিলেট ও চট্টগ্রাম রুটের কোন ট্রেন চলাচল করবে না।
কুলাউড়া রেলওয়ে স্টেশনে মাস্টার রুমান আহমদ বলেন, আজ সকালে ক্ষতিগ্ৰস্থ বগিগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গলে নেয়া হয়েছে। সেখান থেকে ভালগুলোকে সিলেটে পাঠানো হবে। আর ক্ষতিগ্ৰস্থগুলোকে পাঠানো হবে আখাওড়ায়। যে সকল ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেগুলোর টিকেটের মূল্য ফেরত দেয়া হবে। অথবা সিলেট থেকে আজ বিলম্বে ছেড়ে যাওয়া পাহাড়িকায় যাত্রা করতে পারবেন যাত্রীরা।
শনিবার (২০ মে) রেল লাইনের পাশে লাইনচ্যুত ৩টা বগি রেখে রাত ৮টার দিকে প্রায় ১৫ ঘন্টার পর সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রবিবার ভোর ৫টা থেকে রেলওয়ের ৩টা বগি উদ্ধারের কাজ করে কুলাউড়া ও আখাউড়া ষ্টেশন থেকে আসা ২টি রিলিফ ট্রেন। দুপুর দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস টেনটি দুর্ঘটনা কবলিত জায়গা অতিক্রম করে। এর পরপরই ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসটি লাউয়াছড়ার দুর্ঘটনা কবলিত জায়গা অতিক্রম করে সিলেটের পথে যাত্রা করে। আর সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন দুপুর ১টা পর্যন্ত শমশেরনগর স্টেশনে অবস্থান করে গন্তব্যের দিকে ছেড়ে যায়।
উল্লেখ্য, গত শনিবার ভোর ৫ টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলি এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছের সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস (৭২৩) ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ১৫ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। এসময় ট্রেনে থাকা যাত্রীদের অবর্ননীয় দূর্ভোগ পোহাতে হয়েছে। এই ঘটনায় কারনে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। আজ আবার নতুন সিলেট চট্রগ্রাম রুটের দুইটি ট্রেনের যাত্রা বাতিল করা হল।

প্রচ্ছদ এর আরও খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

সর্বশেষ সংবাদ
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
<span style='color:red;font-size:16px;'>মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়</span>	 <br/> স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা
মাগুরায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মাগুরায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মৌলভীবাজার সদরে ১২ চেয়ারম্যান ও ১১২ মেম্বার পদে জয় চায় বিএনপি
মৌলভীবাজার সদরে ১২ চেয়ারম্যান ও ১১২ মেম্বার পদে জয় চায় বিএনপি
সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক
সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা
যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top