logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারে চা কন্যা গীতা রানী কানু একমাত্র উপজেলা নারী চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক:: 
মৌলভীবাজারের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী চা কন্যা গীতা কানু। তিনি কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন। জেলার সাত উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র নারী প্রার্থী গীতা রানী কানু (৪৩)।
কমলগঞ্জ উপজেলার চা বাগান কুরমাতে তার জন্ম ও বেঁড়ে ওঠা। দারিদ্র্যতা সহ নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন পিছিয়ে থাকা  চা জনগোষ্ঠীর এই নারী।
গীতা রানী কানু বসবাস করেন কমলগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ইসলামপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী চা বাগান কুরমাতে।
বৃহস্পতিবার (২৪ মে) সকালে তাকে দেখা গেল কাকা সীতারাম কানু, কাকি শংকরী রায় কানু সহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে।
আলাপকালে গীতা জানালেন, জনগণ চাঁদা তুলে আমাকে নির্বাচন করার জন্য জামানতের টাকা দিয়েছেন। তিনি বলেন, কমলগঞ্জে ২২টি চা বাগান। এই চা বাগান সহ চা জনগোষ্ঠীর নানা অধিকারের কথা তিনি অনেক দিন ধরে বলছেন। চা জনগোষ্ঠীর দাবি দাওয়া আদায়, তাদের দুঃখ-কষ্টের কথা বলতে নানা পর্যায়ের সংগঠনে যুক্ত হয়েছেন। জনপ্রতিনিধি হওয়ার এই ইচ্ছার পেছনেও আছে হতদরিদ্র, পিছিয়ে থাকা মানুষগুলোর জীবনের উন্নয়ন চাওয়া।
উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার মতো সাহস অর্জন করতে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে গীতা রানী কানুকে। বাড়ির কাছে ইসলামপুর পিএনপি হাইস্কুলে তিনি পড়ালেখা করেছেন। বাবার মুদি দোকান ছিল, পাশাপাশি ছিলেন চা বাগানের শ্রমিক। মা ছিলেন গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। স্কুল পর্যায় শেষে তিনি মুদি দোকানের ব্যবসায় যুক্ত হন।
গীতা বলেন, দোকানে অভাবী মানুষ আসেন। তাদের সাধ্য মতো সাহায্য করি। মানুষকে সাহায্য করতে আমি পছন্দ করি। ত্যাগেই আমার আনন্দ। মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে গীতা রানী কানু ২০১৪ সালে কমলগঞ্জ উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হন। তখন জয়ী হতে পারেন নি। পরিবারের লোকজন তার পাশে থাকেন নি। একপর্যায়ে কিছুটা অভিমান নিয়ে তিনি ২০১৬ সালে ভারতে চলে যান। তবে দুই মাস পর তিনি সেখানে থেকে ফিরে আসেন। মানুষের জন্য কিছু করার তাগিদ বোধ করেন। এখন তিনি বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের আহ্বায়ক, চা জনগোষ্ঠী অধিকার আন্দোলন পরিষদের সদস্য সচিব এবং চা শ্রমিক মহা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক এ-র দায়িত্ব পালন করছেন।
কাকা সীতারাম কানু বলেন, মানুষ বেশ সাড়া দিচ্ছে। কাকি শংকরী রায় কানু বলেন, প্রার্থী হিসেবে দাঁড়াইছে, এতেই ভালো লাগছে। এখন সবকিছু মানুষের হাতে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গু’লি’তে বাংলাদেশি যুবক নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গু’লি’তে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে এমপি
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে এমপি
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ, কাজ স্থগিত
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ, কাজ স্থগিত
কুলাউড়া সীমান্তে ৩,৩৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
কুলাউড়া সীমান্তে ৩,৩৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
কমলগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে সরকারি চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, পানিতে নষ্ট বহু চালের বস্তা
মৌলভীবাজারে সরকারি চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, পানিতে নষ্ট বহু চালের বস্তা
হবিগঞ্জে মাহদীর ওপর হামলা, ছাত্রদলের সম্পৃক্ততার প্রমাণ পায়নি পুলিশ
হবিগঞ্জে মাহদীর ওপর হামলা, ছাত্রদলের সম্পৃক্ততার প্রমাণ পায়নি পুলিশ
ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের
ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের
সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ
সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ
চার বিশ্ববিদ্যালয়ে পাঁচ উপ-উপাচার্য নিয়োগ, তিনজনকে অব্যাহতি
চার বিশ্ববিদ্যালয়ে পাঁচ উপ-উপাচার্য নিয়োগ, তিনজনকে অব্যাহতি
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ</span>	 <br/> নাহিদের চার গোলে ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ
নাহিদের চার গোলে ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
সিলেটে ছিনতাই ও প্রতারণা মামলার আসামি গ্রেফতার
সিলেটে ছিনতাই ও প্রতারণা মামলার আসামি গ্রেফতার
প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে শ্রীমঙ্গল-রাজনগরে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে শ্রীমঙ্গল-রাজনগরে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম নাসের রহমান, মৌলভীবাজার সফর নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম নাসের রহমান, মৌলভীবাজার সফর নিয়ে আলোচনা
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে উদ্ধার অজগর, লাউয়াছড়া বনে অবমুক্ত
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে উদ্ধার অজগর, লাউয়াছড়া বনে অবমুক্ত
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মৌলভীবাজারে ‘মিঠাই’কে ২০ হাজার টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মৌলভীবাজারে ‘মিঠাই’কে ২০ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর
শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর
বিসিবির পরিচালক হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ
বিসিবির পরিচালক হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ
সিলেটে বিশেষ টহলে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক
সিলেটে বিশেষ টহলে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top