logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

উৎসব আমেজে খাসিয়াদের ‘খাসি সেং কুটস্নেম’


প্রকাশিত হয়েছে : 24 November 2024, 7:30 pm

নিজস্ব প্রতিবেদক:: 
নাচে-গানে আর আনন্দ উৎসবে ১২৫তম বর্ষবিদায় ও নতুন বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করেছে খাসিয়া সম্প্রদায়ের লোকজন। শনিবার দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে এ অনুষ্ঠান করা হয়। ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানকে খাসিয়া ভাষায় ‘খাসি সেং কুটস্নেম’ (Khasi Seng Kutsnem) বলা হয়। উৎসবে সিলেট অঞ্চলের প্রায় অর্ধশত খাসিয়া পুঞ্জির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সব পুঞ্জিপ্রধানকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয় ও আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
জানা যায়, সেং কুটস্নেম বা বর্ষবিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। প্রাচীন খাসিয়া সমাজে দেবতার প্রতি সন্তুষ্টি প্রকাশের মধ্য দিয়ে এ উৎসব পালিত হতো। প্রতিবছরের মতো এবারও কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জির খেলার মাঠে নানা সমাহারে এ উৎসবের আয়োজন করা হয়। যদিও প্রথমে খাসিদের আয়ের ও জীবিকার প্রধান উৎস পান চাষ চলতি মৌসুমে পানের ব্যবসা মন্দার কারণে ও আর্থিক সংকট থাকায় খাসি সেং কুটস্নেম অনুষ্ঠান হবে না বলে জানিয়েছে খাসি সোশ্যাল কাউন্সিল পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে আদিবাসী খাসিদের ঐতিহ্যবাহী উৎসব ‘সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তাদের চোখে পড়ার মতো ছিল। মাগুরছড়া ফুটবল মাঠের একপ্রান্তে বাঁশের খুঁটির ওপর প্রাকৃতিক পরিবেশে নারকেল গাছের পাতার ছাউনি দিয়ে আলোচনা সভার মঞ্চ তৈরি করা হয়।বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে মঞ্চে অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রধান ও খাসি সোস্যাল কাউন্সিলের সাধারন সম্পাদক ফিলা পত্মী, ডেবলছড়া পুঞ্জি প্রধান পিডিশন প্রধান, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আখঞ্জিসহ বিভিন্ন পুঞ্জি প্রধানগণ।

খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ উপলক্ষে নানান রঙের পোশাক পরে খাসিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাচগান,খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।মাঠের একপাশে খাসি দের বিভিন্ন পণ্য নিয়ে মেলা বসে।মাঠের একপাশে চাল সুপারি গাছের পাতাদিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে।তবে এবছর অন্যান্য বছরের তুলনায় আয়োজন কিছুটা কম ছিল কারণ একদম শেষ সময়ে প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিনটি আয়োজন করা হয়।

খাসি সোশ্যাল কাউন্সিল সুত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে প্রতিবছর ২৩ নভেম্বর কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সম্প্রদায়ের বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠািত হয়।খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সেজে নেচে–গেয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন।খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি এই বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ দেশী-বিদেশী পর্যটকরা অংশগ্রহণ করেন। বর্ষপুঞ্জি অনুযায়ী ১২৫ তম বর্ষকে বিদায় ও ১২৬ তম বর্ষকে বরণ করে নিলো খাসিয়া জনগোষ্ঠী। ব্রিটিশ শাসন আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর খাসি বর্ষ বিদায় ‘খাসি সেঙ কুটস্যাম’ পালন করা হয়। রবিবার (২৪ নভেম্বর) থেকে শুরু হবে খাসি বর্ষবরণ।
‘সেং কুটস্নেম উৎসবের দিন সবাই মিলে ঐতিহ্যবাহী খেলাধুলা, নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার খেয়ে আনন্দে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করেন। অনুষ্ঠানস্থলে পুরো মাঠ জুড়ে মেলা বসে। বিভিন্ন স্টলে খাসিয়ারা পোশাক, পান, তীর, ধনুক, বাঁশ-বেতের তৈরী জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন।এই উৎসবে সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির মানুষ এসে অংশ নেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরাও এই অনুষ্ঠানে আসেন।

খাসিয়া হেলেনা পতমী বলেন, আমরা প্রতি বছর আমাদের বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠানটি করে আসছি। অনুষ্ঠানটি ঘিরে আমরা খাসি সম্প্রদায়ের সবাই একসাথে জমা হয়ে উৎসবে মেতে উঠি।

খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা প্রত্মী বলেন, আমাদের অর্থনৈতিক সংকটের কারণে অনুষ্ঠানটি করতে পারছিলামনা। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় আমরা ‘সেং কুটস্নেম’ আয়োজন করি।সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসীদের অধিকার বাস্তবায়নে সরকারের কাছে আমাদের প্রত্যাশা এবং খাসিয়া জনগোষ্ঠীর বর্ণিল সংস্কৃতির সৌরভ বিশ্বময় ছড়িয়ে পড়ার আহ্বান নিয়ে ঐতিহ্যবাহী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব পালিত হয়।

খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির মানুষ এই উৎসবে এসে অংশ নেন। দেশ–বিদেশের পর্যটকেরাও এই অনুষ্ঠানে আসেন। খাসি সেং কুটস্নেম বা বর্ষ বিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব।

প্রচ্ছদ এর আরও খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

সর্বশেষ সংবাদ
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের জামিন নামঞ্জুর
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
ডুমুরিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, মূল হোতার ৩ মাসের কারাদণ্ড
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
বুড়িমারী সীমান্তে কৃষকদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
অসুস্থ দুই মন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন নাসের রহমান
<span style='color:red;font-size:16px;'>মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়</span>	 <br/> স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা
শাহজাদপুর উপজেলা পরিষদে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা
মাগুরায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মাগুরায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মৌলভীবাজার সদরে ১২ চেয়ারম্যান ও ১১২ মেম্বার পদে জয় চায় বিএনপি
মৌলভীবাজার সদরে ১২ চেয়ারম্যান ও ১১২ মেম্বার পদে জয় চায় বিএনপি
সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক
সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা
যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা
মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা
মহাসপ্তমীর পূজা আজ, রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু
যশোরে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ তিন প্রতারক আটক
যশোরে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ তিন প্রতারক আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top