logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারের হাওড়গুলোতে বোরো চাষের ধুম

প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক:: 

প্রণোদনার বীজ-সার ও মনু নদীর সেচ প্রকল্পের পানি পেয়ে মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওড়সহ দেশের বৃহত্তম হাওড় হাকালুকি এবং জেলার সবকটি হাওড় ও আশপাশের ফসলি জমিতে বোরো চাষাবাদের ধুম পড়েছে। চাষের অনুকূল পরিবেশে এরই মধ্যে প্রায় ৬০ শতাংশ চাষাবাদ সম্পন্ন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, বোরোর ফলন বাড়াতে এ বছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ১ হাজার হেক্টর জমিতে বোরো চাষের উদ্যোগ নেয়া হয়েছে।

মনু-সেচ প্রকল্পভুক্ত এলাকায় মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওড়পাড়ে আগে ভাগেই বোরো চাষ শুরু হয়। মাঘের কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকেই জমি প্রস্তুতি ও চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। 
দেশের বৃহত্তম হাওড় হাকালুকিসহ হাইল ও কাইঞ্জার হাওড়েও বোরো চাষের ধুম পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় ৪৭ হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের বীজ পেয়েছেন ১৫ হাজার কৃষক এবং উফশী জাতের বীজ পেয়েছেন ৩২ হাজার কৃষক।
 
উপজেলার পানিসারা গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘সেচ সুবিধা ও প্রণোদনা পাওয়ায় আমরা এবার ব্যাপক উৎসাহ নিয়ে বোরো চাষ করছি। যদিও শুরুর দিকে কিছু ক্ষতি হয়েছিল, তবে এখন পরিস্থিতি ভালো।’ 
মনু নদী প্রকল্পভুক্ত কাউয়াদিঘি হাওড়ে মূলত ১২ হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়। দেশের বৃহত্তম হাওড় হাকালুকিতে ১৩ হাজার ২২২ হেক্টর জমিতে চাষ হচ্ছে। সব মিলিয়ে জেলার সবকটি হাওড়ে এবার ২৭ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে।
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার অতিরিক্ত ১ হাজার হেক্টর জমিকে চাষের আওতায় আনা হয়েছে। অনুকূল পরিবেশ থাকায় ৬০ শতাংশ চাষাবাদ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে কিছু এলাকায় পোকার আক্রমণের খবর পাওয়া গেছে।
 
জেলা হাওড় রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক খসরু মিয়া চৌধুরী জানান, সেচ খাল সংস্কার এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার জন্য কৃষকদের প্রশিক্ষণ প্রয়োজন। এতে উৎপাদন আরও ভালো হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ জানান, কৃষকদের প্রণোদনার সব ধরনের সহায়তা দেয়া হয়েছে। এ বছর জেলায় ৬২ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ২৩১ মেট্রিক টন চাল, যা গত বছরের তুলনায় ৫ হাজার ৫৮৯ মেট্রিক টন বেশি।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
<span style='color:red;font-size:16px;'>জাতীয় চা দিবস</span>	 <br/> দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
জাতীয় চা দিবস
দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top