মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : 6 November 2026, 2:43 pm

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলা শাখার বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম। উপজেলা সেক্রেটারি ইসমাইল আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী।
কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার, উমর ফারদিন ও মাওলানা জাহিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইয়ামির আলী কর্মীদের মানোন্নয়নে নিয়মিত পবিত্র কোরআন ও হাদিস অধ্যয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দ্বীনের একজন দায়ী হিসেবে নিজ নিজ পরিবার ও সমাজের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো. ফখরুল ইসলাম কর্মশালায় অংশগ্রহণকারী ডেলিগেটদের আত্মগঠন ও নৈতিক মানোন্নয়নে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।





