logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

আন্দোলনের নতুন সময় তিনটা থেকে রাত ১০টা

প্রকাশিত হয়েছে : 14 April 2014, 4:13 pm

2মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আজ শুক্রবার বিকেলে নতুন কর্মসূচি ও গৃহীত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে:

* শাহবাগে আন্দোলন কর্মসূচি চলবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে কোনো বিশেষ প্রয়োজনে নোটিশ দেওয়া হলে দলে দলে প্রজন্ম চত্বরে আসার জন্য প্রস্তুত থাকতে হবে।

* আগামী রোববার সকাল ১০টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন।

* জেলা, গ্রাম, পাড়া-মহল্লায় গণজাগরণ মঞ্চ গড়ে তোলা।

* যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে যেখানেই জামায়াতের নাশকতা দেখা যাবে, সেখানেই প্রতিরোধে মানবদুর্গ গড়ে তোলা।

* চারদিকে সতর্ক নজরদারি ও সতর্ক দৃষ্টি রাখা।

* দেশের সর্বত্র ও সমাজের সর্বস্তরের মানুষের মাঝে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বয়কট করতে জনসংযোগ করা।

বিকেল চারটা থেকে প্রজন্ম চত্বরে শুরু হয় সমাবেশ। সাড়ে পাঁচটার দিকে এসব নতুন কর্মসূচির ঘোষণা দেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার। এ সময় তিনি বলেন, শাহবাগের আন্দোলন কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী নয়। এ আন্দোলন জনগণের মুখাপেক্ষী। আন্দোলনে জনতার জয় অনিবার্য বলে মন্তব্য করেন তিনি। এ সময় আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বক্তব্য দেন।

পিছু হটার সুযোগ নেই

ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক বলেন, ‘আমাদের ডাকে সারা দেশ তিন মিনিটের জন্য উঠে দাঁড়িয়েছে। কোটি কোটি মোমবাতি জ্বালিয়ে জনগণ সংহতি জানিয়েছে। এ সংগ্রাম থেকে পিছু হটে যাওয়ার উপায় নেই। লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। যতক্ষণ পর্যন্ত না বিজয় আসে।’

আন্দোলন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে

কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চলা শাহবাগের আন্দোলন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে বলে মন্তব্য করেন ইমরান এইচ সরকার। তিনি বলেন, ‘আমরা জনগণের অংশ। সব শহীদ পরিবার, শহীদ জননীর কাছে আমরা দায়বদ্ধ। আমরা নতুন জাগ্রত বাংলাদেশ। আমাদের আন্দোলন লক্ষ কোটি মানুষের গর্জন। সুবিচার ছাড়া আমরা কোনোভাবেই ঘরে ফিরতে পারি না। আমরা কাঁদতে আসিনি। ফাঁসির দাবি নিয়ে এসেছি।’

যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করুন। তাদের মুখোশ উন্মোচন করে দিন। তিনি বলেন, মনে রাখবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়েই অপরাধী।

গণমানুষের স্লোগান ‘জয় বাংলা’

আন্দোলনকারীদের পক্ষে ইমরান এইচ সরকার বলেন, জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিদ্রোহের যে স্ফুলিঙ্গ গড়ে উঠেছে, তা দাবানল আকারে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। চূড়ান্ত বিজয়ের আগে প্রজন্ম চত্বরের স্লোগান কখনো থামবে না বলে জানান তিনি। তিনি বলেন, জয় বাংলা স্লোগানে আমাদের স্বাধীনতা এসেছিল। এই স্লোগান বাঙালির স্লোগান।

সব দাবি আদায় হবে

আন্দোলনকারীদের পক্ষ থেকে ইমরান এইচ সরকার আরও বলেন, এর মধ্যেই ট্রাইব্যুনালের আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি সব দাবিও একে একে পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শীর্ষ সংবাদ এর আরও খবর
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ

মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত

কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর

খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস

খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন

সর্বশেষ সংবাদ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার
মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন
<span style='color:red;font-size:16px;'>‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ</span>	 <br/> খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা
‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ
খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
<span style='color:red;font-size:16px;'>ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা</span>	 <br/> পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
পূর্ব রূপসায় ভয়াবহ আগুন, পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
কেসিসির উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ
সংস্কৃতি শুধু নাচ-গান নয়, জাতির চরিত্রও নির্মাণ করে: নাসের রহমান
সংস্কৃতি শুধু নাচ-গান নয়, জাতির চরিত্রও নির্মাণ করে: নাসের রহমান
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top